Shyampur Animal Welfare Society

Shyampur Animal Welfare Society

Share

পৃথিবীতে প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে।আমাদের গ্রুপ সর্বদা অসুস্থ পথপশুদের সেবায় নিয়োজিত।

19/07/2026

গুড়েপাড়া থেকে শেখ হাসিবুর রহমান ও সুকুমার পাএ খবর দিয়েছিল ওনারা একটি Indian Flapshell Turtle/তিল কাছিম বাজারে বিক্রির উদ্দেশে নিয়ে আসা একজনের কাছ থেকে কিনেছেন এবং আমাদের হাতে সেটি তুলে দিতে চান। Shyampur Animal Welfare Society থেকে আমি ওখানে যাই এবং কচ্ছপটি উদ্ধার করি।

18/07/2026

Distemper
কুকুরদের জন্য এক মারনরোগ। শ্যামপুর থানায় ভীষণভাবে ছড়িয়ে পড়েছে এই রোগ।এই রোগের একমাত্র চিকিৎসা IV Fluid Therapy ও লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ। মহেশ্বরপুর থেকে বিজু দাস ও সুমন দাস কুকুরটার ব্যাপারে Shyampur Animal Welfare Society কে জানিয়েছিল।দুটি কুকুর একসাথে আক্রান্ত।খবর পাওয়ামাত্রই চিকিৎসা শুরু করা হয়েছে।

18/07/2026

09/07/2026
শ্যামপুর থানার অন্তর্গত বকুলতলা গ্রাম থেকে উদ্ধার Indian Flapshell Turtle/তিলকাছিম বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

17/07/2026

মৌল থেকে বিকাশ দাস কুকুরটার বিষয়ে জানায় Shyampur Animal Welfare Society কে। কুকুরটা ডিসটেম্পার এ আক্রান্ত।সাথে রয়েছে প্রবল শ্বাসকষ্ট।
#𝑫𝑶𝑮𝑳𝑰𝑭𝑬

16/07/2026

শ্যামপুর থানার অন্তর্গত মালঞ্চবেড়িয়া থেকে উদ্ধার Indian Flapshell Turtle/তিলকাছিম। প্রকাশ মাজি আমাদের ফোন করে কচ্ছপটির ব্যাপারে জানায়।Shyampur Animal Welfare Society এর এক্টিভ সদস্য Apurba Chakrabarty কচ্ছপটি উদ্ধার করে।
# #

14/07/2026

09/07/2026
শ্যামপুর থানার অন্তর্গত বকুলতলা গ্রাম থেকে উদ্ধার Indian Flapshell Turtle/তিলকাছিম। পরে কচ্ছপটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

13/07/2026

13/07/2026
শ্যামপুর থানার অন্তর্গত বেলপুকুর থেকে উদ্ধার বিষধর কেউটে (Monocled Cobra)।

11/07/2026

শ্যামপুরের রাখালদাস মার্কেটে এই কুকুরটার বৃষ্টিতে ভিজে ভীষণ খারাপ অবস্থা।খাওয়া বন্ধ করে দিয়েছিল।শরীরে ভীষণ জ্বর ছিল ও দীর্ঘদিন না খাওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছিল।ডাক্তারের পরামর্শে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।বর্তমানে কুকুরটা সুস্থ।খাওয়াদাওয়া করছে

