Belur Public Library

Belur Public Library

Share

Sri Sarat Chandra Chattopadhyay, Sri Joshada Nandan Sandhu with 8 local people in a small room at the Belur Girls High School. With an area of nearly 4 kattas .

During those period Swami Vivekananda once visited this library on a occasion, which now shifted to in the prime location on the main Road, at 3/1, Lala Babu Shire Road, adjacent to G.T.Road , Belur Bazar. With triple storied building, The Ground floor consists of Free Reading Room, Free accession of books for the readers, separate section for the Students with Text book library. The First Floor &

12/04/2026

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে আমরা শোকস্তব্ধ, ওনার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি🙏

Photos from Belur Public Library's post 10/04/2026

গত ৩রা এপ্রিল পবিত্র গুড ফ্রাইডের সন্ধ্যায় যথোচিত মর্যাদায় বেলুড় সাধারণ গ্রন্থাগারের ১৩২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ প্রণব কুমার শূর, হাওড়া বার্তার সম্পাদক সুজিত পাল, লোক সংস্কৃতি গবেষক তপন কুমার সেন ও বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতি সুনন্দা শিকদার। অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসবের অঙ্কন, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Photos from Belur Public Library's post 03/04/2026

প্রতি বৎসরের মত বেলুড় সাধারণ গ্রন্থাগার আয়োজন করেছিল "সাংস্কৃতিক উৎসব -২০২৬" গত ২৯ শে মার্চ ছিল "কুইজ প্রতিযোগিতা", "তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা" এবং "বিতর্ক প্রতিযোগিতা"। তাৎক্ষণিক বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক আসন অলংকৃত করেছিলেন শ্রী অঞ্জন মুখোপাধ্যায়, শ্রী সুমিত মুখোপাধ্যায়, শ্রী অঞ্জন দাস মজুমদার ও শ্রীমতি শুক্লা চৌধুরী। খুব জমজমাট ছিল প্রতিযোগিতা, বহু দূর থেকে প্রতিযোগিরা নির্দিষ্ট সময়ের আগেই এসে গিয়েছিলেন। অসম্ভব ভালো লেগেছে প্রতিযোগীদের বক্তব্য। ফলাফল

বিষয় - তাৎক্ষণিক বক্তৃতা

প্রথম - অনির্বাণ ঘোষ
দ্বিতীয় - প্রণয় ঘোষ
তৃতীয় - দেবজিৎ ভট্টাচার্য্য

বিষয়- বিতর্ক প্রতিযোগিতা

প্রথম - দেবজিৎ ভট্টাচার্য্য
দ্বিতীয় - অনির্বাণ ঘোষ
তৃতীয় - শুভেচ্ছা দত্ত

পুরস্কৃত ও সম্মানিত করা হল ওনাদের --

01/04/2026

আগামী ৩রা এপ্রিল ২০২৬ (গুডফ্রাইডে) গ্রন্থাগারের ১৩২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিকাল সাড়ে পাঁচটায় বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল শুভানুধ্যায়ী ও সংস্কৃতি সচেতন মানুষদের উপস্থিত থাকার আন্তরিক অনুরোধ জানাই। অবশ্যই যারা পুরস্কৃত হবে তারা বাবা,মা ও পরিবারের অন্য লোকেদের নিয়ে আসবে কেমন।

Photos from Belur Public Library's post 01/04/2026

প্রতি বৎসরের মত বেলুড় সাধারণ গ্রন্থাগার আয়োজন করেছিল "সাংস্কৃতিক উৎসব -২০২৬" গত ২৯ শে মার্চ ছিল "কুইজ প্রতিযোগিতা", "তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা" এবং "বিতর্ক প্রতিযোগিতা"। কুইজ প্রতিযোগিতায় কুইজ মাষ্টার ছিলেন শ্রী অশোক কুমার ঘোষ। খুব জমজমাট ছিল প্রতিযোগিতা, বহু দূর থেকে প্রতিযোগিরা নির্দিষ্ট সময়ের আগেই এসে গিয়েছিলেন। অসম্ভব ভালো ছিল কুইজের প্রশ্নগুলো। টানটান উত্তেজনার মধ্যে প্রায় ৪ ঘন্টা পর অবশেষে জানা গেল কারা বিজয়ী হলেন

