Hemtabad Blood Army

Call Directions Website Contact the organization

Hemtabad Blood Army *হেমতাবাদ ব্লাড আর্মি
মানুষের সাথে .... মানুষের পাশে....*

ইতিহাসের পাতায় আরও এক গৌরবময় অধ্যায়ের উন্মোচনআজ, ৩রা অক্টোবর ২০২৬, রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘উত্তরে...
03/10/2026

ইতিহাসের পাতায় আরও এক গৌরবময় অধ্যায়ের উন্মোচন

আজ, ৩রা অক্টোবর ২০২৬, রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘উত্তরের গৌরব রায়গঞ্জ ইনস্টিটিউট’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।

দেবব্রত মুখার্জি ও সোমনাথ সিং-এর লেখনীতে এবং বর্ণাশ্রম প্রকাশণী-র উদ্যোগে উত্তর দিনাজপুরের ঐতিহ্য ও ইতিহাসকে নতুনভাবে তুলে ধরার এই মহতী অনুষ্ঠানে হেমতাবাদ ব্লাড আর্মি-র পক্ষ থেকে উপস্থিত থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ❤️

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এই পথচলা আরও সমৃদ্ধ হোক—এই কামনা রইল। 🙏

Hemtabad Blood Army
মানুষের সাথে...মানুষের পাশে

"ইতিহাস অভীক্ষা"–২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভাআগামী ১১ অক্টোবর ২০২৬ Historical Society of Uttar Dinajpur -এর পরিচালনায় অনু...
30/09/2026

"ইতিহাস অভীক্ষা"–২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

আগামী ১১ অক্টোবর ২০২৬ Historical Society of Uttar Dinajpur -
এর পরিচালনায় অনুষ্ঠিতব্য ইতিহাস অভীক্ষার প্রস্তুতি উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ২০২৬ রায়গঞ্জ স্টেডিয়াম সংলগ্ন রায়গঞ্জ কালচারাল ফোরামের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রায়গঞ্জ শহর ও ব্লকের ভেন্যু সুপারভাইজার ও ইনভিজিলেটরদের উপস্থিতিতে অর্থাৎ হেমতাবাদ ব্লাড আর্মি স্বেচ্ছাসেবী সংগঠন-সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে পরীক্ষার নিয়মাবলি, দায়িত্ব বণ্টন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

21/09/2026

রক্তের প্রয়োজন হলে সবাই ফোন করেন,কিন্তু রক্তদান করতে আগ্রহী হন ক’জন?
আজ কারও রক্তের প্রয়োজন,কাল সেই মানুষটি আপনিও হতে পারেন,রক্ত চাইবার আগে রক্তদাতা হই।✅

রক্তদান শিবির | মানবতার এক সুন্দর উদ্যোগ ❤️🩸হেমতাবাদ থানার উদ্যোগে আয়োজিত মহতী রক্তদান শিবিরে সহযোগিতায় ছিল হেমতাবাদ ব্ল...
19/09/2026

রক্তদান শিবির | মানবতার এক সুন্দর উদ্যোগ ❤️🩸

হেমতাবাদ থানার উদ্যোগে আয়োজিত মহতী রক্তদান শিবিরে সহযোগিতায় ছিল হেমতাবাদ ব্লাড আর্মি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার IC স্যার এবং হেমতাবাদ ব্লাড আর্মির সভাপতি জাহিদ আকতার।

সকল রক্তদাতা, পুলিশ প্রশাসন ও সহযোগী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এক ব্যাগ রক্ত, একটি প্রাণের নতুন আশা। 🩸

মানুষের সাথে, মানুষের পাশে। ❤️
— হেমতাবাদ ব্লাড আর্মি

চুল নয়, একজন ক্যান্সার রোগীর জন্য এক টুকরো আশার উপহারক্যান্সার রোগীর জন্য নিজের চুল ডোনেট করলেন প্রিয়াঙ্কা দাস।এই মহৎ ...
13/09/2026

চুল নয়, একজন ক্যান্সার রোগীর জন্য এক টুকরো আশার উপহার
ক্যান্সার রোগীর জন্য নিজের চুল ডোনেট করলেন প্রিয়াঙ্কা দাস।
এই মহৎ উদ্যোগে সহযোগিতা করার জন্য সোনালী বিউটি পার্লার-কে আন্তরিক ধন্যবাদ। 🙏
হেমতাবাদ ব্লাড আর্মি-র হাতে চুলটি তুলে দেওয়া হলো, যা একজন ক্যান্সার রোগীর জন্য পৌঁছে দেওয়া হবে।

মানুষের সাথে, মানুষের পাশে।
Hemtabad Blood Army

শিক্ষক দিবসে শ্রদ্ধা ও ভালোবাসা“একজন ভালো শিক্ষক শুধু পড়ান না,তিনি একজন মানুষের ভবিষ্যৎ গড়ে দেন।” যাঁদের জ্ঞান, আদর্শ ...
05/09/2026

