Zakiganj

Zakiganj

Share

জকিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্? Zakiganj (Bengali: জকিগঞ্জ) is an Upazila of Sylhet District in the Division of Sylhet, Bangladesh. km. Barahal - 44.87 sq.

Zakiganj, the 5th largest Upazila of Sylhet Zila in respect of area, came into existence in 27 August 1947 as thana and was turned into an upazila in 1 August 1983. Nothing is definitely known about the origin of the Upazila name. It is learnt that there lived a saint named Maulana Zaki at the present place of the Upazila headquarters. A trading Centre meaning ganj grew up in and around the cottag

03/11/2025

২৩২ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা: সিলেটের যারা!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। আজ বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুটি আসন থেকে প্রার্থী হবেন। তিনি দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান মির্জা ফখরুল।

এছাড়া সিলেটের ৪ টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-২ তাহসীনা রুশদীর লুনা
সিলেট-৩ এমএ মালিক, সিলেট-৬ এমরান আহমদ চৌধুরী।
একটি সুত্র বলছে, জোটগত নির্বাচন হলে সিলেট -৪ ও সিলেট -৫ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় দুই নেতাকে দেয়া হবে।

সূত্র: zakigonjnews24.com

Photos from Zakiganj's post 02/11/2025

সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে হারুন মিয়া (৩১) এবং তাঁর আট বছর বয়সী মেয়ে আনিসা। আহত হয়েছেন হারুনের তিন বোন—রাইমা বেগম, মুন্নি বেগম ও পান্না বেগম—এবং তাঁদের ভগ্নিপতি মুকিত মিয়া।

স্থানীয়রা জানান, ‘হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস’ নামের একটি বাস দ্রুত গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই হারুন ও তাঁর মেয়ে আনিসা মারা যান। স্থানীয়দের অভিযোগ, বাস চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোই এই দুর্ঘটনার মূল কারণ।

ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হারুন ও তাঁর মেয়ে আনিসা প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সড়ক দুর্ঘটনায় নিহত হারুন স্থানীয় পরিবহন শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, “আমাদের সংগঠনের এক সদস্য ও তার ছোট্ট মেয়ে বেপরোয়া বাসের ধাক্কায় মারা গেছেন। লাশ মর্গে রাখা হয়েছে। আমরা তাদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়েছি।”

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সরকার বলেন, “দুর্ঘটনায় হতাহতদের লাশ ও দুটি গাড়িই পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।”

সূত্র: Sylhet News

02/11/2025

সিলেটের জকিগঞ্জ উপজেলার একমাত্র মহিলা কলেজ হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের আশেপাশে কিছু বখাটে টিকটকারের অসভ্য ও অনৈতিক আচরণ কলেজ প্রশাসনের নজরে আসে। এ ঘটনা শিক্ষাঙ্গনসহ অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয়।

ঘটনার প্রেক্ষিতে ২৬ অক্টোবর রবিবার কলেজ মিলনায়তনে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, কলেজ গভর্নিং বডির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, “শিক্ষাঙ্গনে অনাকাঙ্ক্ষিত আচরণ কখনোই মেনে নেওয়া হবে না।”

সভার সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ প্রশাসনের পক্ষ থেকে ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কলেজ প্রাঙ্গণে নিয়মিত মনিটরিং ও সচেতনতা কার্যক্রম চালুরও সিদ্ধান্ত হয়।

অভিভাবক ও স্থানীয় সচেতন মহল কলেজ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, এই উদ্যোগ শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্র: জকিগঞ্জ টিভি

02/11/2025

সীমান্ত পেরিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশে, স্থানীয়দের কড়াপ্রতিবাদ।

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে ভারতের বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কৃষি জমিতে প্রবেশ করস্থানীয়দের সবজি চাষের জায়গায় থাকা বাঁশ- ভেড়া কোঠা ও স্থাপনা ভেঙে ফেলে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা একত্রিত হয়ে বিএসএফ সদস্যদের তাড়িয়ে দেয়।

জনতা জানায়, এটা আমাদের দেশের ভূমি, আমাদের সীমা নির্ধারিত আছে। কেউ আমাদের জায়গা দাবি করতে পারবে না।
স্থানীয়রা প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

