SFI Howrah District

Call Directions

SFI Howrah District Official page of the “Students' Federation of India - Howrah District Committee.”
(1)

ভারতের ছাত্র ফেডারেশন রামসদয় কলেজ ইউনিটের ৩৫ তম সম্মেলন সফল হলো।উপস্থিত ছিলেন SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলী...
05/10/2026

ভারতের ছাত্র ফেডারেশন রামসদয় কলেজ ইউনিটের ৩৫ তম সম্মেলন সফল হলো।
উপস্থিত ছিলেন SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সৌরভ মন্ডল।



ভারতের ছাত্র ফেডারেশন লালবাবা কলেজের তৃতীয় ইউনিট সম্মেলন সফল হলো।নবনির্বাচিত কমিটিকে সংগ্রামী অভিনন্দন।
05/10/2026

ভারতের ছাত্র ফেডারেশন লালবাবা কলেজের তৃতীয় ইউনিট সম্মেলন সফল হলো।
নবনির্বাচিত কমিটিকে সংগ্রামী অভিনন্দন।



আজ SFI দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির অন্তর্গত SFI বাকসাড়া ইউনিটের উদ্যোগে  প্রথম সেমিস্টারের কলেজ ছাত্রছাত্রীদের জন্য CU...
05/10/2026

আজ SFI দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির অন্তর্গত SFI বাকসাড়া ইউনিটের উদ্যোগে প্রথম সেমিস্টারের কলেজ ছাত্রছাত্রীদের জন্য CU রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সহায়তা ক্যাম্প করা হলো।


বিশেষ সদস্য সংগ্রহ অভিযানে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে সদস্য সংগ্রহ করা হয়।
05/10/2026

বিশেষ সদস্য সংগ্রহ অভিযানে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে সদস্য সংগ্রহ করা হয়।


বিরাটিতে SFI এর সভার উপর বর্বরচিত আক্রমণ, এবং SFI কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আকাশ করের নিঃস্বর্ত মুক্তির দাবিতে ভারতের...
05/10/2026

বিরাটিতে SFI এর সভার উপর বর্বরচিত আক্রমণ, এবং SFI কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আকাশ করের নিঃস্বর্ত মুক্তির দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন বালী জগাছা উত্তর আঞ্চলিক কমিটির উদ্যোগে ঘোষপাড়া বাজার এলাকায় পোস্টারিং কর্মসূচি করা হয়।

বিরাটি ও হাবড়ায় SFI এর সভায় বিজেপির গুণ্ডাবাহিনীর অতর্কিত আক্রমণ ও ছাত্র কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং SFI উত্তর ...
03/10/2026

বিরাটি ও হাবড়ায় SFI এর সভায় বিজেপির গুণ্ডাবাহিনীর অতর্কিত আক্রমণ ও ছাত্র কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং SFI উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কম: আকাশ করের নিঃশর্ত মুক্তির দাবিতে SFI লিলুয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভা ও প্রতিবাদ কর্মসূচি।
উপস্থিত ছিলেন জেলা কমিটির পত্রিকা ইন চার্জ কম: স্বাগতিকা সেন।

আজ SFI দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার বিরাটি ও হাবড়ায় SFI-এর সভায় বিজেপির হামলার প্রতিবাদে রা...
03/10/2026

আজ SFI দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার বিরাটি ও হাবড়ায় SFI-এর সভায় বিজেপির হামলার প্রতিবাদে রামতলা বাজার ও ভানুমতী স্কুলে পোস্টারিং করা হলো।

স্কুল বাঁচাও মূল বাঁচাও এর "Social Vigilance" কর্মসূচিকে কেন্দ্র করে SFI মধ্য হাওড়া আঞ্চলিক প্রস্তুতি কমিটির পক্ষ থেকে শ...
03/10/2026

স্কুল বাঁচাও মূল বাঁচাও এর "Social Vigilance" কর্মসূচিকে কেন্দ্র করে SFI মধ্য হাওড়া আঞ্চলিক প্রস্তুতি কমিটির পক্ষ থেকে শিব ও অমিয়া হাই স্কুলের বর্তমান দুরবস্থা তুলে ধরা হলো।
মাত্র ৬ জন শিক্ষক, ১ জন ক্লার্ক এবং সবমিলিয়ে ৪০-৫০ জন ছাত্র নিয়ে কোনোভাবে চলছে স্কুলটি। গত বছর মাত্র ৫ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, এবছর সেই সংখ্যা আরও কমেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন স্কুলে ২-৩ জনের বেশি ছাত্রকে দেখা যায় না। এমনকি শিক্ষকদেরও নিয়মিত স্কুলে আসা নিয়ে প্রশ্ন উঠছে। এর পাশাপাশি একাধিক সমস্যার মুখে স্কুলটি।
গোটা রাজ্যজুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বহু স্কুল বন্ধের মুখে। সেই তালিকায় যেন শিব ও অমিয়া হাই স্কুলের নাম না ওঠে।
স্কুল বাঁচুক, শিক্ষা বাঁচুক, ভবিষ্যৎ বাঁচুক।

উপস্থিত ছিলেন SFI হাওড়া জেলা কমিটির সভাপতি কমরেড বিপাশা সাহা।




বোর্ড - Reboot ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকআউট আটকাতে, দেখা হোক সব্বাই রাস্তাতে , আফটার অল, সবার জন্য 'ইস্কুল is cool!'স্কুল বা...
01/10/2026

