18/03/2024
CAA, NRC, NPR বাতিলের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আজকের মিছিল।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WPSUF, Political organisation, Jadavpur, Kolkata, W.B, India, KOLKATA.
18/03/2024
CAA, NRC, NPR বাতিলের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আজকের মিছিল।
24/02/2024
সাথী আপনারা ইতিমধ্যেই অবগত যে বিগত দু'সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের নির্দেশে আধার কতৃপক্ষ (UIDAI) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষকে চিঠি পাঠিয়ে জানাচ্ছে যে ভারতে থাকার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আধার নং ব্লক করে দেওয়া হল। UIDAI জানাচ্ছে, ভারতে বসবাস করার প্রয়োজনীয় শর্ত আপনি পূরণ করছেন না। স্বাভাবিক ভাবেই এর ফলে জেলায় জেলায় বহু প্রান্তিক মানুষ চূড়ান্ত উদ্বিগ্ন, বিভিন্ন সরকারি দফতরে ছোটাছুটি করে আধার নিয়ে তাঁরা নানান হয়রানির শিকার হচ্ছেন। অনেকের ব্যাঙ্ক একাউন্ট থেকে শুরু করে নানা সরকারি পরিষেবা, দৈনন্দিন কাজ বন্ধ হয়ে গেছে। মনে করা হচ্ছে এটা NRC প্রক্রিয়ার শুরু। প্রথমে বেনাগরিক করে এবং তারপর শর্ত অনুযায়ী প্রয়োজনীয় কাগজ দেখিয়ে নাগরিকত্ব রেজিস্ট্রি করানোর ষড়যন্ত্র। নির্বাচনের পরে যা ব্যাপক হারে হবার সম্ভাবনা।
রাস্তায় নামা ছাড়া উপায় নেই সাথী। এইমুহূর্তে প্রয়োজন গ্রাম শহর মফস্বলে জেলায় জেলায় তীব্র নাগরিক আন্দোলন গড়ে তোলার। মানুষকে সংগঠিত করে আধার নিয়ে এই চূড়ান্ত হয়রানির বিরুদ্ধে, ব্যাঙ্ক প্যান জমি বাড়ি রেশন কার্ড সহ নানা সরকারি পরিষেবা সমস্ত কিছুর সাথে আধার সংযোগ বিচ্ছিন্ন করার দাবিতে এবং সর্বোপরি CAA 1986, 2003, 2019 বাতিলের দাবিতে প্রতিবাদে সামিল হওয়ার।
আগামী ২৮ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টে যাদবপুর এইট-বি থেকে এই দাবিতে একটি নাগরিক প্রতিবাদ মিছিল ডাক দেওয়া হয়েছে এপিডিআর যাদবপুর বাঘাযতীন শাখার পক্ষ থেকে। এর আগেও আধার ও নাগরিকত্বের প্রশ্নে ধারাবাহিক ভাবে আমরা শাখাগত ভাবে ডেপুটেশন, মিছিল এবং যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় পথসভার উদ্যোগ নিয়েছি। আমাদের আহ্বান, ২৮ ফেব্রুয়ারি সমস্ত গণতান্ত্রিক ব্যক্তিবর্গ ও গণসংগঠন নিজ নিজ ব্যানার পোস্টার সহ যোগদান করুন। এবং এই আন্দোলন যাতে আরও তীব্র করা যায়, জেলায় জেলায় স্থানীয় মানুষকে সংগঠিত করে NRC-র প্রক্রিয়াকে প্রতিরোধ করা যায় আসুন সেই বিষয়ে যৌথ উদ্যোগে সামিল হই।
অরিন্দম দে
APDR যাদবপুর -বাঘাযতীন শাখা
যোগাযোগ : ৭৯০৮৫৫৩৪৫৪
