13/11/2026
মোদীকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল
সাংবাদিক হেলে লিং ভেন্ডসনের ভারতে আসার ভিসা বাতিল করল নয়াদিল্লি
গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফর চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের তাঁর জবাব না দেওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন সে দেশেরই এক সাংবাদিক। চলতি নভেম্বরে হেলে লিং ভেন্ডসন নামের ওই মহিলা সাংবাদিকের ভারতে আসার ভিসা বাতিল করল নয়াদিল্লি! ওই সাংবাদিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান— এয়ারপোর্টের জন্য বেরোনোর মাত্র দশ মিনিট আগে নরওয়ের ভারতীয় দূতাবাস থেকে তাঁকে যাত্রা না–করতে বলা হয়।
হেলে বলেন, ‘হায়দরাবাদে কংগ্রেস আয়োজিত ভারত সামিটে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক অনুষ্ঠানে বক্তা ও প্যানেলিস্ট হিসেবে আমায় আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের উপর মহলের নির্দেশে আমার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে।’ তাঁর প্রশ্ন, সম্প্রতি ককরোচ জনতা পার্টি (সিজেপি) নিয়ে তিনি যেহেতু নিয়মিত ইতিবাচক খবর করেছেন, সেটি কি তাঁর ভিসা বাতিলে প্রভাব ফেলেছে?