বোর্ড - Reboot
ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকআউট আটকাতে, দেখা হোক সব্বাই রাস্তাতে ,
আফটার অল, সবার জন্য 'ইস্কুল is cool!'
স্কুল বাঁচাও সপ্তাহ (Day - 4)

স্কুল নম্বর ৯: সারদা সংঘ শিশু শিক্ষা নিকেতন
# স্কুল এখনও জলের তলায়, নোংরা, কাদা।
# বাচ্চাদের খেলার জায়গাও অব্যবহার যোগ্য। যা অপনারা ফটো তে দেখতে পারছেন।
# খাতায় কলমে ৬৯ জন ছাত্রছাত্রী পড়লেও স্কুলে গড় উপস্থিত তার চেয়ে অনেক কম।

স্কুল নম্বর ১০: মীরপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয়
# স্কুলে ছাত্রছাত্রীরা একদমই আসে না। স্কুল বন্ধই থাকে বলা যায়।
# কখনও কখনও বিদ্যালয়ে শুধু শিক্ষকরা আসেন।
# আজকে সামাজিক পরিদর্শনে গিয়েও স্কুল বন্ধ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করলে তারা জানায় স্কুল মাসের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে।

স্কুল নম্বর ১১: লিলুয়া TRGR খেমকা উচ্চ বিদ্যালয়
# স্কুলে শেষ কয়েক বছর কম্পোজিট গ্রান্টের টাকা সেইভাবে পাওয়া যায় নি, তবে এবছর পাওয়া গেছে।
# স্কুলে কিছুদিন আগে ভূগোলের শিক্ষিকা অবসর নেওয়ায় এখন ভূগোলের কোনো শিক্ষিকা নেই।
# এছাড়াও কমার্সের মাত্র একজন শিক্ষক।
# Work education এবং physical education এর জন্য কোনো শিক্ষকই নেই।
# লাইব্রেরি থাকলেও লাইব্রেরিয়ান না থাকার জন্য ছাত্রছাত্রীদের লাইব্রেরি ব্যবহারে অসুবিধা হয়।
# বিদ্যালয়ের একটা বিল্ডিংয়ের ছাদ নষ্ট হয়ে গেছে। মেরামতি বা পুনর্নির্মাণ প্রয়োজন।

ছাত্রছাত্রীদের কথা শুনতে, শিক্ষার বাস্তব ছবি জানতে, স্কুল বাঁচানোর লড়াইয়ে এসএফআই। SFI লিলুয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে স্কুল গুলোর সামাজিক পরিদর্শন।




বোর্ড - Reboot ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকআউট আটকাতে, দেখা হোক সব্বাই রাস্তাতে , আফটার অল, সবার জন্য 'ইস্কুল is cool!'স্কুল বা...
30/09/2026

বোর্ড - Reboot
ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকআউট আটকাতে, দেখা হোক সব্বাই রাস্তাতে ,
আফটার অল, সবার জন্য 'ইস্কুল is cool!'
স্কুল বাঁচাও সপ্তাহ (Day - 3)

স্কুল নম্বর ৭: চকপাড়া পূর্ব পল্লিসমাজ হাই স্কুল
# পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত গোটা স্কুলে বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এর মাত্র ১ জন করে শিক্ষক। কিন্তু বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা স্কুলের সার্বিক উন্নতির জন্য যথেষ্ট উদ্যোগী।
# স্কুলের ভেতরে একটি ক্লাব থাকায় ক্লাবের জন্য বিদ্যালয় শেষের পরেও তালা মারা যায় না।
# আজ স্কুলে সামাজিক পরিদর্শনে গিয়ে আমরা স্কুলের মাঠে মদের বোতল পাই। এর আগেও একাধিকবার এসব স্কুলের মাঠে দেখা গিয়েছে।
# আইনি সমস্যা দ্রুত কাটিয়ে, পঠনপাঠন শেষের পর, গেটে তালা মারার দাবী জানাচ্ছি।
# স্কুলের মাঠ পরিষ্কারের জন্য স্থানীয় প্রশাসন পর্যাপ্ত সাহায্য করে না। যার জন্য স্কুলের মাঠ সারাবছর ছাত্র ছাত্রীদের খেলার জন্য উপযুক্তভাবে ব্যবহার করা যাচ্ছে না।

স্কুল নম্বর ৮: বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়
# খুব একটা সমস্যা নেই কিন্তু পর্যাপ্ত কম্পোজিট গ্রান্ট না মেলার দরুন পরিষ্কার বাথরুমের মতো সাধারণ সুবিধাও ছাত্রছাত্রী দের দেওয়া যায় না।
# স্কুলের সামনে খেলার মাঠ ব্যবহারে অপযোগী। সারাবছর বড় বড় ঘাসে ভর্তি থাকে।
# ছাত্রছাত্রীর সংখ্যা কমছে।

ছাত্রছাত্রীদের কথা শুনতে, শিক্ষার বাস্তব ছবি জানতে, স্কুল বাঁচানোর লড়াইয়ে এসএফআই। SFI লিলুয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে স্কুল গুলোর সামাজিক পরিদর্শন।




Address

252/2, Panchanantala Road
Howrah
711101

Telephone

+916295413602

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI Howrah District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share