Pratim Maitra

Call Directions Contact the organization
27/09/2026

টানা বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি

ঝাড়গ্রাম: টানা চার দিনের টানা বৃষ্টিতে মাটির দেওয়াল নরম হয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি বাড়ি। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের বিনপুর ২ নম্বর ব্লকের সন্দাপাড়া অঞ্চলের কেন্দাপাড়া গ্রামে। স্থানীয় সূত্রের খবর, গ্রামের বাসিন্দা রুনু পালের মাটির বাড়িটির দেওয়াল টানা বৃষ্টিতে জল টেনে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল।
এ দিন হঠাৎই বিকট শব্দে চাল ও দেওয়াল ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় ঘরটি। চাপা পড়ে ফ্যান, পালঙ্ক সহ বহু মূল্যবান আসবাবপত্র নষ্ট হলেও, দুর্ঘটনার মুহূর্তে ঘরের ভেতরে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে গোটা পরিবার। তবে চোখের নিমেষে মাথা গোঁজার আশ্রয়টুকু হারিয়ে এখন চরম দিশাহারা পাল পরিবার।












26/09/2026
ভোররাতে খড়গপুরের বাড়ি থেকে গ্রেফতার কালীঘাটপন্থী তৃণমূল নেতা অজিত মাইতি, কারণ ঘিরে ধোঁয়াশানিজস্ব সংবাদদাতা, খড়গপুর: শুক...
25/09/2026

ভোররাতে খড়গপুরের বাড়ি থেকে গ্রেফতার কালীঘাটপন্থী তৃণমূল নেতা অজিত মাইতি, কারণ ঘিরে ধোঁয়াশা

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: শুক্রবার ভোররাতে এক চাঞ্চল্যকর অভিযানে গ্রেফতার হলেন কালীঘাটপন্থী হিসেবে পরিচিত তৃণমূল নেতা অজিত মাইতি। জানা গিয়েছে, খড়গপুরে নিজের বাসভবন থেকেই তাঁকে হেফাজতে নেয় পুলিশ। তবে ঠিক কী কারণে বা কোন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের তরফেও এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলা হয়নি।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার একেবারে প্রত্যুষে অজিতবাবুর খড়গপুরের বাড়িতে হাজির হয় ডেবরা থানার পুলিশ বাহিনী। বাড়ি ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়।
হঠাৎ ভোররাতের এই পুলিশি অভিযানে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যেও এই গ্রেফতারি নিয়ে জল্পনা শুরু হয়েছে.






#অজিতমাইতিগ্রেফতার
#খড়গপুর
#তৃণমূলনেতাগ্রেফতার
#বাংলাররাজনীতি
#তৃণমূল_সংবাদ





24/09/2026

কুড়ি বছর পর মূলস্রোতে জবা, বেলপাহাড়ির মাও-নেত্রীর আত্মসমর্পণে উৎসবের আবহাওয়া পরিবারে

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: দীর্ঘ দুই দশকের সশস্ত্র লড়াই আর দিনবদলের স্বপ্নর পেছনে ফেলে অবশেষে মূলস্রোতে ফিরলেন মাওবাদী নেত্রী জবা মাহাতো। বাঁকুড়া জেলা পুলিশ লাইনে আত্মসমর্পণ করেছেন বেলপাহাড়ির জামিরডিহা গ্রামের এই বাসিন্দা।
মেয়ের ফেরার খবরে চোখের জল ধরে রাখতে পারছেন না মা লুলকি মাহাতো। কুড়ি বছর ধরে প্রতিদিন যার পথ চেয়ে বসেছিলেন, সেই মেয়ে ঘরে ফিরছে— এই স্বস্তি ছড়িয়ে পড়েছে পুরো পরিবারে। দুর্গাপুজোয় মেয়েকে কাছে পেয়ে একসঙ্গেই আনন্দ উৎসবে মেতে উঠতে চান আবেগে ভেসে যাওয়া লুলকি দেবী। মাও-আন্দোলনের দীর্ঘ অধ্যায় পেরিয়ে এই পরিবারে এখন শুধুই নতুন ভোরের অপেক্ষায়।

23/09/2026

নয়াগ্রামের খড়িকা স্টেডিয়ামের কাছে হরিনের দেহ উদ্ধার, চঞ্চল্য ..

নিজস্ব সংবাদদাতা :- স্টেডিয়াম সংলগ্ন সবুজ ঘাসের ওপর নিথর অবস্থায় পড়েছিল বনের চিত্রল হরিণের এক পূর্ণাঙ্গ না হওয়া ছানা। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকা স্টেডিয়াম থেকে প্রায় ২০০ মিটার দূরের ঝোপঝাড় এলাকা থেকে ওই হরিণটির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, সকালে এলাকা দিয়ে যাওয়ার সময় বাসিন্দারা প্রথম হরিণছানাটিকে দেখতে পান। মুহূর্তেই খবরটি রাষ্ট্র হয়ে গেলে ভিড় জমে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের নয়াগ্রাম রেঞ্জের কর্মী ও আধিকারিকেরা। তাঁরা দেহটি উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে জানানো হয়েছে, হরিণটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেটির ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



22/09/2026

মালিকপাড়া : মানিকপাড়া রেঞ্জের অন্তর্গত ডুমুরিয়া এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতির (স্থানীয়ভাবে 'রামলাল' নামে পরিচিত) হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তির নাম নিরঞ্জন দোলই। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়া এলাকার জঙ্গলের কাছাকাছি জায়গায় আচমকা রামলালের মুখোমুখি পড়ে যান তিনি। হাতিটি তাঁকে লক্ষ্য করে আক্রমণ করলে তিনি গুরুতর চোট পান।
ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করেন। চিকিৎসার জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরাও পরিস্থিতি খতিয়ে দেখতে ও হাতির গতিবিধির ওপর নজর রাখতে এলাকায় পৌঁছান।




ঝাড়গ্রামের লালগড়ে বাজ পড়ে মৃত ১, আহত ২৪। কালাপাহাড়ি এলাকায় খেলার মাঠে বাজ পড়ে মৃত ১, আহত ২৪। আশঙ্কজনক অবস্থায় আহতদের...
18/09/2026

ঝাড়গ্রামের লালগড়ে বাজ পড়ে মৃত ১, আহত ২৪। কালাপাহাড়ি এলাকায় খেলার মাঠে বাজ পড়ে মৃত ১, আহত ২৪। আশঙ্কজনক অবস্থায় আহতদের ভর্তি করা হয়েছে লালগড় হাসপাতালে। ২৪ জনের মধ্য়ে ৯ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।










18/09/2026

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান কে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে কি বললেন জাতীয় কংগ্রেস এর জেলা সভাপতি প্রসেনজিৎ দে শুনুন.





নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান-এর গ্রেপ্তারিকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্র...
18/09/2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান-এর গ্রেপ্তারিকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।






Address

Sector V
Salt Lake City
700091

Telephone

+917699967819

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pratim Maitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pratim Maitra:

Shortcuts

Share

Category