AIDSO Jadavpur University Unit

Call Directions Contact the organization

AIDSO Jadavpur University Unit Official page of AIDSO Jadavpur University Unit

গতকাল পূর্ব মেদিনীপুরের বাজকুলে ছাত্র সম্মেলনে AIDSO -র নেতৃত্ব ও ছাত্র কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ AIDSO যাদবপুর...
12/10/2026

গতকাল পূর্ব মেদিনীপুরের বাজকুলে ছাত্র সম্মেলনে AIDSO -র নেতৃত্ব ও ছাত্র কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ AIDSO যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট এর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং পোস্টারিং করা হয়।

11/10/2026
৩০ সেপ্টেম্বর, বুধবারচতুর্দশ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট সম্মেলনে কমরেড রেশমিতারা খাতুনকে সভাপতি, কমরেড অঙ্কুশ রায় কে ...
01/10/2026

৩০ সেপ্টেম্বর, বুধবার
চতুর্দশ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট সম্মেলনে কমরেড রেশমিতারা খাতুনকে সভাপতি, কমরেড অঙ্কুশ রায় কে সম্পাদক, কমরেড শ্রীময়ী মাইতি, কমরেড বিবেক সিংহ এবং কমরেড আর্যা দাসকে সহ সভাপতি, কমরেড স্নেহা সরকারকে কোষাধ্যক্ষ এবং কমরেড সৌম্য শুভ্র সরকারকে অফিস সম্পাদক করে ২৯ জনের একটি শক্তিশালী কমিটি গঠিত হয়। এই কমিটি আগামীর যাত্রায় শিক্ষা স্বার্থে ছাত্র স্বার্থে নিরন্তর আন্দোলন করতে বদ্ধপরিকর।





AIDSO যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্দশ ইউনিট সম্মেলনে বক্তব্য রাখেন কলকাতা জেলা সভাপতি কমরেড পিন্টু দাস এবং পশ্চিমবঙ্গ রাজ...
01/10/2026

AIDSO যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্দশ ইউনিট সম্মেলনে বক্তব্য রাখেন কলকাতা জেলা সভাপতি কমরেড পিন্টু দাস এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড গৌরব ঘোষ। মূল প্রস্তাবের স্বপক্ষে বক্তব্য রাখেন ইউনিটের সদস্য কমরেড স্নেহা সরকার, কমরেড শ্রীময়ী মাইতি, কমরেড শ্রীপর্ণা দাস এবং কমরেড অঙ্কুশ রায়। কর্মসূচিতে সভাপতি হিসেবে সম্মেলন পরিচালনা করেন কমরেড শুভাশিস জানা।





৩০ সেপ্টেম্বর, ২০২৬অনুষ্ঠিত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO ইউনিটের চতুর্দশতম সম্মেলন। উপস্থিত ছিলেন কলকাতা জেলা সভাপতি...
01/10/2026

৩০ সেপ্টেম্বর, ২০২৬

অনুষ্ঠিত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO ইউনিটের চতুর্দশতম সম্মেলন। উপস্থিত ছিলেন কলকাতা জেলা সভাপতি কমরেড পিন্টু দাস, কলকাতা জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমান, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মুস্তাক আহমেদ মোল্লা এবং রাজ্য কমিটির সদস্য কমরেড গৌরব ঘোষ সম্মেলনের কর্মসূচি শুরু হওয়ার আগে, শহীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তোলনের কিছু মুহূর্ত দেওয়া রইলো।



30/09/2026

রাতের অন্ধকারে এবিভিপি - বিজেপি - আরএসএস এর দুষ্কৃতীরা ক্যাম্পাসে ঢুকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে ইউনিট সম্মেলনের জন্য করা ডেকোরেশন। এর বিরুদ্ধে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।



আগামীকাল,  AIDSO- যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের চতুর্দশ ইউনিট সম্মেলন। শাসকের রাজনীতির বিরুদ্ধে দেশ জুড়ে সংগ্রামী ছাত্...
29/09/2026

আগামীকাল, AIDSO- যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের চতুর্দশ ইউনিট সম্মেলন।

শাসকের রাজনীতির বিরুদ্ধে দেশ জুড়ে সংগ্রামী ছাত্র সমাজের সর্বাত্মক প্রতিরোধের অংশ আগামীকালের এই সম্মেলন। যাদবপুরের ছাত্র - ছাত্রীরা কাল জড়ো হচ্ছে বিবেকানন্দ হলে, আসলে তারা জড়ো হচ্ছে শিক্ষা ও শিক্ষাঙ্গনে গণতন্ত্র ধ্বংসকারী প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে ক্যাম্পাসকে রক্ষা করতে।
এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আগামীকাল সকলে আসুন।

আগামীকাল, ৩০ সেপ্টেম্বর, বিবেকানন্দ হল, সময়: বেলা ২ টো।

SRFTI-এর ছাত্রছাত্রীদের উপর বিজেপির নৃশংস আক্রমণ ও বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ধ্বংসের বিরুদ্ধে, গণজমায...
28/09/2026

SRFTI-এর ছাত্রছাত্রীদের উপর বিজেপির নৃশংস আক্রমণ ও বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ধ্বংসের বিরুদ্ধে, গণজমায়েত, মিছিল ও পথসভা। সকলকে আহ্বান জানাচ্ছি!

৩০ সেপ্টেম্বর, ২০২৬চতুর্দশ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট সম্মেলন যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে ABV...
22/09/2026

৩০ সেপ্টেম্বর, ২০২৬
চতুর্দশ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট সম্মেলন

যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে ABVP-BJP-RSS-NSF র স্বৈরাচারী আক্রমণ রুখে দিতে, ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধিকার রক্ষার্থে, ছাত্র-ছাত্রীদের জন্য যথাযোগ্য পরিবেশ সহ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে অনুষ্ঠিত হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO ইউনিটের চতুর্দশ সম্মেলন। আন্দোলনের সাথী হওয়ার পথে সঙ্গে চাই তোমাকেও। দেখা হোক!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন সমূহের যৌথ উদ্যোগে বিজেপির আক্রমণের প্রতিবাদে এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক প...
17/09/2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন সমূহের যৌথ উদ্যোগে বিজেপির আক্রমণের প্রতিবাদে এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে ও বিশ্ববিদ্যলয়ের স্বাধীকার রক্ষার দাবিতে গতকাল কনভেনশন হয়েছে।

মূল খসড়া কে সমর্থন করে এই কনভেনশনে বক্তব্য রাখেন টিচার্স অর্গানাইজেশন ABUTA, JUTA র প্রতিনিধিরা।

বক্তব্য রাখেন রিসার্চ স্কলার্স অর্গানাইজেশন JURSA, DRSO ' র প্রতিনিধিরা।

বক্তব্য রাখেন বামপন্থী ছাত্র সংগঠন AIDSO, SFI, DYSA, AISA, PDSF, DSF (ARTS), নয়া দিশা, RSF এর প্রতিনিধিরা।

AIDSO র পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউনিট সভাপতি কমরেড শুভাশীষ জানা।

Address

Jadavpur
700032

Telephone

+917001768367

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIDSO Jadavpur University Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AIDSO Jadavpur University Unit:

Shortcuts

Share