04/07/2026
অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই কলেজ ক্যাম্পাসে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আশুতোষ কলেজে একটি সুস্থ, গণতান্ত্রিক ও ছাত্রবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৫ বছরে আমরা দেখেছি, বাংলার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্রনেতাদের দাদাগিরি, ভর্তির নামে দুর্নীতি ও অর্থ আদায়, ছাত্রীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ এবং গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করার একাধিক ঘটনা সামনে এসেছে।
সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে, সেই তৃণমূলপন্থী ছাত্রদেরই একাংশ এবিভিপিতে যোগ দিয়ে কলেজ ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা করছে।
এই সমস্ত অপসংস্কৃতি, সন্ত্রাস ও অগণতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে এসএফআই ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, ছাত্রদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার একমাত্র গণতান্ত্রিক পথ হল অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন।
তাই আমাদের স্পষ্ট দাবি—
অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।
03/07/2026
রং বদলালেই চরিত্র বদলায় না।
যারা ৪ তারিখ দুপুর ১২টা পর্যন্ত TMCP-এর হয়ে রাজনীতি করেছে, তারাই কয়েক ঘণ্টার মধ্যে ABVP-র পতাকার তলায়। মুখ বদলায়নি, বদলেছে শুধু পতাকার রং। রং বদলালেই চরিত্র বদলায় না।
TMCP যে সন্ত্রাস, ভয় দেখানো ও গণতন্ত্রবিরোধী রাজনৈতিক সংস্কৃতি বছরের পর বছর ধরে প্রতিষ্ঠা করেছে, সেই একই সংস্কৃতিই নতুন পতাকার তলায় বহন করা হচ্ছে।
আদর্শের লড়াইয়ে বিশ্বাস থাকলে পতাকা ছিঁড়তে হয় না। রাতের অন্ধকারে আক্রমণ করতে হয় না। যারা যুক্তিতে হারাতে পারে না, তারাই ভয় দেখানোর রাজনীতি করে।
মনে রাখবেন, পতাকা ছিঁড়লে কাপড় নষ্ট হয়, আদর্শ নয়। দেওয়াল মুছলে রং মুছে যায়, ইতিহাস নয়।
আজও ছাত্রসমাজের সামনে প্রশ্ন একটাই—রাজনীতি কি যুক্তির হবে, নাকি ভয় দেখানোর?
পতাকা ছিঁড়তে পারো,
ইতিহাস নয়।
দেওয়াল মুছতে পারো,
সংগ্রাম নয়।
স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র — জিন্দাবাদ ☭
ভয় দেখিয়ে SFI-কে রোখা যাবে না। পতাকা ছিঁড়ে আদর্শকে থামানো যাবে না। ইতিহাস মুছে ফেলে সংগ্রামকে হারানো যাবে না।
ছাত্রদের অধিকার, গণতন্ত্র ও শিক্ষার লড়াই চলবেই। যুক্তির সামনে ভয়, সন্ত্রাস ও দমননীতি কখনও জয়ী হতে পারে না।
11/05/2026
দুর্নীতি দাঙ্গাবাজির বিরুদ্ধে একটাই অপশন।
অপশন A - SFI
অপশন B - অপশন A
11/05/2026
“শিক্ষা, গণতন্ত্র, অধিকারের লড়াইয়ে
ছাত্র ঐক্য দীর্ঘজীবী হোক!” ✊
09/05/2026
২৫শে বৈশাখ শুধু একটি দিন নয়,
এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি, আবেগ ও চেতনার দিন। 🇮🇳
আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে — যিনি তাঁর সাহিত্য, দর্শন ও চিন্তার মাধ্যমে শুধু বাংলাকেই নয়, সমগ্র ভারতবর্ষকে এক নতুন আলোর পথ দেখিয়েছিলেন।
তিনি আমাদের শিখিয়েছেন স্বাধীনভাবে ভাবতে, অন্যায়ের সামনে মাথা নত না করতে এবং মানুষকেই সবচেয়ে বড় পরিচয় হিসেবে গ্রহণ করতে।
তাঁর কলমে ছিল প্রতিবাদের শক্তি,
তাঁর গানে ছিল মুক্তির স্বপ্ন,
তাঁর দর্শনে ছিল এক মানবিক ও প্রগতিশীল সমাজ গড়ার আহ্বান।
“চিত্ত যেথা ভয়শূন্য” আজও আমাদের সাহস জোগায়,
“একলা চলো রে” আজও সংগ্রামের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
রবীন্দ্রনাথ তাই শুধু অতীতের কোনো স্মৃতি নন —
তিনি আজও প্রতিটি স্বাধীন কণ্ঠের শক্তি,
প্রতিটি প্রতিবাদী ছাত্রের সাহস,
প্রতিটি মানবিক চিন্তার অনুপ্রেরণা। ✊🏻
আজকের সময়ে যখন সমাজে বিভেদ, অসহিষ্ণুতা ও ঘৃণার রাজনীতি ক্রমশ বাড়ছে, তখন রবীন্দ্রনাথের আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে।
তিনি আমাদের শেখান —
শিক্ষা মানে মুক্তি,
সংস্কৃতি মানে মানবতা,
আর দেশপ্রেম মানে মানুষের প্রতি ভালোবাসা।
রবীন্দ্র জয়ন্তীর এই দিনে আমরা অঙ্গীকার করি —
শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র ও সম্প্রীতির পক্ষে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
মানবতার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই গভীর শ্রদ্ধা।
— SFI Asutosh College
07/05/2026
আমরা এমন একটি কলেজ ক্যাম্পাস চাই, যেখানে গণতন্ত্র শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবেও তার সঠিক প্রতিফলন দেখা যাবে।
কলেজে সুস্থ, স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র নির্বাচন হোক — এটাই আমাদের একমাত্র দাবি।
আমরা চাই না কোনো একটি রাজনৈতিক শক্তি গোটা কলেজ ক্যাম্পাসকে নিজেদের দখলে রেখে বিরোধী মতামতকে স্তব্ধ করে দিক।
কলেজ হোক সকল ছাত্রছাত্রীর স্বাধীন মত প্রকাশের জায়গা, যেখানে ভয় নয়, যুক্তি ও গণতন্ত্রের ভাষা কথা বলবে।
আমরা আশা করবো, বিজেপি তৃণমূলের মতো একদলীয় আধিপত্য ও দমনমূলক রাজনীতির পথে হাঁটবে না।
বরং সকলের মতামতকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে এবং ছাত্রছাত্রীদের রায়কে মর্যাদা দেবে।
আমরা বিশ্বাস করি, সুস্থভাবে নির্বাচিত ছাত্র ইউনিয়নই পারে কলেজের প্রকৃত উন্নয়ন, ছাত্রস্বার্থ রক্ষা এবং একটি শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে।
ভবিষ্যতে কলেজে এমন এক সুস্থ, শান্ত, প্রগতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠুক — যেখানে প্রতিটি ছাত্রছাত্রীর কণ্ঠস্বর সমান গুরুত্ব পাবে।
“দখলদারিত্ব নয়, চাই গণতন্ত্র।
ভয় নয়, চাই স্বাধীন মত প্রকাশ।
হিংসা নয়, চাই ছাত্র ঐক্য ও সুস্থ রাজনীতি।”
ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ! ✊🏻
ছাত্র ঐক্য জিন্দাবাদ! ✊🏻
সুস্থ গণতন্ত্র জিন্দাবাদ! ✊🏻
শিক্ষা, অধিকার ও সংগ্রামের লড়াই জিন্দাবাদ! ✊🏻