**বইমেলার গণতান্ত্রিক মুক্ত চিন্তার পরিসর রক্ষা করতে জোট বাঁধুন**
গতকাল যাদবপুর কমিউনের প্রীতিলতার পাঠশালা, আশু তিমিরের পাঠশালা ও ভগৎ সিং-এর পাঠশালার পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা তাদের পত্রিকা 'চরকি' ও ফিলিস্তিনের বাচ্চাদের উপর নেমে আসা আগ্রাসনের বিরুদ্ধে পাঠশালার বাচ্চাদের আঁকা কিছু পোস্টার নিয়ে বইমেলায় লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের সামনে বসলে তাদের উপর আক্রমণ চালায় ইসকন, শপিজেন বাংলা এবং গিল্ড কর্তৃপক্ষ। পয়সা দিয়ে স্টল বুক করা হয়নি বলে বের করে দেওয়া হয়। একই সাথে, ফিলিস্তিনের মুক্তির দাবিতে পোস্টার রাখায় তাদের বলা হয় তারা শিশুদের নিয়ে ব্যবসা করছে, ব্যবভার করছে। পাঠশালার পড়ুয়াদের ধমকিয়ে, হুমকি দিয়ে, শিক্ষকদের মেরে ধরে বের করা হয় মেলা প্রাঙ্গণ থেকে।
এই ঘটনার কিছু আগেই বইমেলা প্রাঙ্গণে বন্দী মুক্তির দাবিতে একটি মিছিল করায় আরএসএফের কর্মীদের গ্রেপ্তার করা হয়। তাদের মারধর করে বিধান নগর থানায় নিয়ে যাওয়া হয়। তাদের পত্রিকায় বন্দী মুক্তির কথা কেন আছে তাই নিয়ে প্রশ্ন করা হয়।
কিছুদিন আগেই মনফকিরার স্টলে ফিলিস্তিনের সংহতিতে একটি পোস্টার থাকায় সেখানে হামলা চালায় বিশ্ব হিন্দু পরিষদ। গিল্ড কর্তৃপক্ষ নিশ্চুপ।
এর আগেও আমরা দেখেছি এনআরসি বিরোধী আন্দোলনে মেলা প্রাঙ্গণে প্রতিবাদী কণ্ঠস্বরের টুটি চিপে ধরা হয়।
যে বইমেলা ঐতিহাসিক ভাবে সাক্ষী থেকেছে বহু প্রতিবাদ, প্রতিরোধের, যেখানে নানান প্রতিরোধের সাহিত্য জায়গা করে নেয়, সেই বইমেলার গণতান্ত্রিক পরিসরে একের পর এক হামলার প্রতিরোধে, বইমেলার মুক্ত চিন্তা পরিসরকে জিইয়ে রাখতে, বইয়ের উপর চলা নজরদারির বিরুদ্ধে, প্রতিবাদের অধিকার বুঝে নিতে আমরা আজ গিল্ড কর্তৃপক্ষকে একটি ডেপুটেশন দিতে যাবো। আমরা সমস্ত গণগতন্ত্র প্রেমী মানুষদের, সমস্ত সংগঠনদের, সমস্ত পত্র পত্রিকার কমরেডদের আওহবান জানাচ্ছি এই প্রতিবাদে সামিল হতে। গতকাল বড়দের ওই চোখ রাঙানির সামনেও পাঠশালার ক্ষুদেরা প্রতিরোধের গান গেয়েছে। আসুন ছোটদের সেই প্রতিরোধের সংহতিতে আমরাও পথে নামি, বইমেলা যে শুধু হিন্দুত্ববাদী ও পয়সাওয়ালাদের কথায় চলবেনা সেইটা বুঝিয়ে দিই।
২৯ শে জানুয়ারি, বিকেল ৫.৩০, লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন।
26/11/2023
২৩ নভেম্বর এপিডিআর এর উদ্যোগে বিক্ষোভ অবস্থান বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে। অংশগ্রহণ করে বহু গণসংগঠন। দন্ড সংহিতা বিল এর বিরোধীতা সহ সীমান্তবর্তী গ্রামগুলিতে BSF এর অত্যাচার বন্ধ, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসন ও ক্ষতিপূরণের দাবিতে, উন্নয়নের নামে উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরুলিয়া, ফারাক্কা সহ রাজ্যের জল জঙ্গল জমি দখল করে আদিবাসী, শ্রমজীবী মানুষের উচ্ছেদের বিরোধীতায়, সমস্ত রাজনৈতিক বন্দীদের নিঃর্শত মুক্তি এবং UAPA, NIA বাতিলের দাবিতে এই বিক্ষোভ অবস্থান সংগঠিত হয়। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখে। প্রতিবাদী গান, পথ নাটক অনুষ্ঠিত হয়।
09/11/2023
২ বছর আগে আধার সংযোগের বিরুদ্ধে লাগাতার কর্মসূচী বিভিন্ন এলাকায়।
04/11/2023
