Left Voice - Barak valley

Left Voice - Barak valley

Share

This is the official page of Communist Party Of India (Marxist), For Assam @Barak valley Na

22/04/2026
06/04/2026

আসামের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং নির্বাচন আয়োগ দ্বারা মুখ্যমন্ত্রীর মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সি পি আই (এম) আসাম রাজ্য কমিটির প্রেস বিবৃতি
--------------------------------------------------------------------------
তারিখ:- ০৫/০৪/২০২৬ইং

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার পত্নী রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাষ্ট্রীয় মুখপাত্র আজ ৫ই এপ্রিল নূতন দিল্লীতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। সি পি আই (এম) আসাম রাজ্য কমিটি লক্ষ্য করছে যে,মুখ্যমন্ত্রী এবং তার পত্নীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ যথেষ্ট গুরুতর এবং এই অভিযোগ গভীর সাংবিধানিক তথা আইনি প্রশ্ন উত্থাপন করেছে।
অভিযোগ মতে মুখ্যমন্ত্রীর পত্নীর নামে তিনটি বিদেশি রাষ্ট্র যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহি,ইজিপ্ট এবং এন্টিগুয়া-বার্বুডার ৩টি সক্রিয় পাসপোর্ট রয়েছে।ভারতের আইন অনুসারে কোন ভারতীয় নাগরিক দুই বা ততোধিক রাষ্ট্রের নাগরিক হতে পারেন না। এটা ভারতীয় নাগরিকত্ব আইনের সম্পূর্ণ পরিপন্থী।
এই গুরুতর অভিযোগ ছাড়াও উত্থাপন করা অভিযোগ মতে মুখ্যমন্ত্রীর পত্নী রিনিকি ভূঁইয়ার নামে দুবাইতে থাকা বিশাল সম্পত্তি এবং আমেরিকার রাইওমিং রাজ্যে পঞ্জীভুক্ত একটি কোম্পানির সম্পত্তির তালিকা মুখ্যমন্ত্রীর পেশ করা বিধানসভা নির্বাচনের হলফনামায় প্রকাশ করেন নাই। এই ধরণের তথ্য গোপন নির্বাচনী আইন অনুসারে এক গুরুতর অপরাধ।
এই গুরুত্বপূর্ণ অভিযোগ সমূহের ভিত্তিতে সি পি আই (এম) আসাম রাজ্য কমিটি দাবি করছে যে-
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে কংগ্রেস দলের তথ্য সহকারে মুখ্যমন্ত্রী ও তার পত্নীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করুক এবং তদন্তের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাৎক্ষণিকভাবে পদত্যাগ করুক।তদুপরি ভারতের নির্বাচন কমিশন বিষয়টাতে অবিলম্বে হস্তক্ষেপ করে হলফনামায় দেওয়া তথ্যসমূহ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হলে তার মনোনয়ন পত্র তথা নির্বাচনের প্রার্থিত্ব বাতিলের ব্যাবস্থা করুক। এটা কেবল সাধারণ রাজনৈতিক অভিযোগ নয়,এটা ভারতের নাগরিকত্ব আইন,নির্বাচনী আইন তথা বিধি এবং নির্বাচনের স্বচ্ছতা,এবং সরকারী পদের সততা তথা পদমর্যাদার সঙ্গে রাষ্ট্রের সুরক্ষার সঙ্গে জড়িত এক গুরুত্বপূর্ণ বিষয়। সি পি আই (এম) আসাম রাজ্য কমিটি এবং আসামের জনতা সম্পূর্ণ সত্য উদঘাটন হওয়া এবং জবাবদিহি দাবি করছে।

সুপ্রকাশ তালুকদার
সম্পাদক
সি পি আই (এম)
আসাম রাজ্য কমিটি

08/07/2025

🔴 নির্বাক হলেও অদৃশ্য নয়।

অসমের ধুবড়িতে ২,০০০-রও বেশি গরিব পরিবারকে উচ্ছেদ করে ৩,৫০০ বিঘা জমি দখল করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন রাভা ও গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা বহু বছর ধরে এই জমিতে বসবাস করছিলেন।

এই উচ্ছেদের পেছনে রয়েছে তথাকথিত “Advantage Assam 2.0” প্রকল্প—যার বাস্তব রূপ আদানি গোষ্ঠীর স্বার্থরক্ষা।

👉 অনেকের কাছে আইনি পট্টা থাকা সত্ত্বেও উচ্ছেদ করা হয়েছে। ক্ষতিপূরণ নেই, পুনর্বাসনের কোনও পরিকল্পনা নেই।
উন্নয়নের নামে গরিবদের ঘরছাড়া করার এই নীতি আমরা মানি না।

👎 সরকার এখন গরিবের নয়, কর্পোরেটের পাশে।

আমরা বলি—উন্নয়নের নামে উচ্ছেদ বন্ধ হোক।
আদানি নয়, জনগণের অধিকার আগে।

#উচ্ছেদ_বন্ধ_করো #ধুবড়ি_উচ্ছেদ ার #আদানি #ভূমির_অধিকার

26/08/2024

14/08/2024

#বাংলাদেশ
*IMPORTANT*

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপাসনাস্থল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একাধিক হামলার ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে। হাসিনা সরকারের পতনের পরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে মৌলবাদী শক্তিগুলি সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করছে, এটা স্পষ্ট।

অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের এবং তাদের বাসস্থান ও উপাসনালয়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের তাদের দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত।

আমাদের দেশের সরকারকেও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দায়িত্ব নিতে হবে।

08/08/2024

কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম।
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে।

04/06/2024

Karimganj

Photos from Left Voice - Barak valley's post 07/01/2024

যৌবনের ডাকে জনগণের ব্রিগেড- Kolkata

Want your business to be the top-listed Government Service in Karimganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kalibari Road
Karimganj
788710