20/05/2024
যদিও আমাদের দায়িত্বের মধ্যে ছিল কিন্তু সেই কর্তব্য পালনে আমরা ব্যর্থ ছিলাম! শেষপর্যন্ত রাজ্যের শিক্ষা বিভাগের বহু নাটকীয়তার পর শিলচর (কাছাড়)-এ গিয়ে যখন করিমগঞ্জ-হাইলকান্দির পড়ুয়ারা সিইউইটি (CUET) পরীক্ষা দিতে বাধ্য হয়ে পড়েছিল, কিন্তু আগামী ২৪ তারিখের বাংলা এবং পরিবেশ বিষয়ক (EVS) পরীক্ষা কেন্দ্র অধিকাংশ শিক্ষার্থীর সেন্টার পড়েছে গুয়াহাটি, তেজপুর, ধুবড়ি, ডিব্রগড়, যোরহাট, শিলং ও আগরতলা সহ আসামের অন্যান্য জেলায়। যা শিক্ষার্থীদের জন্য একটা হয়রানি এবং পরিকল্পিতভাবে বঞ্চনা বলে আমরা মনে করছি। এনিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র তুলে দেই। উল্লেখ্য প্রথমাবস্থায় ১৫ তারিখের পরীক্ষা দিতে গিয়ে যানজট ও বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে অনেক পড়ুয়াই পরীক্ষা দিতে পারেননি! একদিকে দারিদ্র্যতা ও জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই কাছাড় জেলায় গিয়ে পরীক্ষা দিতে পারেননি বিশেষ করে মেয়েরা বঞ্চিত হয়েছেন। এছাড়াও আগামী ২৪ তারিখের পরীক্ষা বহিঃরাজ্য ও উপত্যকার বাইরে গিয়ে দেওয়া এতদঞ্চলের পরীক্ষার্থীদের অনেকেরই সম্ভব হবে না বলে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের একটাই দাবি হলো এবছর যারা ইতিমধ্যে CUET পরীক্ষা দিতে পারেননি এবং আগামী ২৪ তারিখের পরীক্ষা যারা দেবেন না তাদের সবাইকে স্নাতকে ভর্তির সুযোগ দেওয়া হোক। শিক্ষা বিভাগ তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে CUET পরীক্ষা ছাড়াই সকল উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের স্নাতকে ভর্তি নিক। নতুবা আগামী দিনে বিভিন্ন সংগঠনের সহযোগে আমরা বৃহত্তর আন্দোলন সহ হাইকোর্টের দারস্থ হতেও পিছুপা হবো না||
15/02/2024
সবার প্রতি রইল শুভকামনা 🙏
30/10/2023
সংগ্রামের এক নাম FSU, লড়াইয়ে এক নাম FSU, প্রতিবাদ ও প্রতিরোধের এক নাম FSU, ছাত্র আন্দোলনের আরেক নাম FSU, বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের ছাত্রদের আরেক নাম FSU....
২০১৮ সালের আজকের এই দিনে বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের ছাত্র সমাজের স্বার্থে এবং এফ.এন রোডের দুর্দশা নিরশনের লক্ষ্যে প্রতিষ্ঠা লাভ করে এতদঞ্চলের একমাত্র অরাজনৈতিক ছাত্র সংগঠন ফকিরাবাজার স্টুডেন্টস ইউনিয়ন (এফএসইউ) জন্ম নেয়। আজ আমাদের প্রানের সংগঠনের পঞ্চম বছর পূর্তি এবং ষষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে ইউনিয়নের সকল সদস্য সহ শুভাকাঙ্ক্ষী ও গুণমুগ্ধ এবং যারাই ইউনিয়নের জন্মলগ্ন থেকে এখন অবদি জড়িত এবং সহযোগিতায় রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি।
Ikbal Hussain , ভারপ্রাপ্ত সভাপতি Fakirabazar Student's Union
26/06/2023
ডিলিমিটেশন খসড়ার বিরুদ্ধে বনধকে সমর্থন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের। উপত্যকায় ২০টি বিধানসভা কেন্দ্রের দাবি।
26/06/2023
অপ্রত্যাশিত ডিলিমিটেশন খশড়ার বিরুদ্ধে বিডিএফ ও কংগ্রেসের ডাক বনধের সমর্থন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের।
17/06/2023
মরণফাঁদে পরিণত ফকিরবাজার-নিলামবাজার পূর্ত সড়ক, দ্রুত সংস্কারের দাবিতে জেলাশাসককে স্মারকপত্র ছাত্র সংগঠনের।
17/06/2023
ফকিরাবাজার-নিলামবাজার পূর্ত সড়কের বেহাল অবস্থা সহ বাজার থেকে প্রায় দুইশো মিটার দূরে প্রয়াত সুদীর শুক্লবৈদ্যের বাসগৃহের সম্মুখে লঙ্গাই নদীর তীরে রাস্তার উপরে বিরাট ফাটল সহ একাধিক গর্তের সমাহার, এনিয়ে আজ বিহীত ব্যবস্থার আর্জি জানিয়ে জেলা শাসকের দারস্থ হলো ফকিরবাজার স্টুডেন্টস্ ইউনিয়ন। সংগঠনের উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হুসাইন ও সম্পাদক আমির হোসেন এনিয়ে আজ জেলা উপায়ুক্তকে একটি স্মারকপত্র প্রদান করে যথাসম্ভব শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।জেলা শাসক শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ছাত্র সংগঠনের কর্মীদের।
DC Karimganj Himanta Biswa Sarma Pijush Hazarika
23/03/2023
রমজানের বিশুদ্ধতায় পরিপূর্ণ হোক সকলের মনোকামনা। সংযমের পবিত্রতায় আলোকিত হোক প্রতিটি ঘর। ফকিরাবাজার স্টুডেন্টস ইউনিয়ন-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং শুভ কামনা।
05/01/2023
ফকিরাবাজার স্টুডেন্টস্ ইউনিয়নের সাধারণ সভায় নয়া কমিটি গঠিত।