প্রথম - অয়ন বন্দোপাধ্যায় ও ইজাজ আনসারী
দ্বিতীয় - অর্কদেব গঙ্গোপাধ্যায় ও আশীষ সেনগুপ্ত
তৃতীয় - জয়দীপ গুহ ঠাকুরতা ও সুমন নিয়োগী

পুরস্কৃত ও সম্মানিত করা হল ওনাদের --

Photos from Belur Public Library's post 23/03/2026

প্রতি বৎসরের মত বেলুড় সাধারণ গ্রন্থাগার আয়োজন করছে "সাংস্কৃতিক উৎসব -২০২৬" আজ শ্রুতি নাটক প্রতিযোগিতার ফলাফল -- "শ্রেষ্ঠ অভিনয়"

প্রথম - "শিল্পী মন সৃষ্টি" লাবন্য চরিত্রে অভিনয় করেছেন শ্রীমতি সন্ধ্যা চৌধুরী
দ্বিতীয় - "স্বচ্ছতোয়া" ননীবালা চরিত্রে অভিনয় করেছেন শ্রীমতি সঞ্চিতা মিত্র

পুরস্কৃত ও সম্মানিত করা হল ওনাদের -----

Photos from Belur Public Library's post 23/03/2026

প্রতি বৎসরের মত বেলুড় সাধারণ গ্রন্থাগার আয়োজন করছে "সাংস্কৃতিক উৎসব -২০২৬" গতকাল শ্রুতি নাটক প্রতিযোগিতার ফলাফল --

প্রথম - "কলরব" নাটক- আত্মকথা
দ্বিতীয় - "শ্রুতিমধুর" নাটক - উত্তাপ
তৃতীয় - "স্বচ্ছতোয়া" নাটক- একুশ দিনের অনশন

বিচারকের আসন অলংকৃত করেছিলেন শ্রী স্বপন গাঙ্গুলী, শ্রী হরিনারায়ন চট্টোপাধ্যায়, শ্রী প্রসেনজিৎ ঘোষ

পুরস্কৃত ও সম্মানিত করা হল ওনাদের ---

Photos from Belur Public Library's post 22/03/2026

প্রতি বৎসরের মত বেলুড় সাধারণ গ্রন্থাগার আয়োজন করছে "সাংস্কৃতিক উৎসব -২০২৬" আজ শ্রুতি নাটক প্রতিযোগিতায় যাঁরা অংশগ্রহন করেছিলেন --

Photos from Belur Public Library's post 22/03/2026

প্রতি বৎসরের মত বেলুড় সাধারণ গ্রন্থাগার আয়োজন করছে "সাংস্কৃতিক উৎসব -২০২৬" আজ শ্রুতি নাটক প্রতিযোগিতা চলছে --

Photos from Belur Public Library's post 21/03/2026

প্রতি বৎসরের মত বেলুড় সাধারণ গ্রন্থাগার আয়োজন করছে "সাংস্কৃতিক উৎসব -২০২৬" আজ নৃত্য প্রতিযোগিতার আরো কিছু ছবি----বিচারকের আসন অলংকৃত করেছিলেন ডঃ পম্পা পাল, ববিতা সরকার ও দিব্যেন্দু সরকার

21/03/2026

আজ ২১.০৩.২০২৬ বেলুড় সাধারণ গ্রন্থাগার আয়োজিত নৃত্য প্রতিযোগিতার ফলাফল -

বিভাগ -ক

প্রথম - শুভশ্রী ঘোষ
দ্বিতীয় - দিশিতা কোলে
তৃতীয় - ওরজা বাসু

বিভাগ - খ

প্রথম -সায়েরী মাঝি
যুগ্ম দ্বিতীয় - মেঘাত্রী দাস ও ধরিত্রী সিংহ
যুগ্ম তৃতীয় - ইদিত্রী সান্যাল ও রিতীকা পাত্র

বিভাগ - গ

প্রথম - অগ্নিশা নন্দী
দ্বিতীয় - বিদুষী বন্দোপাধ্যায়
তৃতীয় - অঙ্কনা রায়চৌধুরী

Want your business to be the top-listed Government Service in Howrah?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


LALA BABU SHIRE Road
Howrah
711202