গাজা থেকে গড়চিরোলি আকাশ থেকে বোমাবর্ষন বন্ধ করো। প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে ও মার্কিন মদতে গাজা ও ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলের গনহত্যা বন্ধের দাবিতে কলকাতায়, কলেজস্ট্রিট থেকে ধর্মতলা যৌথ প্রতিবাদ মিছিল। সমস্ত নিপীড়িত জাতিসত্তার আত্ম নিয়ন্ত্রণের অধিকারের পক্ষে, ঘাসান কানাফানির রক্তে রাঙা ফিলিস্তিনি লড়াইয়ের পাশে দাড়ান।
১ নভেম্বর, ২০২৩
Image Source: https://www.livemint.com/news/world/israelhamas-war-curse-to-be-a-parent-in-gaza-over-3-600-palestinian-kids-killed-in-3-weeks-11698888061336.html
04/11/2023
Protest march/ kolkata
'Curse to be a parent in Gaza’, Over 3,600 Palestinian kids killed in 3 weeks More than 3,600 Palestinian children have been killed in the war between Israel and Hamas, with children accounting for 40% of those killed so far.
28/10/2023
আসুন।
23/08/2023
নাগরিক মিছিল।
23/08/2023
রাজ্যজুড়ে র্যাগিং মুক্ত কলেজ ক্যাম্পাস ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিবাদে বিজেপির আক্রমন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তা- প্রতিষ্ঠান বিরোধী রাজনীতি চর্চার অধিকার খর্ব করার বিরুদ্ধে নাগরিক মিছিল।
22/08/2023
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের পক্ষ থেকে নাগরিক সমাজের প্রতি আবেদন
সাথী,
আপনারা নিশ্চয়ই জানেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম বর্ষের শিক্ষার্থীর র্যাগিং ও প্রাতিষ্ঠানিক হত্যার ঘটনায় উত্তাল হয়ে আছে আমাদের ক্যাম্পাস। একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাকি স্টেকডহোল্ডাররা দোষীদের শাস্তি ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার জন্য ঘটনার দিন থেকেই আন্দোলন করছে, আরেকদিকে এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গরিমাকে কালিমালিপ্ত করার জন্য এবং ক্যাম্পাসকে রাজনৈতিকভাবে দখল করার জন্য বারবার আক্রমণ নামাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি।
এই অবস্থায় আমরা আগামী বুধবার (২২শে আগস্ট, ২০২৩) বিকেল ৪টেতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি নাগরিক মিছিলের আহ্বান জানাচ্ছি।
আমরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বর্তমান, প্রাক্তনী ও শুভানুধ্যায়ীদেরকে এই মিছিলে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আজ এই গুরুত্বপূর্ণ সময়ে যদি আমরা এই ঘটনার উপযুক্ত তদন্ত, দোষীদের যথাযথ শাস্তি, বাংলার প্রতিটি ক্যাম্পাসকে র্যাগিংমুক্ত করা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর নেমে আসা পরিকল্পিত আক্রমণ ও দখলদারির রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে পারি; তবেই হয়তো আমরা এক সুস্থ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব।
সংগ্রামী অভিনন্দনসহ,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মচারীবৃন্দ