28/10/2026
🏹🌿 বীরত্ব, আত্মমর্যাদা ও আত্মত্যাগের চিরন্তন প্রতীক—ভগবান বীরসা মুন্ডা। 🌿🏹
আজ ২৮শে অক্টোবর ২০২৬ ইং #কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে তৈরি #মায়াছড়ি ফুটবল মাঠ প্রাঙ্গণে আদিবাসী সমাজের গর্ব, মহান স্বাধীনতা সংগ্রামী ও জননায়ক ভগবান বীরসা মুন্ডার মূর্তির শুভ উন্মোচন করা হয়।
তিনি ছিলেন শোষণ, অন্যায় ও পরাধীনতার বিরুদ্ধে আপসহীন সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তাঁর সাহস, আত্মত্যাগ, সংগ্রামী চেতনা এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা আজও যুবকদের অনুপ্রাণিত করে।