উদ্ভাবন

উদ্ভাবন

Share

Social service

23/02/2026

বেহালার ঋতান্যা আবার খেলতে যাক , বন্ধুদের সঙ্গে ক্লাসরুমে মেতে উঠুক আনন্দের আহ্বানে । ' বাকসাড়া উদ্ভাবন ' দুরারোগ্য রোগাক্রান্ত এই শিশুটির চিকিৎসার বিপুল ব্যায়ভারের কিছু সামান্য অংশের অংশীদারি স্বরূপ 22,001 টাকা ওর অভিভাবকদের কাছে পৌঁছে দিতে পেরে কেবল নিজেদের কাজটুকুই করার চেষ্টা করেছে বলে মনে করছে । যাঁরা ঋতান্যার জন্য আমাদের আর্থিক সাহায্যের আবেদনে সাড়া দিলেন এবং তা ব্যতীতও এমন উদ্যোগ যাতে আগামীতে আরো নিতে পারি তার জন্য আমাদের সাহস যোগালেন তাঁরা আমাদের সম্পদ , মানবসেবার স্বপ্ন দেখার ও তাকে বাস্তবায়নের মুখ্য কারিগর । সাথী সাথে থাকুন কারণ এই গ্রহে ঋতান্যারা অনেক এবং অন্ততঃ ' বাকসাড়া উদ্ভাবন '-এর শেষ শক্তি বিন্দু পর্যন্ত তারা কিছুতেই একা নয় l

17/02/2026

বেহালা নিবাসী খুদে রীতান্যা দে সরকার, যে বয়সে তার খেলাধুলা করা উচিত, সেই বয়সে ঋতান্যা প্রতিদিন তার জীবনের জন্য লড়াই করছে। ঋতান্যা ক্যান্সার আক্রান্ত। তার চিকিৎসার এই পর্যায়ের খরচ আনুমানিক ₹৪০ লক্ষ - যা তার পরিবারের সাধ্যের নাগালের বাইরে।
'বাকসাড়া উদ্ভাবন' ঋতান্যা'র পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে l আমরা আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা যা পারেন তা সাহায্য করুন। এ ক্ষেত্রে কোনও পরিমাণই ছোট নয়।
আসুন আমরা একত্রিত হই যাতে আর্থিক সীমাবদ্ধতা তার লড়াইয়ের পথে বাধা না হয়।

আশা এবং কৃতজ্ঞতার সাথে,
বাকসাড়া উদ্ভাবন

** অনুদানের জন্য এই নম্বর এ যোগাযোগ করুন- 9836219991
7003405206
7980401001

Photos from উদ্ভাবন's post 26/01/2026

স্বেচ্ছাসেবী সংস্থা ' বাকসাড়া উদ্ভাবন '-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় বাকসাড়া ন্যাশনাল প্লেসে সংস্থার দপ্তর সংলগ্ন ' বাকসাড়া উদ্ভাবন '-এর দ্বারা প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির পার্শ্ববর্তী জাতীয় পতাকা স্থাপনের উদ্দেশ্যে নির্মিত বেদীমূলে আজ এক আন্তরিক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল ভারতবর্ষের ৭৭-তম রাষ্ট্রীয় প্রজাতন্ত্র দিবস ।

Photos from উদ্ভাবন's post 23/01/2026

বাকসাড়া উদ্ভাবন এর তরফ থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১৩০ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতি চারণ।
জয়তু নেতাজী।

12/01/2026
Photos from উদ্ভাবন's post 12/01/2026

আজ প্রদীপ্ত সূর্যসন্তান স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথিতে 'বাকসাড়া উদ্ভাবন'-এর প্রাঙ্গণ এক আধ্যাত্মিক চেতনায় মুখরিত হয়ে উঠেছিল। যুগনায়কের আবক্ষ মূর্তির পাদদেশে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংস্থার একনিষ্ঠ সারথীরা। সেখানে 'আমাদের পাঠশালা'-র কচিকাঁচাদের চোখে ছিল আগামীর স্বপ্ন, আর ন্যাশনাল প্লেসের অধিবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই আয়োজনকে এক মহামিলন মেলায় উন্নীত করেছিল। বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হওয়ার এই এক অনন্য মাহেন্দ্রক্ষণ।

10/01/2026

বাকসাড়া উদ্ভাবন পরিচালিত হস্তশিল্প মেলায় মেধাবী ছাত্রী কে পুস্তক প্রদান অনুষ্ঠান।
৯/১/২০২৬

Photos from উদ্ভাবন's post 10/01/2026

বাকসাড়া উদ্ভাবন পরিচালিত হস্তশিল্প মেলার প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
সহযোগিতায়- ন্যাশনাল প্লেসের উদীয়মান শিল্পীরা
৯/১/২০২৬

Photos from উদ্ভাবন's post 10/01/2026

বাকসাড়া উদ্ভাবন পরিচালিত হস্তশিল্প মেলার প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
সহযোগিতায়- রিয়া ডান্স একাডেমি।
৯/১/২০২৬

Photos from উদ্ভাবন's post 01/01/2026

Happy New year 2026 to you and your family.May the New year bring happiness,peace, success,joy and abundant blessings in your family 🙏🙏

30/12/2025

আমরা আবার ও আসছি জানুয়ারি মাসের ৯,১০ ও ১১ তারিখ ন্যাশনাল প্লেস দুর্গাপূজা মন্ডপে হস্তশিল্প মেলাতে । আপনাদের সবার উপস্থিতি একান্ত কাম্য ।

25/12/2025
Want your business to be the top-listed Government Service in Howrah?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Howrah
711110