Vivek Veer Welfare Society

Vivek Veer Welfare Society

Share

SOCIAL WORK WITHOUT ANY GREED.

Photos from Vivek Veer Welfare Society's post 23/10/2025

বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির মন্দিরে শ্রী শ্রী কালী মায়ের পুজো:
বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির মন্দিরে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শ্রী শ্রী কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমাজের মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও ঐক্যের বার্তা বহন করে। পুজো উপলক্ষে মন্দিরে ভক্তদের ভিড় হয় এবং বিভিন্ন ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়, যেমন - অঞ্জলি প্রদান, আরতি এবং প্রসাদ বিতরণ ও পরের দিন ২১/১০/২০২৫ দুপুরবেলায় নরনারায়ন সেবা আয়োজন করা হয় সেখানে শতাধিক নারায়ণরা প্রসাদ পান।সোসাইটির সদস্যরা এবং গ্ৰামবাসী এই পুজো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সক্রিয়ভাবে অংশ নেন।

Photos from Vivek Veer Welfare Society's post 22/10/2025

গত ২১ অক্টোবর দুপুরে, সোসাইটির মানবিক উদ্যোগের প্রকাশ ঘটে। মন্দির প্রাঙ্গণেই শিবরূপী মানুষদের জন্য নর-নারায়ণ সেবা (প্রসাদ বিতরণ) এবং বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই দিনে মানবরুপী শিবের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং প্রসাদ পরিবেশন করা হয়। বিবেক বীর ওয়েলফেয়ার সোসাইটির এই ধরনের সক্রিয় সমাজসেবামূলক কাজ স্থানীয় জনগণের মধ্যে সাড়া ফেলে এবং সোসাইটির উদ্দেশ্যকে আরও দৃঢ় করে। সোসাইটির পক্ষ থেকে সকল সহযোগী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
#জয়ঠাকুর
#জয়মা
#জয়স্বামীজি

Photos from Vivek Veer Welfare Society's post 22/10/2025

বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নলপুর বেলডুবিতে একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোসাইটির মূল লক্ষ্যগুলির মধ্যে শিক্ষা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করা অন্যতম। এই ক্যুইজ কম্পিটিশনটি ছাত্রছাত্রী ও স্থানীয় যুব সমাজের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ সৃষ্টি করতে এবং তাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে সহায়ক হয়। প্রতিযোগিতাটি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় এবং বিজয়ীদের সোসাইটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
এই দুটি উদ্যোগের মাধ্যমে বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটি একদিকে যেমন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে, তেমনি অন্যদিকে শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
#জয়মা
#জয়ঠাকুর
#জয়স্বামীজি

Photos from Vivek Veer Welfare Society's post 21/10/2025

বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির মন্দিরে পরম ভক্তি ও নিষ্ঠার সাথে শ্রী শ্রী কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি সমাজের মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা এবং ঐক্যের বার্তা বহন করে। পূজা উপলক্ষে মন্দিরে ভক্তদের সমাগম ঘটে এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, যেমন - অঞ্জলি প্রদান, আরতি এবং প্রসাদ বিতরণ সুসম্পন্ন হয়। সোসাইটির সদস্যবৃন্দ এবং গ্রামবাসী এই পূজা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

#জয়ঠাকুর।
#জয়মা
#জয়স্বামীজি

02/10/2025

বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏

Photos from Vivek Veer Welfare Society's post 29/09/2025

শারোদৎসবের প্রাক্কালে বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গতকাল শুভ ষষ্ঠীর দিনে ঝাড়গ্রামের বেলিয়া গ্রামের ,বিতরণের কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম ।
দুর্গাপুজা বাঙালির আবেগ। বছরের শ্রেষ্ঠ এই মুহূর্তে প্রতিটি মানুষ মাতৃ আরাধনায় ব্রতী হয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে আমাদের মাতৃ আরাধনা আরম্ভ করেছি। সকলেই এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতায় এভাবেই হোক আমাদের মাতৃ আরাধনা ।।
শারদীয়ার হাসি বিলিয়ে দিতে পাশে থাকবেন ।।
আপনার ভালোবাসা পাঠাতে পারেন
Account Details-
A/c Name - CHACKASHI VIVEK VEER WELFARE SOCIETY
A/C NO- 41201435075
IFSC CODE - SBIN0001295
MCIR NO - 700002244
BRANCH – BAURIA
Merchant Name - CHACKASHI VIVEK VEER WELFARE
UPI ID - CHACKASHIVIVEKVEERWELFARESOC@SBI
GPAY - 9748572368
অনুদান এর স্ক্রীনশট অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে
9748572368
জয় ঠাকুর
জয় মা
জয় স্বামীজি 🙏

