05/10/2026
গতকাল ০৪-১০-২০২৬ বিকেল ৪-০০ টায়, উনসানী প্রাথমিক বিদ্যালয়ে, দক্ষিন হাওড়া কেন্দ্র কংগ্রেস কমিটির ডাকে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আজকের এই সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ হাওড়া কেন্দ্র কংগ্রেসের সভাপতি তাপস কুমার মুখার্জি মহাশয়। এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাওড়া জেলা সদর কংগ্রেসের সভাপতি পার্থ সারথি ভৌমিক, হাওড়া জেলা সদর কংগ্রেসের সহসভাপতি অনুপ রায়, দিলীপ মুখার্জি, অভিজিৎ কর, হাওড়া জেলা সদর কংগ্রেসের সাধারণ সম্পাদিকা , দীপশিখা ভৌমিক, অমিতা ঘোষ, জেলা সদর কংগ্রেসের সাধারণ সম্পাদক হাসান রেজা, দেব কমল চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা পূজা রায় চৌধুরী। সমগ্ৰ অনুষ্ঠান টি সঞ্চালনা করেন হাওড়া জেলা সদর কংগ্রেসের সম্পাদক শঙ্কর পাছাল।
এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর কংগ্রেসের, দক্ষিণ হাওড়া কেন্দ্র কংগ্রেস ও দক্ষিণ হাওড়া কেন্দ্র কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দ।