04/06/2026
পাথারকান্দির জন্য গৌরবের মুহূর্ত।
আসামের মাননীয় মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma মহাশয় তাঁর মন্ত্রিসভায় আমাদের পাথারকান্দি বিধানসভা সমষ্টির জনপ্রিয় জননেতা ও মাননীয় বিধায়ক Krishnendu Paul মহাশয়কে আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।
এটি শুধু পাথারকান্দির জন্য নয়, সমগ্র বরাক উপত্যকা ও শ্রীভূমি জেলার মানুষের জন্য এক ঐতিহাসিক এবং গর্বের অর্জন। দীর্ঘদিনের জনসেবা, নিষ্ঠা, পরিশ্রম ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতিস্বরূপ তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।
আগামীকাল ৫ জুন মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আসাম সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই শুভক্ষণে আমরা সকলেই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফল কর্মজীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
পাথারকান্দির উন্নয়ন, অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অভিনন্দন ও শুভকামনা, মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়।
আমরা গর্বিত। 💐
CMO Assam
Dilip Saikia
BJP Assam Pradesh
Sribhumi District BJP
Sanjib Banik
Sampa Choudhury
03/06/2026
সেবা, সুশাসন ও পরিবেশ সংরক্ষণের অঙ্গীকারে সংগঠনের প্রস্তুতি সভা।
ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জির দূরদর্শী নেতৃত্বে দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং আত্মনির্ভর ভারতের অভিযাত্রার গৌরবময় ১২ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি দেশব্যাপী বিভিন্ন জনসংযোগমূলক ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হলো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যাপক বৃক্ষরোপণ অভিযান।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে প্রতিটি বুথে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী জির নেতৃত্বাধীন সরকারের ১২ বছরের সাফল্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে আজ লোয়াইরপোয়া মণ্ডল কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন বিভিন্ন সাংগঠনিক ও জনমুখী কর্মসূচির রূপরেখা, বাস্তবায়ন পদ্ধতি এবং বুথভিত্তিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দলের প্রতিটি স্তরের কার্যকর্তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিগুলোকে সফল করে তোলার আহ্বান জানানো হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল সভানেত্রী শ্রীমতি সম্পা চৌধুরী মহাশয়া, দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন মোর্চার পদাধিকারী, গ্রাম পঞ্চায়েতের সভাপতি-সভানেত্রী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য-সদস্যা, বিভিন্ন স্তরের দায়িত্বশীল পদাধিকারী এবং দলীয় নিবেদিতপ্রাণ কার্যকর্তাবৃন্দ।
সভা শেষে প্রতিটি বুথে আগামী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় কার্যকর্তাদের হাতে ফলদ চারাগাছ তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ এবং সবুজ ভবিষ্যৎ গড়ার এই উদ্যোগে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
একটি গাছ শুধু একটি চারাগাছ নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি।
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে সেবা, সুশাসন, উন্নয়ন ও পরিবেশ রক্ষার এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তুলতে আমরা সকলে একযোগে কাজ করে যাব।
Bharatiya Janata Party (BJP)
Himanta Biswa Sarma
CMO Assam
Dilip Saikia
BJP Assam Pradesh
Krishnendu Paul
Sribhumi District BJP
Sanjib Banik
Sampa Choudhury
03/06/2026
সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা বিজেপির নির্দেশানুসারে আজ পাথারকান্দি বিধানসভা সমষ্টির লোয়াইরপোয়া মণ্ডলের বালিপিপলা জিপির অন্তর্গত ২০৭ এবং ২২৪ নং বুথে নতুন বুথ কমিটি গঠন করা হয়।
দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করা, তৃণমূল স্তরে কার্যক্রম সম্প্রসারণ এর উদ্দেশ্যে অনুষ্ঠিত এই সভাগুলোতে বুথভিত্তিক সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত বুথ কমিটি গঠন সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। এই সভায় ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা এবং দলীয় শুভানুধ্যায়ীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
Dilip Saikia
BJP Assam Pradesh
Krishnendu Paul
Sribhumi District BJP
Sanjib Banik
Sampa Choudhury
03/06/2026
সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা বিজেপির নির্দেশানুসারে আজ পাথারকান্দি বিধানসভা সমষ্টির লোয়াইরপোয়া মণ্ডলের অন্তর্গত ১৪৯, ১৫২, ১৬১, ১৬২ এবং ২২৭ নং বুথে নতুন বুথ কমিটি গঠন করা হয়।
দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করা, তৃণমূল স্তরে কার্যক্রম সম্প্রসারণ এর উদ্দেশ্যে অনুষ্ঠিত এই সভাগুলোতে বুথভিত্তিক সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত বুথ কমিটি গঠন সভায় লোয়াইরপোয়া মণ্ডলের উপ-সভাপতি শ্রী কিশোর চৌধুরী মহাশয় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা এবং দলীয় শুভানুধ্যায়ীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
নবগঠিত বুথ কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বুথ পর্যায়ে দল আরও শক্তিশালী হবে এবং জনসেবামূলক কর্মকাণ্ড নতুন গতি লাভ করবে। শক্তিশালী সংগঠনই উন্নত সমাজ ও সফল জনসেবার ভিত্তি।
Bharatiya Janata Party (BJP)
Dilip Saikia
BJP Assam Pradesh
Krishnendu Paul
Sanjib Banik
Sampa Choudhury
Sribhumi District BJP
30/05/2026
Tomorrow, following the successful telecast of Hon'ble Prime Minister Shri Narendra Modi Ji's Mann Ki Baat across all 228 Booths of 125 No. Patharkandi LAC, a Letter of Congratulations from Shri Krishnendu Paul (Hon'ble MLA, Patharkandi) will be presented to every student of Patharkandi LAC who has passed the Class 10 and Class 12 Examinations with 60% marks and above.
