08/03/2026
অনুপ্রেরণার অপর নাম নারী। আত্মবিশ্বাসে ভর করে সমস্ত সমস্যার অনায়াস সমাধানের নাম নারী।
শুভ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joynagar Nutan Provat, Social service, Joynagar, Panchla, Howrah, Howrah.
08/03/2026
অনুপ্রেরণার অপর নাম নারী। আত্মবিশ্বাসে ভর করে সমস্ত সমস্যার অনায়াস সমাধানের নাম নারী।
শুভ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
14/02/2026
28/01/2026
বসন্ত উৎসবে মেতে উঠল জয়নগর ‘নতুন প্রভাত’
বিদ্যার দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে জয়নগর ‘নতুন প্রভাত’-এর পরিচালনায় এ বছর এক জমজমাট দিন অতিবাহিত হলো। শুধুমাত্র পূজা নয়, সারা দিনব্যাপী হরেক রকমের প্রতিযোগিতা ও আনন্দানুষ্ঠানের মধ্য দিয়ে পাড়ার ছোট-বড় সকলেই এই উৎসবে শামিল হয়েছিলেন।
বসে আঁকো প্রতিযোগিতা: সকাল ৯টা বাজতেই ক্যানভাস আর রঙ-পেন্সিল নিয়ে হাজির হয়েছিল কচিকাঁচারা। তাদের তুলির টানে ফুটে উঠেছিল আগামীর স্বপ্ন। প্রধান আকর্ষণ ছিল হেডফোন দিয়ে শব্দ বোঝার খেলা, যা জনপ্রিয় শো 'দিদি নং ১'-এর আমেজ তৈরি করেছিল। সাথে ছিল চিরকালীন পছন্দের 'মিউজিক্যাল বল', যেখানে বড়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুপুরের আহারের পর শুরু হয় 'যেমন খুশি সাজো' প্রতিযোগিতা। ক্ষুদে সদস্যদের বাহারি সাজ আর অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
পুরস্কার বিতরণী: প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। জয়-পরাজয় বড় কথা নয়, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল আমাদের আসল প্রাপ্তি।
প্রতিমা নিরঞ্জন: সবশেষে এক বিষণ্ণ মধুর পরিবেশে মা সরস্বতীর প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে এ বছরের মতো উৎসবের সমাপ্তি ঘটে। শান্তি ও সংহতির বার্তা নিয়ে দেবী বিদায় নিলেন আবার এক বছরের প্রতীক্ষা রেখে।
28/01/2026
"বাগদেবীর আরাধনায় জয়নগর নতুন প্রভাত"
"সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তুতে॥"
অত্যন্ত আনন্দ ও নিষ্ঠার সাথে জয়নগর 'নতুন প্রভাত'-এর পরিচালনায় প্রতিবছরের মতো এই বছর ও উদযাপিত হলো বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা। বসন্ত পঞ্চচমীর এই পুণ্য তিথিতে ক্লাবের প্রতিটি সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এক মনোরম ও ভক্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছিল।
সকলকে জানাই সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা!
28/01/2026
নেতাজি জন্মজয়ন্তী উদযাপন: জয়নগর নতুন প্রভাত
"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে" — এই মহান মন্ত্রে দীক্ষিত হয়ে আজ জয়নগরের 'নতুন প্রভাত'-এর পক্ষ থেকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০-তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো।আজকের এই বিশেষ দিনটিতে আমাদের ক্লাবের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আমরা সেই মহান বিপ্লবীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি.
জয় হিন্দ!
বন্দে মাতরম্!🇮🇳🇮🇳🇮🇳
28/05/2025
🌺🌺জয় মা রক্ষা কালী 🌺🌺2025
।।আসছে বছর আবার হবে।।
09/02/2025
জয়নগর নতুন প্রভাত এর পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা , যেমন খুশি সাজো, মিউজিকাল বল, বল ছোড়া .অবশেষে পুরস্কার বিতরণ ও প্রতিমা বিসর্জন.
07/02/2025
শীতের সকাল আমেজ লাগে সরস্বতী পূজো কাছে বিদ্যা বুদ্ধি দাও মা ঢেলে ঠেকাই মাথা তোমার কোলে ।
।।জয়নগর নতুন প্রভাত এর পক্ষ থেকে সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা।।