তারা আশা করছেন, ভবিষ্যতে এমন সীমান্ত লঙ্ঘন রোধে সরকার যেন কঠোর পদক্ষেপ নেয়।

সূত্র: zakigonjnews24.com

01/11/2025

জকিগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিলেট জেলা পুলিশের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিলেট জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জকিগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভায় পুলিশ সুপার বলেন, “জকিগঞ্জে মাদক নির্মূল, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও চুরি-ডাকাতি সহ সকল অপরাধ দমনে অতীতের চেয়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের কোনো সদস্য সম্পৃক্ত থাকলে, তাদের জন্য সিলেট বিভাগেই টিকে থাকা কঠিন হবে, অথবা আমি নিজেই থাকব না।”

তিনি আরও বলেন, “দেশে মাদক প্রবেশ বন্ধে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুত বৈঠক করে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে। জকিগঞ্জে যানজট কমাতে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হবে।”

সাম্প্রতিক সময়ে কালিগঞ্জ বাজারের নিরীহ ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলার বিষয়ে পুলিশ সুপার বলেন, “তদন্তে অগ্রগতি রয়েছে। তবে তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। বিষয়টি সরকারি পর্যায়ে তদারকি করা হচ্ছে। তাই সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি।”
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মুহিউদ্দিন আজাদ, জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জামায়াত সেক্রেটারি ছরওয়ার হোসেন, খেলাফত মজলিস সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, সহ-সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, জমিয়ত সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান, সহ-সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান, সাংবাদিক রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, হেফাজতের সহ-সভাপতি মুফতি মাসউদ আহমদ ও মাওলানা আব্দুস সালাম, ইসলামী আন্দোলনের সভাপতি হেকিম শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, পৌর শাখার সেক্রেটারি মো. ইজ্জাদ, গণঅধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হুদা লস্কর, আব্দুল হামিদ চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু ওমর জুবের, হাবিবুর রহমান, আব্দুল গণী, পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার, জমিয়ত নেতা শামসুদ্দীন মো. জাকারিয়া, প্রধান শিক্ষক মো. এখলাছ উদ্দিন ও মো. আব্দুল হামিদ প্রমুখ।

তিনি আরও আশ্বস্ত করে বলেন, “নির্বাচন যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে। কারো কথায় বা কোনো কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ হতাশ হবেন না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুত রয়েছে।”

সভায় উপস্থিত সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ জকিগঞ্জের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে পুলিশের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

সূত্র: জকিগঞ্জের খবর

01/11/2025

🛑 বিশেষ বিজ্ঞপ্তি

জকিগঞ্জ উপজেলার খালাদাপনিয়া গ্রামে আলোচিত গরুচোরের ঘটনায় এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শান্তিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে ঘটনাটি সমাধানের সিদ্ধান্ত নিয়েছেন। চোরকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আমরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছি।

এসংক্রান্তে এলাকার সর্বস্তরের জনগণকে অনুরোধ করা হচ্ছে — অনুগ্রহ করে আইনহীন কোনো কাজ করবেন না; নিজে হাতে বিচার বা কোনো ধরনের সহিংসতা-ভিত্তিক প্রতিকার গ্রহণ করবেন না। শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব।

বি.দ্র.: কিছু অতিরিক্ত উন্মাদ বা অতি-উৎসাহী ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন এবং এখনও করার প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা জোর দিয়ে জানাচ্ছি যে, কোন প্রকার আইনবিরুদ্ধ কাজে যারা জড়াবেন, তাদের দায়ভার এলাকাবাসী বা মুরব্বিরা বহন করবে না; আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর করণীয় —
১. ঘটনার বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করুন (প্রয়োজনে সাক্ষ্য বা তথ্য প্রদান করুন)।
২. উত্তেজনা ছড়ানো বা গুজব করার বিরুদ্ধে সতর্ক থাকুন।
৩. শান্তি বজায় রাখতে কাউকে উস্কানিমূলক আচরণ করতে দেবেন না।

আপনাদের সহযোগিতা ও সচেতনতার জন্য ধন্যবাদ।

এলাকার শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে —
মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

01/11/2025
01/11/2025

গত ২৭-১০-২০২৫ তারিখ রাত ৩টার দিকে আব্দুস সামাদ চৌধুরী সাহেবের বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় সংশ্লিষ্ট চোরকে সনাক্ত করা হয়েছে। বর্তমানে চুর এখন পলাতক অবস্থায় আছে।

