সগুণা পথিকৃৎ

সগুণা পথিকৃৎ

Share

আমরা সামাজিক,
সুস্থ্য সমাজ আমাদের লক্ষ

31/08/2024

লিচুতলা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয় এর সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, স্কুলের একটি প্রাক্তনী সমিতি গঠন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে । সেই উপলক্ষে আগামীকাল, 01/09/2024, বিকেল ৪ ঘটিকা থেকে স্কুল কক্ষে একটি আলোচনা সভার আহবান করা হয়েছে । উক্ত আলোচনা সভায় সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখা হচ্ছে ।
এই বিদ্যালয়ে আমাদের একটি অতি প্রিয় জায়গা । তাই এই বিদ্যালয়ের সার্বিক শ্রীবৃদ্ধি ঘটনার উদ্দেশ্যে একটি প্রাক্তনী সমিতি গঠন একান্ত প্রয়োজন । সকলকে সাধ্যমত উপস্থিত থাকার জন্য অনুরোধ রাখা হচ্ছে ।

Photos from সগুণা পথিকৃৎ's post 22/06/2024

আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সগুণা পথিকৃৎ আয়োজন করেছিল এক বিশেষ যোগা প্রদর্শনী । প্রসিদ্ধ যোগা প্রশিক্ষক শ্রী অভিজিৎ দেবনাথ এর সহযোগিতায় যোগা প্রদর্শনীতে উপস্থিত ছিল ২০০ অধিক যোগা কর্ম কুশলী ও তার থেকে কয়েক গুণ বেশি অভিভাবক ও দর্শকমন্ডলী । প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সগুণার বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী শ্রী তারক চন্দ্র মহাশয় ।
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য যোগা আজ সমগ্র পৃথিবীতে সব থেকে বেশি গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে স্বীকৃত হয়েছে । আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে সগুণা অঞ্চল জুড়ে যোগার গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রসার করার জন্য এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার জন্য পথিকৃতের এই প্রয়াস ।

26/01/2024

পথিকৃৎ এর ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন।

Photos from সগুণা পথিকৃৎ's post 02/10/2023
Photos from সগুণা পথিকৃৎ's post 02/10/2023

এভাবেই শুরু হলো সগুনা পথিকৃৎ এর শারদীয়া। আজ আমরা কিছু নতুন বস্ত্র নিয়ে পৌঁছে গিয়েছিলাম কল্যানী বিধান পল্লীর অ্যানি বেসান্ত ইনস্টিটিউট ফর ব্লাইন্ড -এর দোরগোড়ায়। আজ 84 জন দৃষ্টি হীন বন্ধুদের হাতে একটি নতুন কাপড় তুলে দেওয়ার পর তাদের মুখে যে খুশির হাঁসি টা দেখতে পেয়েছি, সেটা ছিল অমূল্য। তাদের কাছ থেকে শুনলাম তাদের জীবন সংগ্রামের কাহিনী। এদের মধ্যে বেশ কয়েকজন স্নাতক পাশ করে সরকারি চাকরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের একমাত্র শিক্ষক ইউটিউব। আরো কয়েকটি সমস্যার কথা তুলে ধরলাম। যদি কোনো ব্যাক্তি বা সংগঠন এদের সাহায্য করতে পারেন ।
১) এখানে প্রায় 34 জন ছাত্র ছাত্রী আছে। অধিকাংশ আবাসিক। এদের জন্য মিড ডে মিল বরাদ্দ করতে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল, গৃহীত হয় নি ।
২) আবাসিক ছাত্র ছাত্রীদের জন্য আর্থিক সহযোগিতা চেয়েও নবান্নে চিঠিপত্র পাঠিয়েছিলেন, কোনো উত্তর আসে নি ।
৩) এদের কম্পিউটার সেন্টারের কম্পিউটারগুলো একে একে খারাপ হয়ে গিয়েছে । যদি অন্তত দুটো কম্পিউটারের ব্যাবস্থা কেউ করে দিতে পারে খুব উপকার হয়।
৩) এদের একটা মিউজিক্যাল ট্রুপ আছে । মুলত আধুনিক বাংলা গান ও লোকগীতি উপস্থাপন করে । যে কোন অনুষ্ঠানে এদের আমন্ত্রণ করতে পারেন। পারিশ্রমিক অন্যদের তুলনায় অনেক কম।
প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে ।

Photos from সগুণা পথিকৃৎ's post 20/08/2023

পরিশ্রম বিফলে যায় না । পথিকৃৎ কোচিং সেন্টারের ছাত্র সুসময় সেটা প্রমাণ করে দেখালো । সগুনা হাই স্কুলের মাঠের প্রতিটি ঘাস ওর সেই পরিশ্রমের সাক্ষী । হাজার প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ সুসময় কেন্দ্রীয় সরকারের কর্মী । তার সাফল্যে সে আজ যতটা আনন্দিত, পথিকৃৎ ঠিক‌ ততটাই গর্বিত । অভিনন্দন ভাই । আরো এগিয়ে চলো ।

Photos from সগুণা পথিকৃৎ's post 15/08/2023

সগুনা পথিকৃৎ -এর পক্ষ থেকে ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন।

27/05/2023

সগুণা পথিকৃৎ একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা ব্যাবসায়িক নই । আমাদের আশেপাশের চাকরি প্রার্থি ভাইবোনদের জন্য পথিকৃতের একটি স্বতঃপ্রনোদিত প্রয়াস । পথিকৃত কোচিং সেন্টার বিগত দুই বছর ধরে বেশ কিছু চাকরি প্রার্থী ভাইবোনদের সহযোগিতা করে আসছে । আমাদের ছাত্র-ছাত্রীদের থেকে ইতিমধ্যে বেশ কয়েকজন Bengal Police, WB Clerk Ship, MTS পরীক্ষায় সফলতা অর্জন করে আমাদেরকে গর্বিত করেছে । আরো বেশী সংখ্যক ছাত্র ছাত্রীদের মধ্যে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে এই পোষ্ট । সামনে রয়েছে SI Food, CHSL, MTS, Police Constable এর মতো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতার পরীক্ষা সূচি। এই নিয়োগ সংক্রান্ত সিলেবাস নিয়ে এই মাস থেকে নতুন ভাবে ক্লাস শুরু হয়েছে।
স্থান - লিচুতলা কল্পতরু প্রাথমিক বিদ্যালয়
সময় - প্রতি শনিবার ও রবিবার সকাল 10.00 টা থেকে দুপুর 2.00 টা । প্রতি সপ্তাহে অংক, ইংরাজি, GK ও GI ক্লাস থাকছে ।
সকলে স্বাগত ।
ফোন -
8240214070
98369 43477

Want your business to be the top-listed Government Service in Kalyani?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kalyani
741245