Photos from Vivek Veer Welfare Society's post 24/09/2025

শারদীয়ার প্রাক্কালে প্রত্যেক বছরেই আমাদের উদ্যোগ থাকে , পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষ দের মাঝে শারদীয়ার হাসি ছড়িয়ে দেওয়ার , এই বছরেও তার অন্যথা হলোনা। এই বছর আমরা ঝাড়গ্রাম এলাকার বিভিন্ন গ্রামে শারদীয়ার হাসি বিলিয়ে দিয়ে এসেছি তাদের মধ্যে একটি হলো খাটখুড়া ।। এই গ্রামটিও অন্যান্য সবর গ্রাম গুলির মতোই দরিদ্র সীমার নীচে অবস্থান করে , গ্রামের সরল মানুষ গুলির করুন দৃশ্যই বুঝিয়ে দেয় গ্রামের অর্থনৈতিক পরিস্থিতির কথা ।। বিবেক বীর এই সমস্ত মানুষ দের মাঝেই শারদীয়ার হাসি ছড়িয়ে দিলো ।।
এই উদ্যোগে সহযোগীতায় এগিয়ে আসা সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা ।।
শারদীয়ার হাসি ছড়িয়ে দিতে পাশে থাকবেন ।।

আপনার ভালোবাসা পাঠাতে পারেন
Account Details-
A/c Name - CHACKASHI VIVEK VEER WELFARE SOCIETY
A/C NO- 41201435075
IFSC CODE - SBIN0001295
MCIR NO - 700002244
BRANCH – BAURIA
Merchant Name - CHACKASHI VIVEK VEER WELFARE
UPI ID - CHACKASHIVIVEKVEERWELFARESOC@SBI
GPAY - 9748572368
অনুদান এর স্ক্রীনশট অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে
9748572368
জয় ঠাকুর
জয় মা
জয় স্বামীজি 🙏

Photos from Vivek Veer Welfare Society's post 23/09/2025

শারোদৎসবের প্রাক্কালে বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এই বছরে আমাদের সেবাকার্য করা হয়েছে ঝাড়গ্রামে আদিবাসী কয়েকটি গ্রামে,তার মধ্যে থেকে ঝাড়গ্রামের হরকী গ্রামের কিছু মুহুর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম ।
দুর্গাপুজা বাঙালির আবেগ। বছরের শ্রেষ্ঠ এই মুহূর্তে প্রতিটি মানুষ মাতৃ আরাধনায় ব্রতী হয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে আমাদের মাতৃ আরাধনা আরম্ভ করেছি। সকলেই এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতায় এভাবেই হোক আমাদের মাতৃ আরাধনা ।।
শারদীয়ার হাসি বিলিয়ে দিতে পাশে থাকবেন ।।
আপনার ভালোবাসা পাঠাতে পারেন
Account Details-
A/c Name - CHACKASHI VIVEK VEER WELFARE SOCIETY
A/C NO- 41201435075
IFSC CODE - SBIN0001295
MCIR NO - 700002244
BRANCH – BAURIA
Merchant Name - CHACKASHI VIVEK VEER WELFARE
UPI ID - CHACKASHIVIVEKVEERWELFARESOC@SBI
GPAY - 9748572368
অনুদান এর স্ক্রীনশট অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে
9748572368
জয় ঠাকুর
জয় মা
জয় স্বামীজি 🙏

