Vaiking Club

Vaiking Club

Share

A club is an association of people united by a common interest or goal.

04/06/2025

ভাইকিং ক্লাবের ভূমিদাতা শ্রী সুভাষ চন্দ্র দত্ত মহাশয়ের পরলোক গমনে আমরা ভাইকিং ক্লাবের সকল সদস্য গভীর ভাবে শোকাহিত ও মর্মাহত।
আজ রোজ বুধবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ওঁম শান্তি ।

19/08/2024

Bridge Competition for the connection of 78th Independence Day organized by Vaiking Club.
Champion Anjan Kumar Sinha and Ranashir Kar.

Photos from Vaiking Club's post 15/08/2024

আজ ভারতবর্ষের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাইকিং ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন ভাইকিং ক্লাবের ভূমিদাতা শ্রী সুভাষ দত্ত মহাশয় । উপস্থিত ছিলেন ভাইকিং ক্লাবের সক্রিয় সদস্যবৃন্দরা ।

Photos from Vaiking Club's post 25/07/2024

ভাইকিং ক্লাবের দীর্ঘদিনের সদস্য এবং ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কর্মী জহর নাথ এর আকস্মিক মৃত্যুতে সমগ্র এলাকাবাসী গভীরভাবে মর্মাহত ,
আজ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ভাইকিং ক্লাব প্রাঙ্গনে ক্লাবের সদস্যরা উনার আত্মার শান্তি কামনা করে দুই মিনিট নীরবতা পালন করেন ।
ওঁম শান্তি ।

24/07/2024

ভাইকিং ক্লাবের প্রাক্তন সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের পুরোনো নিষ্ঠাবান কার্যকর্তা জহর নাথের আকস্মিক মৃত্যুতে ভাইকিং ক্লাবের সকল সদস্য গভীরভাবে মর্মাহত, ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং উনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।
ওঁম শান্তি।

Photos from Vaiking Club's post 14/04/2024

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণ নগর আঞ্চলিক সমিতির দ্বারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান ।
সেবা পরম ধর্ম ❤️
বৎসরের প্রথম দিন ভাইকিং ক্লাবের সকল কার্যকর্তাদের দের নিয়ে বৎসরের প্রথম দিন সেবামুলক কাজের মাধ্যমে উদযাপন করা হয় নববর্ষ। 🙏
শোভাযাত্রায় উপস্থিত সবার মধ্যে পানীয় জল বিতরণ করার কিছু মুহূর্ত |
Vaiking Club

23/03/2024

সবাই উপস্থিত থেকে আনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার অনুরোধ রইলো।
GMA Drama

Photos from Vaiking Club's post 09/12/2023

আজ নব নিযুক্ত রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি মাননীয় বিশ্বতোষ সেন মহাশয়কে রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ক্লাব ভাইকিং ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । উনি আমাদের ভাইকিং ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে ও আছেন । আমাদের রাতাবাড়ির প্রাণপ্রিয় বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়ের নেতৃত্বে ও নবনিযুক্ত সভাপতি অনুদার নেতৃত্বে রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি আরো অনেক উপলব্ধি লাভ করবে সেটাই আশা রাখি । তৎসঙ্গে উনার শারীরিক সুস্থতা ও কামনা করি উনার রাজনৈতিক জীবন আরো ভালো কাটুক উন্নতি হোক ।

Photos from Vaiking Club's post 14/11/2023

রামকৃষ্ণ নগরের ঐতিহ্যবাহী ভাইকিং ক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে । ফ্ল্যাগ হোস্টিং করেন ভাইকিং ক্লাবের ভূমি দাতা তথা ক্লাবের জেষ্ঠ্য উপদেষ্টা মাননীয় সুভাষ চন্দ্র দত্ত মহাশয়। উপস্থিত ছিলেন ভাইকিং ক্লাবের সক্রিয় সদস্যবৃন্দ এবং ভাইকিং ক্লাবের শুভাকাঙ্ক্ষী ব্যাক্তিবর্গগণ । বিশেষ আয়োজনের মধ্যে ছিল বাচ্চাদের মধ্যে প্রজিযোগিতা মূলক খেলাধুলা । অবশেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় । ভাইকিং ক্লাবের পক্ষথেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই স্কুল কর্তিপক্ষকে ।