শিক্ষক দিবসে শ্রদ্ধা ও ভালোবাসা

“একজন ভালো শিক্ষক শুধু পড়ান না,
তিনি একজন মানুষের ভবিষ্যৎ গড়ে দেন।”

যাঁদের জ্ঞান, আদর্শ ও স্নেহের ছায়ায় আমাদের আগামী প্রজন্ম আলোর পথে এগিয়ে যায়, সেই সকল শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আজ হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে সম্মানীয় শিক্ষক-শিক্ষিকাদের হাতে এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য তুলে দিতে পেরে হেমতাবাদ ব্লাড আর্মি সত্যিই গর্বিত ও আনন্দিত।

শিক্ষকের একটি কথা বদলে দিতে পারে একটি জীবন,
একটি শিক্ষা বদলে দিতে পারে একটি ভবিষ্যৎ।

তাই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার—
শিক্ষকের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা এবং আগামীর জন্য একসঙ্গে এগিয়ে চলা।

শুভ শিক্ষক দিবস ২০২৬

শ্রদ্ধায় ও ভালোবাসায়
হেমতাবাদ ব্লাড আর্মি

শুভ পুলিশ দিবস👮❤️সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিকূল পরিস্থিতিতে মানুষের ...
01/09/2026

শুভ পুলিশ দিবস👮❤️
সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেমতাবাদ থানার সকল পুলিশ আধিকারিক, সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏

দিন-রাত নিজের আরাম-আয়েশকে দূরে রেখে মানুষের নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে চলা প্রতিটি পুলিশকর্মীর প্রতি রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 👮‍♂️

পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতায় গড়ে উঠুক নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ।

শুভ পুলিশ দিবস
শুভেচ্ছান্তে — হেমতাবাদ ব্লাড আর্মি
মানুষের সাথে, মানুষের পাশে
#মানুষেরসাথেমানুষেরপাশে

বাড়িতে পুরনো কাপড় পড়ে আছে?আপনার বাড়িতে অব্যবহৃত বা পুরনো কাপড় থাকলে ফেলে না দিয়ে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে ...
29/08/2026

বাড়িতে পুরনো কাপড় পড়ে আছে?

আপনার বাড়িতে অব্যবহৃত বা পুরনো কাপড় থাকলে ফেলে না দিয়ে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিন।

আমরা সেই কাপড়গুলো সঠিকভাবে সংগ্রহ করে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেব।
আপনার বাড়ির অব্যবহৃত একটি কাপড়ও কারও মুখে হাসি ফোটাতে পারে।

আসুন, পুরনোকে নতুন অর্থ দিই—মানুষের পাশে দাঁড়াই।

মানুষের সাথে, মানুষের পাশে
হেমতাবাদ ব্লাড আর্মি

ছোট্ট শিশুদের সঙ্গে স্বাধীনতার আনন্দে হেমতাবাদ ব্লাড আর্মি ।।❤️🇮🇳দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুখে হাসি ফোটানো, তাদের মনে দেশ...
16/08/2026

ছোট্ট শিশুদের সঙ্গে স্বাধীনতার আনন্দে হেমতাবাদ ব্লাড আর্মি ।।❤️🇮🇳

দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুখে হাসি ফোটানো, তাদের মনে দেশপ্রেম ও মানবতার বীজ বপন করার এক ছোট্ট প্রয়াস।

হেমতাবাদ ব্লাড আর্মি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে আনন্দ ও ভালোবাসায় পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস।
আজকের এই ছোট্ট শিশুরাই আগামী দিনের ভারত। তাদের সুন্দর ভবিষ্যৎ, শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।

জয় হিন্দ - বন্দে মাতরম 🇮🇳

হেমতাবাদ ব্লাড আর্মি
মানুষের সাথে...মানুষের পাশে

15/08/2026

স্বাধীনতা দিবসে মানবতার সেবায় হেমতাবাদ ব্লাড আর্মি ।

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হেমতাবাদ ব্লাড আর্মি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হেমতাবাদ হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণ করা হলো।

দেশপ্রেম শুধু দেশের প্রতি ভালোবাসায় নয়, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেও নিহিত।
মানবতার এই ছোট্ট প্রয়াসই হোক স্বাধীনতার প্রকৃত উদযাপন।

জয় হিন্দ ।। বন্দে মাতরম

হেমতাবাদ ব্লাড আর্মি
“মানুষের সাথে, মানুষের পাশে” ❤️🩸

Address

Hemtabad
733130

Alerts

Be the first to know and let us send you an email when Hemtabad Blood Army posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hemtabad Blood Army:

Shortcuts

Share

Category