Pratim Maitra

Call Directions Contact the organization
31/10/2026

Elephant Attack | গুঁতো দিয়ে রেলগেট ভেঙে ঢুকল দাঁতাল Elephant Bre...

25/10/2026

লরি ও ছোট গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: উনপঞ্চাশ নম্বর জাতীয় সড়কে একটি বড় লরির সঙ্গে যাত্রী বোঝাই ছোট গাড়ির সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়াল। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ছোট গাড়ির যাত্রীরা।
রবিবার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের অন্তর্গত গজাশিমুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সজোরে ছোট গাড়িটিতে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। বড় কোনো প্রাণহানি না ঘটলেও যাত্রীরা দারুণ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হে মা লক্ষ্মী, দাও চরণছায়া,তোমার কৃপায় কাটুক মনের মায়া।ঘরে ঘরে আসুক সুখ ও সমৃদ্ধির আলো,সকলের কেটে যাক আঁধার কালো।​শুভ...
25/10/2026

হে মা লক্ষ্মী, দাও চরণছায়া,
তোমার কৃপায় কাটুক মনের মায়া।
ঘরে ঘরে আসুক সুখ ও সমৃদ্ধির আলো,
সকলের কেটে যাক আঁধার কালো।
​শুভ কোজাগরী লক্ষ্মীপূজা ও পূর্ণিমা শুভেচ্ছা!

23/10/2026

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সফরের মাঝে হাতির হামলায় বৃদ্ধের মৃত্যু

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া অঞ্চলের কালাঝরিয়া গ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরকে কেন্দ্র করে জঙ্গলমহলে বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেল। সফরের সময় স্থানীয় শবর সম্প্রদায়ের মানুষের হাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা ও সহায়তা তুলে দেওয়া হয়।
তবে এরই মাঝে ঝাড়গ্রাম ব্লকের বাদরফুল বিটের ধাদকীডাঙ্গা এলাকায় হাতির আক্রমণে স্থানীয় বাসিন্দা শ্যামাপদ নায়েক নামে এক বৃদ্ধের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোক ও উত্তেজনার আবহ সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা যায় এবং বনদপ্তরের নজরদারি আরও জোরদার করার দাবি ওঠে। জঙ্গলমহলে মানব-বন্যপ্রাণী সংঘাত সুরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করতে নতুন উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

হাতির হামলায় ধাদকীডাঙ্গায় আহত বৃদ্ধঝাড়গ্রাম রেঞ্জের বাঁন্দরভুলা বীট এলাকার ধাদকীডাঙ্গা গ্রামে হাতির হানায় আহত এক বৃদ...
23/10/2026

হাতির হামলায় ধাদকীডাঙ্গায় আহত বৃদ্ধ
ঝাড়গ্রাম রেঞ্জের বাঁন্দরভুলা বীট এলাকার ধাদকীডাঙ্গা গ্রামে হাতির হানায় আহত এক বৃদ্ধ. নাম শ্যামাপদ নায়েক, বয়স আনুমানিক ৬০ থেকে ৬২ বছর। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছে বলে খবর বনদপ্তর সূত্রে.








#হাতিরহামলা #ঝাড়গ্রাম #বনদপ্তর #খবর #পশ্চিমবঙ্গ

23/10/2026

সাঁওতালদের ঐতিহ্যবাহী ‘দাসাই’ নৃত্য
আশ্বিন মাসে দুর্গাপূজার সময় সাঁওতাল সম্প্রদায়ের পুরুষেরা ঐতিহ্যবাহী ‘দাসাই’ নাচে অংশ নেন। লোকবিশ্বাস অনুযায়ী, তাঁদের নেতা ‘হুদুড় দুর্গা’র মৃত্যুর শোকে পুরুষেরা নারীদের পোশাক, ময়ূরের পালক ও ঘুঙুর পরে ভুয়াং ও বাঁশির সুরে বাড়ি বাড়ি ঘুরে চাল-ডাল সংগ্রহ করেন। পুরুলিয়া, বাঁকুড়াসহ ঝাড়গ্রাম ও মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে শোক ও যুদ্ধরীতির এই বৃত্তাকার নৃত্য পরিবেশিত হয়। শুক্রবার সেই ছবি দেখা গেল ঝাড়গ্রাম ব্লকের রাধানগর এক নম্বর অঞ্চলের কুটুসগেড়িয়া গ্রামে





















23/10/2026

ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের চিঁচরাতে জাতীয় সড়কের উপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই একাধিক গাড়ি। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভিডিও সৌজন্যে:- দীপেশ মাহাতোর ফেসবুক থেকে..


#ঝাড়গ্রাম #চিঁচরা #জাতীয়সড়ক #দমকল #বাংলাখবর

22/10/2026

ঝুকির যাত্রা..

#ঝুঁকির_যাত্রা
#ঝাড়গ্রাম_জামবনি


#ঝাড়গ্রাম_সংবাদ






21/10/2026

গঙ্গার ঘাটে বিসর্জন সুষ্ঠু করতে বাড়তি সতর্কতা সরকারের, পরিদর্শন ও কড়া নির্দেশ

দুর্গা প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গঙ্গার ঘাটগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। বিসর্জনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গঙ্গার ঘাট পরিদর্শনে যান প্রতিনিধি দল। সেখানে পরিদর্শনের সময় নিরাপত্তার স্বার্থে কড়া বার্তা দেওয়া হয়।
পরিদর্শনকালে নির্দেশ দেওয়া হয় যে, প্রতিমা বিসর্জনের কাজে যুক্ত প্রতিটি ব্যক্তির নাম ও পরিচয় পুলিশ ও প্রশাসনের কাছে সঠিকভাবে যাচাই করতে হবে। সনাতন ধর্মে বিশ্বাসী ও যথাযথ পরিচিতি থাকা ব্যক্তিরাই যেন বিসর্জনের সময় প্রতিমা স্পর্শ ও ব্যবস্থাপনায় অংশ নেন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতেই সরকার এই সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

Address

Sector V
Salt Lake City
700091

Telephone

+917699967819

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pratim Maitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pratim Maitra:

Shortcuts

Share

Category

Nearby government services