As per the information gathered so far, a total of 1,250 students have secured First Division in the HSLC and Higher Secondary Examinations across the constituency:
Patharkandi Mandal
• HSLC First Division: 487
• HS First Division: 144
• Total: 631
Lowairpoa Mandal
• HSLC First Division: 299
• HS First Division: 329
• Total: 628
Grand Total: 1,250 Students
These letters will be handed over by the respective Booth Presidents at each booth.
We earnestly request all eligible students to attend the Mann Ki Baat programme at their respective booths and graciously accept Shri Krishnendu Paul Ji's heartfelt congratulations on their outstanding academic achievement.
The success of our students reflects the hard work of the students themselves, the dedication of their parents and teachers, and the continued efforts of the Government to strengthen the education sector.
We express our heartfelt congratulations and best wishes to all our young achievers. May you continue to excel and bring pride to your families, society, and our nation.
Jai Hind.
30/05/2026
চলুন আমরা সবাই মিলে আগামীকাল ৩১শে মে, ২০২৬, রবিবার সকাল ১১.০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী জির ১৩৪
তম অনুষ্ঠানের পর্ব শ্রবণ করি।
Dilip Saikia
BJP Assam Pradesh
Krishnendu Paul
Sribhumi District BJP
Sanjib Banik
Sampa Choudhury
27/05/2026
একতা, সৌহার্দ্য ও সংগঠনের বন্ধনকে আরও দৃঢ় করতে বিশেষ মুহূর্ত, আজ শ্রীভূমি জেলার সকল মণ্ডলের সম্মানীয় সভানেত্রী ও সভাপতি গণ পাথারকান্দি সমষ্টির মাননীয় বিধায়ক Krishnendu Paul মহাশয়ের নেতৃত্বে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (Kaziranga National Park) গোলাঘাট ও নগাঁও জেলায় অবস্থিত একটি অত্যন্ত বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্যয় সৌজন্যমূলক ভ্রমণে অংশগ্রহণ করেন।
এই আনন্দঘন সফরে জেলার বিভিন্ন মণ্ডল থেকে আগত দলীয় নেতৃত্ব একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তাদের ভ্রমণের প্রতিটি মুহূর্ত ছিল প্রাণবন্ত, উৎসাহময় এবং স্মরণীয়।
পাথারকান্দির জনপ্রিয় জননেতা, মাননীয় বিধায়ক শ্রী মহাশয়ের আন্তরিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় সকলের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে। রাজনৈতিক ও সাংগঠনিক ব্যস্ততার মাঝেও এমন সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত কার্যকর্তা দের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে তোলে এবং আগামী দিনে জনসেবামূলক কার্যক্রমে নতুন প্রেরণা জোগায়।
প্রকৃতির সান্নিধ্যে কাটানো এই সুন্দর সময় সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উপস্থিত লোয়াইরপোয়া মণ্ডল সভানেত্রী শ্রীমতি সম্পা চৌধুরী মহাশয়া ও পাথারকান্দি মণ্ডল সভাপতি শ্রী শশিবাবু সিনহা মহাশয় সহ সকল সভানেত্রী, সভাপতি ও নেতৃত্ববৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Himanta Biswa Sarma
CMO Assam
Dilip Saikia
BJP Assam Pradesh
Sribhumi District BJP
Sanjib Banik
Sampa Choudhury
26/05/2026
আসাম বিধানসভা ২৬শের নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর আজ ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma মহাশয় এবং রাজ্য বিজেপির মাননীয় সভাপতি Dilip Saikia মহাশয়।
এই গর্বের অনুষ্ঠানে আমাদের পাথারকান্দি বিধানসভা সমষ্টির জননেতা, মাননীয় বিধায়ক Krishnendu Paul মহাশয়কে আন্তরিক সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এটি শুধু একজন জনপ্রতিনিধির সম্মান নয়, বরং পাথারকান্দির আপামর জনসাধারণের ভালোবাসা, আস্থা ও আশীর্বাদেরই প্রতিফলন। মাননীয় বিধায়ক শ্রী মহাশয়ের নেতৃত্বে পাথারকান্দি আরও উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণের পথে এগিয়ে যাবে—এই কামনাই করি।
মাননীয় বিধায়কের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল রাজনৈতিক জীবনের জন্য আন্তরিক শুভকামনা রইল।
📍শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের অডিটোরিয়াম।
CMO Assam
BJP Assam Pradesh
Sribhumi District BJP
Sanjib Banik
Sampa Choudhury
26/05/2026
আজ গুয়াহাটি Srimanta Sankardev Kalakshetra-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক মহাশয়, লোয়াইরপোয়া মণ্ডল সভানেত্রী সম্পা চৌধুরী মহাশয়া, পাথারকান্দি মন্ডল সভাপতি শ্রী শশিবাবু সিনহা মহাশয় সহ জেলার সকল মণ্ডলের সম্মানীয় সভানেত্রী ও সভাপতি গণ।
Himanta Biswa Sarma
CMO Assam
Dilip Saikia
BJP Assam Pradesh
Krishnendu Paul
Sribhumi District BJP
Sanjib Banik
Sampa Choudhury
24/05/2026
আজ শ্রীভূমি জেলার জিলাপরিষদ চেয়ারম্যান, মাননীয় শ্রী Anil Kr Tirpathi জিকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
মা কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যে ভরিয়ে দেন।