12/01/2024
আজ নন্দন লিটিল ম্যাগাজিন মেলায় পুরুষ কথা পত্রিকার ৩৪১ নম্বর স্টলে থাকছি। অষ্টম সংখ্যাটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সকলের আমন্ত্রণ রইলো।
Men's rights activist and social activist.
12/01/2024
আজ নন্দন লিটিল ম্যাগাজিন মেলায় পুরুষ কথা পত্রিকার ৩৪১ নম্বর স্টলে থাকছি। অষ্টম সংখ্যাটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সকলের আমন্ত্রণ রইলো।
পড়ে গেলে উঠে দাঁড়াও, যন্ত্রণা ভুলে গিয়ে দৌড়াতে শুরু করো। সাহায্য চাওয়া বন্ধ করে লড়াই করে দেখো। তুমি জিততে শুরু করবে।
09/03/2023
আমাকে রাজ্য সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে, গভর্নিং বডি কমিটির সদস্যদের মধ্যে স্থান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই গৌরব রায়, সৌমেন দাদা সহ অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট এর কোর কমিটির সকল সদস্যদেরকে। 🙏🏻
আগামী দিনে কাজের দ্বারা আমার প্রতি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে এবং সংগঠনের প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান থাকতে সর্বদা সচেষ্ট থাকবো আমি।
ধন্যবাদ জানাই আমার সহযোদ্ধাদের এবং সমর্থনকারী সকল বন্ধুদেরকে, আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসার জোরেই আজ এই জায়গায় আসতে পেরেছি। আশারাখি আগামী দিনগুলোতেও আপনারা এইভাবেই অভিযান এবং আমার পাশে থাকবেন।
প্রতিশ্রুতি দিলাম আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, প্রতিটি নিপীড়িত পুরুষকে সুবিচার পাইয়ে দিতে লড়াই করে যাবো নিঃস্বার্থ ভাবে এবং ইতিহাসের পাতায় পুরুষ কমিশনের বিকল্প হিসেবে অভিযান এর নাম লিখে যাবো শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি।
দিন রাত এক করে দেবো, কথা দিলাম অভিযান এর হাত ধরেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে গঠন হবে পুরুষ কমিশন আসবে লিঙ্গ নিরপেক্ষ আইন।
পুরুষ অধিকার আন্দোলনের জয় নিশ্চিত। ✊🏻
জয় অভিযান। 🙏🏻
কথায় নয় কাজে, সমস্ত প্রতিকূলতার মাঝে।
লড়াই চলছে চলবে। পশ্চিমবঙ্গের সকল নিপীড়িত পুরুষদের পাশে ছিলাম আছি থাকবো।
জয় অভিযান। 🙏🏻
14/01/2023
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত লিটিল ম্যাগাজিন মেলায় আজকের কিছু মুহূর্ত।
পুরুষ অধিকার সংগঠন অভিযান এর মুখপত্র পুরুষ কথা পত্রিকা আপনিও সংগ্রহ করতে পারেন ২৫০ নম্বর স্টল থেকে। আগামী ১৫ তারিখ পর্যন্ত নন্দনে এই লিটিল ম্যাগাজিন মেলায় আছি আমরা।
দুপুর ৩টে থেকে নন্দনে লিটিল ম্যাগাজিন মেলায় পুরুষ কথা পত্রিকার ২৫০ নম্বর স্টলে থাকছি
12/12/2022
দৈনিক স্টেটসম্যান ২ পৃষ্ঠা সোমবার ১২ ডিসেম্বর।
পুরুষ অধিকার আন্দোলনের জয় নিশ্চিত। ✊🏻
জয় অভিযান। 🙏🏻
10/12/2022
আজ ১০ই ডিসেম্বর, বাংলার বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজর প্রেক্ষাগৃহে উদ্বোধন হলো অভিযানের মুখপত্র "পুরুষ কথা" পত্রিকার, তার সঙ্গে ভারতের বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন কর্মী, দীপিকা নারায়ণ ভরদ্বাজের বিখ্যাত ডকুমেন্টরি ফিল্ম 'INDIA’S SONS ” এর স্ক্রিনিং । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দেবাংশ ভট্টাচার্য, ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রী সিদ্ধার্থ ব্যানার্জী, ডেপুটি সুপারিডেন্ট অফ পুলিশ শ্রী জয়দেব বসু, বিশিষ্ট সংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল, শ্রী শিবাশীষ ব্যানার্জি ও আরো অন্যান্য গুণী ব্যক্তিবর্গ।
