05/11/2025
6 দফা দাবীতে কেন্দ্রীয় জমায়েত এ আমরা
West Bengal Nurses Association (WBNA) is an union of West Bengal nurses working in public hospitals of the state.
Established in 1966, the Union used to work out of NRS Medical College before shifting to Priti Bhaban on AJC Bose Road on June 17, 2006. The present working committee of WBNA constitutes:
President: Swastika Sarker
General Secretary: Nibedita Dasgupta
Joint Secretary: Piku Brahma
Joint Secretary: Kumkum Mitra
Organising Secretary: Serina Khatoon, Sefali Naskar
Office secretary: Junu Sarke
05/11/2025
6 দফা দাবীতে কেন্দ্রীয় জমায়েত এ আমরা
04/11/2025
04/11/2025
# ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন এ
সকল স্তরের মহিলা দের সর্বত্র নিরাপত্তার দাবিতে,
স্থায়ী কর্মী নিয়োগ,অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ,এর মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ এর ন্যায্য প্রাপ্য স্বাস্থ্য পরিষেবার অধিকার আদায়ে এর লক্ষ্যে কলকাতার করপোরেশন বিল্ডিং এর সামনে বিপুল জমায়েতের মাধ্যমে সরকারের কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে ।
01/11/2025
আপনার অংশগ্রহণে এই জমায়েত হোক ঐতিহাসিক জমায়েত ।
29/10/2025
বীরভূমে মহম্মদ বাজার ব্লকের ANM দিদি উপর গত ২২ অক্টোবর যে নৃশংস অত্যাচার করা হয়েছে ,তার বিরুদ্ধে আজ রাজ্য কো অর্ডিনেশন কমিটি ও ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন CMOH এর কাছে ডেপুটেশন দেন ।প্রতিবাদ প্রতিরোধ জারি থাকুক।
24/10/2025
বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের কাইজুলি বি,পি,এইচ্,সি তে কর্মরত অবস্থায় দুষ্কৃতকারি দের দ্বারা আক্রান্ত এ,এন,এম কর্মী (কর্মরত অবস্থায়)আক্রান্ত হন এবং বর্তমান তিনি সিউড়ী সদর হাসপাতালে (সুপার স্পেশালিষ্ট হাসপাতাল) চিকিৎসারত। তাঁর খোঁজ খবর নেওয়ার জন্য রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, বীরভূম জেলা শাখার পক্ষ থেকে জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব হাসপাতালে যান।তাঁর সঙ্গে দেখা করেন এবং আগামী দিন এই বিষয়ে বৃহত্তর লড়াইয়ের বার্তা ও দেওয়া হয়।
পুনরায় নার্সিং কর্মচারী নিগৃহীত দুষ্কৃতীদের হাতে ,বীরভূমের মহম্মদ বাজার ব্লকের কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে। ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি , এই ঘটনার সাথে যুক্ত অপরাধী,যাকে পুলিশ গ্রেপ্তার করেছে,তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ।সাথে সাথে সমগ্র মহিলা কর্মচারী দের কাছে আহ্বান জানাচ্ছি একের পর এক মহিলা কর্মচারী সহ সমাজের সর্ব স্তরের মহিলা দের উপর এই ন্যাক্কার জনক আক্রমণের বিরুদ্ধে আগামী ৩ নভেম্বর আমাদের কেন্দ্রীয় জমায়েতে অংশগ্রহণ করুন ,প্রতিবাদের ঝড় তুলুন । এ লড়াই বাঁচার লড়াই , এ লড়াই জিততে হবে ।
ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন
সাধারণ সম্পাদিকা
পিকু ব্রহ্ম ।
19/10/2025
হোক প্রতিবাদ
WE WANT JUSTICE
সকলের অংশগ্রহণে মুখরিত হোক জমায়েতের প্রাঙ্গণ ।
16/10/2025
উত্তর বঙ্গের বন্যা পরিস্থিতির ত্রাণ তহবিল এ ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হলো।
প্রতিবাদের আওয়াজ তোলো ঘরে ঘরে
"WE WANT JUSTICE "
07/09/2025
পূর্ব মেদনীপুরের ২১ ব্লকে একসাথে BMOH দের CHO সুস্মিতা সামন্ত দাস এর অকাল মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ও রাজ্য কো ordination কমিটি এর উদ্যোগ এ ডেপুটেশন হলো ।
আগামী তে CMOH দের ও ডেপুটেশন দেওয়া হবে ,সমস্ত জেলায় জেলায়।কর্মচারীর পাশে ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন সর্বদাই আছে ।
পূর্ব মেদনীপুরের পাঁশকুড়া র CHO কর্মী সুস্মিতা সামন্ত দাস এর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে ব্লকে ব্লকে বিক্ষোভ সভা সংঘঠিত হচ্ছে ।