Photos from Vivek Veer Welfare Society's post 08/09/2025

৭ই সেপ্টেম্বর ২০২৫, বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির ক্ষেত্রে এক আত্মিক জাগরণের শুভক্ষণ। পূজনীয় স্বামী সর্ববেদানন্দজী মহারাজ (রামকৃষ্ণ মঠ, জব্বলপুর, মধ্য প্রদেশ) আমাদের চলমান নির্মানের পথে উপাসনা গৃহ ও কার্যালয়ের স্থানটি পরিদর্শন করেন। পূজনীয় মহারাজ শ্রীশ্রী কালিমন্দিরে মা কে শ্রদ্ধাপূর্বক অর্ঘ্য নিবেদন করেন এবং মায়ের আরতি করেন যা উপস্থিত সকলের মধ্যে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে।
পূজনীয় মহারাজের আগমন পরিবেশকে আধ্যাত্মিকতায় পূর্ণ করেছিল পূঃ মহারাজের আধ্যাত্মিক আলোচনা আমাদের সকলের হৃদয়ে এক গভীর প্রভাব ফেলেছে। মহারাজের এই আগমন আমাদের আধ্যাত্মিক যাত্রাপথে এক আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। পূজনীয় মহারাজের আশীর্বাদ ও শিক্ষা আমাদের বিবেকানন্দের আদর্শে জনসেবা ও আধ্যাত্মিক উন্নতির পথে আরও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে এক নতুন প্রেরণা যোগাবে।
#জয়ঠাকুর
#জয়মা
#জয়স্বামীজী

Photos from Vivek Veer Welfare Society's post 05/09/2025

সুধীমহাশয়/সুধীমহাশয়াগণ,
বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপূজার পূর্বে ঝাড়গ্রামের দুর্গম আদিবাসী, শবর জনপদের একশত অসহায় শিশু ও মাতৃগণের মধ্যে নতুন বস্ত্র বিতরণের উদ্যোগ গৃহীত হয়েছে। আজ বস্ত্র বিতরণের পূর্ব-প্রস্তুতিমূলক সমীক্ষার কিছু দৃশ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করা হল ।
#জয়_মা
#জয়_ঠাকুর
#জয়_স্বামীজি

Photos from Vivek Veer Welfare Society's post 02/09/2025

"স্বাস্থ্যই সম্পদ" – এই অনবদ্য সত্যকে সামনে রেখেই আজ ৩১শে আগস্ট, রামকৃষ্ণ সারাদা মন্দির, চুঁচুড়া আশ্রম প্রাঙ্গণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরের মাধ্যমে আমরা জনসাধারণকে সুস্থ ও সবল থাকার জন্য যোগব্যায়াম করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছি। আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে শরীর ও মনের সুস্থতার জন্য যোগব্যায়ার অপরিহার্য। এই যোগ শিবিরটি পরিচালনা করেন শ্রী শিশির বিশ্বাস মহাশয় (CEO Yoga & Happiness, Lead Yoga Examiner, Yoga Certification Board, Ministry of AYUSH, Govt of India) এবং আমাদের অভিজ্ঞ দক্ষ সদস্য শ্রী সৌমেন্দু মান্না (Yoga Teacher, Yoga and Happiness.)। তাঁদের যোগ নির্দেশনায় উপস্থিত সকলে উপকৃত হন এবং যোগব্যায়ামের বিভিন্ন আসন ও প্রাণায়াম শেখেন। শিবিরের কিছু বিশেষ মুহূর্তের ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি এই ছবিগুলি আপনাদের যোগব্যায়ামের প্রতি আগ্রহী করে তুলবে এবং আপনারাও নিয়মিত যোগ করে সুস্থ থাকবেন। যোগ করুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু লাভ করুন। এই উৎকৃষ্ট আয়োজনের জন্য রামকৃষ্ণ সারাদা মন্দির, চুঁচুড়া আশ্রমের সচিব শ্রী আরিন্দম ধর মহাসয়কে ও আশ্রমের সমস্ত কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হত না। আমাদের এই ধরণের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের আপডেট পেতে অনুগ্রহ করে আমাদের পেজটি লাইক করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি।
#জয়_মা
#জয়_ঠাকুর
#জয়_স্বামীজি

27/08/2025

শুভ গনেশ চতুর্থীর শুভেচ্ছা

Want your business to be the top-listed Government Service in Howrah?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Howrah
711307