10/07/2026

লাউডগা সাপ(Common Vine Snake বা Asian Vine Snake) হলো এশিয়ার একটি অতি পরিচিত এবং চমৎকার দেখতে একটি সাপ। গাছের ডালপালা এবং লতাপাতার সাথে এরা এমনভাবে মিশে থাকে যে এদের সহজে চেনা যায় না।
১. শারীরিক গঠন ও চেহারা
রং:এদের গায়ের রং সাধারণত উজ্জ্বল কলাপাতা সবুজ হয়। তবে ক্ষেত্রবিশেষে হালকা বাদামি বা ধূসর রঙেরও হতে পারে।
আকার:এরা বেশ লম্বা এবং অত্যন্ত চিকন (লিকলিকে) হয়। একটি পূর্ণবয়স্ক লাউডগা সাপ সাধারণত ৪ থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
মাথা ও চোখ:এদের মাথাটি তীরের ফলার মতো সুচালো এবং লম্বাটে হয়। চোখগুলো বেশ বড় এবং চোখের মণি (pupil) আনুভূমিক (horizontal), যা সাপদের মধ্যে বেশ বিরল। এই বিশেষ চোখের কারণে এরা খুব নিখুঁতভাবে শিকারের দূরত্ব মেপে নিতে পারে।
২.স্বভাব ও বাসস্থান
গাছচারী স্বভাব:লাউডগা মূলত গাছে বাস করা (Arboreal) সাপ। এরা ঝোপঝাড়, নিচু গাছের ডাল এবং লতাপাতার মধ্যে থাকতে পছন্দ করে।
শিকারের কৌশল:এরা দিনের বেলা শিকার করে (Diurnal)। লতাপাতার মধ্যে একদম স্থির হয়ে শিকারের জন্য ওত পেতে বসে থাকে। শিকার কাছে এলে এরা বাতাসের সাথে ডালপালার মতো মৃদু দুলতে দুলতে এগিয়ে যায় এবং হঠাৎ আক্রমণ করে।
খাদ্য তালিকা:এদের প্রধান খাদ্য হলো লিজার্ড বা গিরগিটি, টিকটিকি, ছোট পাখি, ব্যাঙ এবং ছোট ইঁদুর।
৩.বিষ ও কামড়ের প্রভাব (সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য)
মৃদু বিষধর (Mildly Venomous):লাউডগা সাপ সম্পূর্ণ বিষহীন নয়, তবে এরা মৃদু বিষধর। এরা পেছনের বিষদাঁতযুক্ত (Rear-fanged) সাপ। অর্থাৎ, এদের বিষদাঁত মুখের ভেতরের দিকে থাকে।
মানুষের জন্য ক্ষতিকর কি?
এদের বিষ মানুষের জন্য মারাত্মক বা প্রাণঘাতী নয়। লাউডগা সাপ কামড়ালে মানুষের ক্ষেত্রে সাধারণত মৃদু ব্যথা, সামান্য ফোলা ভাব বা চুলকানি হতে পারে, যা কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যায়।
স্বভাবগত শান্ত:এরা সাধারণত শান্ত প্রকৃতির এবং মানুষকে এড়িয়ে চলে। তবে এদের খুব বেশি উত্যক্ত করলে বা কোণঠাসা করে ফেললে এরা শরীর ফুলিয়ে, মুখের ভেতরটা বড় করে হাঁ করে ভয় দেখানোর চেষ্টা করে এবং কামড়ে দিতে পারে।
৪. বংশবৃদ্ধি
অন্যান্য অনেক সাপের মতো লাউডগা সাপ ডিম পাড়ে না। এরা সরাসরি বাচ্চা প্রসব করে(Viviparous)। সাধারণত একবারে ৫ থেকে ১৫টি বাচ্চার জন্ম দেয়। জন্মের পর থেকেই বাচ্চারা নিজেরা শিকার করতে সক্ষম হয়।
সাধারণ ভুল ধারণা
গ্রামাঞ্চলে অনেকের ধারণা আছে যে, লাউডগা সাপ মানুষের মাথায় বা চোখে ছোবল মেরে ফুটো করে দেয়। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা ও কুসংস্কার। এরা মূলত আত্মরক্ষার জন্য এবং শিকার ধরার জন্য মাথা উঁচু করে থাকে, মানুষকে আক্রমণ করার জন্য নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকর কীটপতঙ্গ ও ইঁদুর দমনে এই সাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

10/07/2026

নারিকেলাবার থেকে Supriya Jana দাদা এই কুকুরটার চিকিৎসার জন্য যোগাযোগ করেছিল Shyampur Animal Welfare Society এর সাথে। আমাদের NGO এর তরফ থেকে কুকুরটার চিকিৎসা শুরু করা হয়েছিল।চিকিৎসার আগের ও বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরা হলো।

Want your business to be the top-listed Government Service in Howrah?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Shyampur
Howrah
711314