আগামী দিন শনিবার, দুপুর তিনটের সময় শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজে India's Sons স্ক্রিনিং এ আপনি আসছেন তো? দিল্লি থেকে আজই কলকাতায় এসে গেছেন ভারতে পুরুষ অধিকার আন্দোলনের অন্যতম মুখ Deepika Narayan Bhardwaj । একই দিনে বাংলার সর্ব প্রথম পুরুষ বিষয়ক পত্রিকা পুরুষ কথার সপ্তম সংখ্যা আত্মপ্রকাশ হতে চলেছে।
বাংলার বুকে এত বড় পুরুষ অধিকার আন্দোলনের সভা এর আগে কখনো হয়নি, যা হতে চলেছে আপনাদের সকলের সহযোগিতায়।
সিট সীমিত তাই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাইলে এবং এখনো রেজিষ্ট্রেশন না করে থাকলে অবিলম্বে এই লিংকে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করুন।
যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা অবশ্যই আড়াইটের মধ্যে সুরেন্দ্রনাথ ল কলেজর গেটে চলে আসবেন।
https://www.eventbrite.com/e/kolkata-premiere-indias-sons-documentary-film-tickets-474776006817
03/12/2022
প্রতিবাদ করে লাভ কি? আন্দোলন করে কি পেয়েছো? পুরুষ অধিকার কর্মীদের ক্ষমতা কতোটুকু? এই ধরনের প্রশ্ন যারা করে থাকেন, সবার সামনে তাদের সঠিক উত্তর দিতে পারলাম বলে আশা রাখছি।
দক্ষিণ চব্বিশ পরগনায় গড়িয়া শ্মশানের সামনে রাস্তার ধারে এভাবে পুরুষদের নগ্ন প্রতিমূর্তি স্থাপনের প্রতিবাদে, অভিযান এর পক্ষ থেকে এক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিলো আন্তর্জাতিক পুরুষ দিবসে এবং প্রতিবাদ পত্র জমা দেওয়া হয়েছিলো স্থানীয় সরকারি দপ্তরে।
পরের বিষয়টা আপনারা নিজেদের চোখে দেখে নিন প্রথমের ছবিটিতে। প্রতিমূর্তিগুলির নগ্নতা ঢাকতে সম্পূর্ণ থিম বদলে ফেলেছে সরকারি দপ্তর।
পুরুষ অধিকার আন্দোলনের জয় নিশ্চিত। ✊🏻
জয় অভিযান। 🙏🏻
27/11/2022
আপনারা আসছেন তো? আমি থাকছি।
নিপীড়িত পুরুষদের অধিকার নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের বুকে এতো বড়ো জমায়েত এর আগে কখনো হয়নি। ১০ই ডিসেম্বর শনিবার দুপুর ৩টে সুরেন্দ্রনাথ ল কলেজে, বাংলার অন্যতম পুরুষ অধিকার সংগঠন "অভিযান" এর পক্ষ থেকে "পুরুষ কথা" পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান এবং মিথ্যা ধর্ষণের উপরে ডকুমেন্টরি ফিল্ম প্রদর্শনীতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই।
ইতিমধ্যেই ১২০ জন সিট কনফার্ম করেছেন। যারা এখনো পর্যন্ত নিজেদের নাম রেজিস্ট্রেশন করাননি অবিলম্বে এই লিংকে ক্লিক করে নাম নথিভুক্ত করান এবং আসন সংরক্ষিত রাখুন। 👇🏻
https://www.eventbrite.com/e/kolkata-premiere-indias-sons-documentary-film-tickets-474776006817
19/11/2022
আর কি কি উপায়ে হেনস্থা করা হবে পুরুষ জাতিকে?
রাস্তার ধারে এভাবে পুরুষদের নগ্ন প্রতিমূর্তি স্থাপনের প্রতিবাদে, অভিযান এর পক্ষ থেকে এক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নেওয়া হলো দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া শ্মশানের সামনে আন্তর্জাতিক পুরুষ দিবসে। প্রতিবাদ পত্র জমা দেওয়া হলো স্থানীয় সরকারি দপ্তরে। এভাবে গোটা পুরুষ জাতিকে অপমান করা বন্ধ হোক, হোক প্রতিবাদ। ✊🏻