Photos from Vaiking Club's post 11/11/2023

আসামের বীর লাচিত বরফুকনের নামে গঠিত এক অনামী উগ্রবাদী মানসিকতা সম্পন্ন সংগঠন বীর লাচিত সেনার দ্বারা বাংলাভাষা তথা বাঙালিদের অপমান করা, দুর্গাপূজার ব্যানার ছিঁড়ে ফেলা ইত্যাদির মতো চরম নিন্দনীয় কাজের বিরোধিতা করে আজ রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক মহাশয়ের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডা. হিমন্ত বিশ্বশর্মা মহাশয়ের কাছে আজ অভিযোগ পত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য যে মহান বীর লাচিত বরফুকন মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করে আসামকে রক্ষা করেছিলেন। তিনি শুধু অসমীয়া ভাষার জন্য লড়াই করেননি, তিনি সম্পূর্ণ আসামকে রক্ষার জন্য লড়াই করেছিলেন। বীর লাচিত শুধু অসমীয়া ভাষাভাষী মানুষের নন, সম্পূর্ণ আসাম তথা ভারতেরও গর্ব। এমন এক মহান ব্যক্তির নাম ব্যবহার করে কতিপয় বিভেদকামী লোক আমাদের রাজ্যে বাঙালি ও অসমীয়া ভাষী লোকের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি করতে চেষ্টা করছে তা অতীব নিন্দনীয়।

Photos from Vaiking Club's post 24/09/2023

আজ ভাইকিং ক্লাবের এক প্রতিনিধি দল রাতাবাড়ির প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী বিজয় মালাকার মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং চৌধুরী ভিলা থেকে কালাচুপ পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তার বর্তমান অবস্থা বিধায়কের সামনে তুলে ধরেন, কারণ সেই রাস্তার উপর দিয়ে রামকৃষ্ণ নগর শহরের বিভিন্ন জায়গার দূর্গা প্রতিমা আনা হয় এবং বর্তমান রাস্তার যা অবস্থা সেই রাস্তার উপর দিয়ে মায়ের প্রতিমা আনা সম্ভব নয় বলে জানান ভাইকিং ক্লাবের সদস্য রা, তৎক্ষণাৎ বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয় এই অবস্থা শুনে ভাইকিং ক্লাবের সদস্যদের আশ্বাস দেন এবং কথা দেন যে আগামী কিছু দিনের মধ্যেই সেই রাস্তার কাজ করে দেওয়া হবে🚩

Photos from Vaiking Club's post 15/09/2023

ভাইকিং ক্লাবের ব্যবস্থাপনায় প্রদ্যুৎ নাথ এবং দেবাশীষ দে মেমোরিয়াল ডাবল ক্যারাম কম্পিটিশনে চ্যাম্পিয়ন হলেন মিন্টু পাল এবং শিব শঙ্কর পাল ট্রফটি তুলে দিলেন প্রদ্যুৎ নাথের জ্যেষ্ঠ ভ্রাতা পীযূষ কান্তি নাথ । রানার আপ হলেন মতিজুর রহমান এবং মুজিবুর রহমান উনাদের ট্রফিটি তুলে দেন দেবাশীষ দে এর কাকা দীপেশ রঞ্জন দে । অনুষ্ঠানের মূল বক্তব্যে রাখেন অঞ্জন কুমার সিংহ । এই অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রণধির মোহন্ত, ক্লাবের সভাপতি অরূপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক রিপল মোহন্ত, ক্রীড়া সম্পাদক প্রীতম সিনহা, দুলনজ্যোতি নাথ, সন্দীপ দত্ত, দেবাশীষ ভট্টাচার্য, বিধু ধর, সায়ন নাথ, দীপঙ্কর দে, দীপায়ন দে এবং অন্যান্য সদস্যরা।

Vaiking Club

Want your business to be the top-listed Government Service in Karimganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Karimganj
788166