চোরের পরিবারকে চোরকে খুঁজে দেওয়ার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

উল্লেখিত সময়ের মধ্যে তাকে উপস্থিত না করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Photos from Zakiganj's post 11/12/2020

Sajid Razar Mosjid, Atgram, Zakiganj

16/04/2020

প্রিয় জকিগঞ্জবাসীঃ
বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, সিলেটে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট থানার বীর কুলিগ্রামে ও জৈন্তাপুর থানার সরুফদ গ্রামে। আক্রান্ত দুজনই পুরুষ। তাদের দুজনকে সিলেটের ডাঃ শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। পত্র পত্রিকার মাধ্যমে আরো জানা যাচ্ছে আক্রান্ত দুই যুবকই ঢাকা ফেরত। তাদের মধ্যে একজন পেশায় ট্রাক চালক। ঢাকা ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সে ট্রাক নিয়ে যাওয়া আসা করত। অন্যজন ঢাকার মিরপুরে একটি রেস্টুরেন্টের বাবুর্চি ছিল। সেখান থেকে কয়েকদিন পূর্বে সে বাড়িতে আসে।
এ নিয়ে শুধু সিলেট জেলায়ই ৩ জন করোনাভাইরাসের রোগী ধরা পড়ল। যা সিলেট বিভাগের অন্য কোন জেলার চেয়ে বেশি।
আমাদের নিকটবর্তী থানা জৈন্তাপুর এবং তার পাশেই গোয়াইনঘাট। আমরা এতটুকু ধারনা পেয়েছি আক্রান্ত দুজন এলাকায় আসার পর হোমকোয়ারেন্টাইনে ছিল। এখন গবেষণার বিষয় এলাকায় আসার পূর্বে যাদের সংস্পর্শে ছিল, তারা এখন কোথায়? তারা কোন কোন এলাকায় আছে? তারা আর কার কার সাথে ঘুরে বেড়িয়েছে? তাদের মধ্যে কেউ জকিগঞ্জে এসেছে কিনা? অন্যদিকে তারা এলাকায় আসার পর পরিবারের কোন কোন সদস্যের সাথে সময় কাটিয়েছে? তারা কেউ আক্রান্ত হয়েছে কিনা? তাদের পরিবারের সদস্যগন এলাকার কারো সাথে মিশেছে কিনা? এ এক জটিল সমিকরণ।
তবে আমি জকিগঞ্জের সকলকে অনুরোধ জানাবো এই মহামারীকে রুখতে, এই জকিগঞ্জকে করোনা মুক্ত রাখতে জকিগঞ্জের বাহিরে যারা অবস্থান করছে তাদেরকে এলাকায় আসতে নিরুৎসাহিত করতে হবে। সম্ভব হলে তাদেরকে ঘরে না ঢুকিয়ে ফেরত পাঠানোর মত নজির সৃষ্টি করা যেতে পারে। কারণ সকলকে বাঁচতে হবে। বাহিরের জেলা হতে জকিগঞ্জে মানুষের প্রবেশ রুখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা নিজেকে ও অপরকে মহামারী করোনা থেকে মুক্ত রাখতে নিজ ঘরে অবস্থান করুন। আগামীকাল থেকে আমরা জকিগঞ্জ থানা পুলিশ আরো কঠোর ভূমিকা নিয়ে মাঠে নামব। তাতে সঠিক জিনিসটা করতে গেলে অনেকের মনে আঘাত বা কষ্ট লাগতে পারে, তাতেও আমাদের কোন যায় আসে না। কারণ জকিগঞ্জবাসীকে করোনামুক্ত রাখতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আসুন আপনারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ হোন। কথায় নয় আমরা কাজে বিশ্বাসী হতে চাই।
আহ্বানে
মীর মো. আব্দুন নাসের
অফিসার ইনচার্জ
জকিগঞ্জ থানা, সিলেট।

13/04/2020

সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি কাঁপতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার দিবাগত মধ্যরাত ৩টা ৪৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

তবে তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি।

13/04/2020

করোনাভাইরাস:
বাংলাদেশে চব্বিশ ঘণ্টায় ১৮২ জন শনাক্ত, মারা গেছেন ৫ জন।

Want your business to be the top-listed Government Service in Karimganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Zakiganj, Sylhet, Bangladesh
Karimganj