08/07/2026
🟠 মাননীয় মুখ্যমন্ত্রী Suvendu Adhikari এবং Samik Bhattacharya বাবু, বারুইপুরে একটি ৯বছরের মুসলিম নাবালিকা "রিমা খাতুন"কে ধ_র্ষণ, খু_নের ব্যাপারে আপনাদের লোকাল নেতা #শান্তনু_মন্ডল কেন পুলিশের ওসিকে অপরাধীদের ছেড়ে দেবার জন্য জোর করে গ্রামবাসীদের ধরা অপরাধীদের থানা থেকে ছাড়িয়ে নেয়, এই ব্যাপারে জানেন কিছু ?
📌 #শান্তনু_মন্ডল এর ট্র্যাক রেকর্ড তো অন্য কথা বলছে । আগে তৃণমূলের হয়ে অসামাজিক কাজ কর্ম করত । গত ৪ঠা মে'র পরেই বিজেপির নেতা হয়ে গেল, আর আপনারা কিচ্ছু জানলেন না ? আপনারা তো অনেক বড়বড় কথা মানুষকে বোঝান । আপনাদের দল নাকি ভীষণ কঠিন, কোনরকম অন্যায় কে প্রশ্রয় দেন না, আপনাদের দলে কোনো "হঠাৎ বিজেপি"র কোনো জায়গা নেই ইত্যাদি ইত্যাদি । তাহলে বারুইপুরের এই অপরাধীরা কারা ? গ্রামবাসীদের অভিযোগ সবাই বিজেপি করে ! কুখ্যাত #শান্তনু_মন্ডল আপনাদের লোকাল মণ্ডলের নেতা । কি করে হয় ?
📌এখন সারা বারুইপুর নিজের হাতে আইন তুলে নিয়ে একজন কে পিটিয়ে মেরেছে, এবার পারবেন তো বাকি কর্মীদের বাঁচাতে ? কেন এখনো লোকাল থানার ওসি কে সাসপেন্ড করেননি ? পুলিশকে নাকি আপনারা অনেক সম্মান দেবেন ! তবে পুলিশ কেন গ্রামবাসীদের ধরে দেওয়া অপরাধীদের, যারা আপনার দলের কর্মী, একটা লোকাল নেতার ফোন পেয়েই ছেড়ে দিল ? পুলিশ কে আবার দলদাস বানাচ্ছেন ?
🟠 রাজ্য টাকে আবার আগের ১৫বছরের মত তৈরি করবেন না দয়া করে । আপনাদের আগের মুখ্যমন্ত্রীও অনেক লেকচার মারতেন । ঐ ডায়লগ বাজি করেই গাধার গাঁড়ে ঢুকিয়ে দিয়েছেন রাজ্য টাকে । আপনারাও অনেক কিছু বলছেন, শুনছি । শুরুতেই যদি এই পরিণাম হয়, এখনো অনেকদিন কাটাবেন কি করে ?