18/07/2026
পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নের নতুন অধ্যায়
মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাঁকুড়ায় শ্যাম স্টিলের ১৫,০০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এই বৃহৎ বিনিয়োগের মাধ্যমে শিল্পায়নের গতি আরও বাড়বে, তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ এবং হাজারো যুবকের স্বপ্ন পূরণের পথ আরও প্রশস্ত হবে। শিল্পের প্রসারে বাড়বে কর্মসংস্থান - স্বপ্ন পূরণের পথে এগোবে যুবসমাজ।
16/07/2026
🛕 জয় জগন্নাথ 🛕
পবিত্র শুভ রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।
মহাপ্রভু জগন্নাথ দেবের অসীম কৃপায় সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ধর্ম, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রার্থনাই করি।
শুভ রথযাত্রার এই পুণ্যক্ষণে আসুন, আমরা সকলেই সত্য, ন্যায় ও সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনে একসঙ্গে এগিয়ে চলি।
চিরন বেরা।
বিধায়ক, উলুবেড়িয়া উত্তর বিধানসভা
জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। 🙏🚩
16/07/2026
🎉 রথযাত্রা হলো হিন্দু ধর্মে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত একটি অন্যতম পবিত্র ও প্রাচীন উৎসব। এই শুভ দিনে ভগবান জগন্নাথ, তাঁর ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে তিনটি সুদৃশ্য কাঠের রথে চড়ে নিজ মন্দির থেকে মাসির বাড়ি (গুণ্ডিচা মন্দির) যাত্রা করেন।
🙏 ভগবান জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। রথযাত্রায় ব্যবহৃত তিনটি রথের মধ্যে জগন্নাথ দেবের রথটি সর্বাধিক উচ্চতার (৪৫ ফুট) এবং এতে ১৬টি চাকা থাকে।
🙏 রথ টানার মোটা দড়িকে 'শঙ্খচূড়া' বলা হয়।
🙏পুণ্য ও মোক্ষ লাভ: হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রার দিন একবার ভক্তিভরে রথের দড়ি স্পর্শ করতে পারলে বা টানতে পারলে জীবাত্মার মোক্ষ লাভ ঘটে এবং সমস্ত পাপ খণ্ডন হয়।
🙏অপূর্ব সমতা: রথের রশি টানার ক্ষেত্রে কোনো জাতি, ধর্ম, বা বর্ণের ভেদ থাকে না। ঈশ্বর স্বয়ং সকলের দ্বারে উপস্থিত হন বলে বিশ্বাস করা হয়।
🙏পৌরাণিক বিশ্বাস: শাস্ত্রীয় মতে, স্বয়ং দেবতারাও এই রথের দড়ি টানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই এই দড়ি স্পর্শ করার সৌভাগ্য লাভ মানবজন্মের একটি বড় কৃপা।
15/07/2026
প্রতি বছর ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস (World Youth Skills Day) উদযাপিত হয়। কর্মসংস্থান, শোভন কাজ এবং উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতার গুরুত্ব সম্পর্কে তরুণদের সচেতন করতে ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটি ঘোষণা করে।
বিশ্বব্যাপী যুবসমাজকে বর্তমান ও ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করাই এই দিবসের প্রধান লক্ষ্য। বাংলাদেশেও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
14/07/2026
ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ দল - ভারতীয় জনতা পার্টি।
আর সেই ইতিহাস লিখতে সাহায্য করবে বাংলার জনতা জনার্দনের রায়।
14/07/2026
পশ্চিমবঙ্গ সরকার সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয়গুলোতে আয়োজিত খাবারের পুষ্টি ও মান উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে:-
✅ স্বাস্থ্যক্ষেত্র: সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাধীন রোগীদের জন্য দৈনিক ‘ ডায়েট’-এর খরচ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০.০০ টাকা করা হয়েছে। পয়লা আগস্ট, ২০২৬ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা উন্নত মানের সুষম আহার পাবেন।
✅ বিদ্যালয়: আমাদের আগামী প্রজন্মের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০.০০ টাকা করা হয়েছে। রাজ্য সরকার এই বাড়তি ৩.২২ টাকা বহন করবে। এটিও পয়লা আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে।
আমাদের সরকারের মূল লক্ষ্যই হলো সাধারণ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নত মানের সুযোগ সুবিধা ও পরিষেবা সুনিশ্চিত করা। রাজ্যের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য ও পুষ্টির খেয়াল রাখা হল আমাদের অগ্রাধিকার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ফলে সরকারি পরিষেবায় খাদ্যের গুণমান বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। উল্লেখ্য, শেষবার এই খাদ্যের হার সংশোধিত হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, প্রায় ৯ বছর পর, আমাদের সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২ মাসের মধ্যেই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল।
আমাদের সরকার সবসময়ই জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। পুষ্টিকর খাবার রোগীদের শরীর সুস্থ করার ক্ষেত্রে, এবং শিশুদের মেধার বিকাশ ও সুস্বাস্থ্য গড়ে তুলতে কার্যকরী হবে।