মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস

মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস, Political organisation, KOLKATA.

06/02/2026

আজকে ফেসবুকে হঠাৎ করেই একটা পোস্ট নজরে পড়ে, বিজেপির একজন নেতৃত্বের পোস্ট, যেখানে মেদিনীপুর লোকসভা ক্ষেত্রের সাংসদ জুন মালিয়া মহাসয়ার সাংসদ তহবিলের কাজের বিষয়ে তিনি সরাসরি মিথ্যাচার করে পোস্ট করেছেন, যাই হোক মিথ্যাচার বিজেপির নেতৃত্বের একটা স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন তাই মেদিনীপুর লোকসভা ক্ষেত্রে সাংসদ জুন মালিয়া মহাশয়ার কাজের বিস্তারিত পরিসংখ্যান আমরা প্রকাশ করলাম।

*সাংসদ তহবিল থেকে যে সমস্ত কাজের প্রস্তাবনা এবং সম্পাদনা হয়েছে*

*দাঁতন এক ব্লক*

১: কোটপাদা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ - ১২ লক্ষ টাকা ব্যায় করে ইতিমধ্যেই কাজ সম্পূর্ণ হয়েছে এবং উদ্বোধন হয়েছে ( সম্পাদনায় - বিডিও দাঁতন এক ব্লক )
২: দাঁতন উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ - ১৬ লক্ষ ৮৩ হাজার ৬৪০ টাকা ব্যায়এ কাজটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এবং উদ্বোধন হয়েছে ( সম্পাদনায় - বিডিও দাঁতন ১ ব্লক )
৩ : দাঁতন এক ব্লকের চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমপুরে চোরপালিয়া খালের উপর ব্রিজ নির্মাণ, প্রস্তাবিত খরচ ৫৩ লক্ষ্য ৪৩ হাজার ৬৮ টাকা, নির্মাণ কার্য চলমান ( সম্পাদনায় - বিডিও, দাঁতন এক ব্লক)

*দাঁতন দুই ব্লক*

১: পুরুষোত্তমপুর এ বিরুনি শিব মন্দির থেকে পিচ রাস্তা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, প্রস্তাবিত ব্যয় ১৫ লক্ষ টাকা, ( সম্পাদনায় - বিডিও দাঁতন ২ ব্লক )
২: তালদা প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ - প্রস্তাবিত ব্যয় ১৫ লক্ষ টাকা ( সম্পাদনায় - বিডিও, দাঁতন ২ ব্লক )
৩: কাশমুলি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ - প্রস্তাবিত ব্যয় ২০ লক্ষ টাকা ( সম্পাদনায় - বিডিও, দাঁতন ২ ব্লক )

*এগরা*
১: বারিদা অঞ্চলে মাধবপুরে ব্রিজ নির্মাণ কুদি আপার ক্যানেল, প্রস্তাবিত ব্যয় 50 লক্ষ টাকা। ( সম্পাদনায় - বিডিও এগরা ১ ব্লক )
২: জোরথান অঞ্চলে চম্পা খালের ওপর হামারজিতাতে ব্রিজ নির্মাণ, প্রস্তাবিত ব্যয় 55 লক্ষ টাকা ( সম্পাদনায় - বিডিও এগরা ১ ব্লক )
৩: এগরা ২ ব্লকের দেশপ্রাণ অঞ্চলে নিজদন্ত এ বালিঘাই প্রতাপুর চ্যানেলের উপর ব্রীজ নির্মাণ - প্রস্তাবিত ব্যয় 55 লক্ষ টাকা ( সম্পাদনায় - বিডিও এগরা ২ ব্লক )

*কেশিয়াড়ি ব্লক*

১: কেশিয়াড়ি ব্লকের বেনাডিহা, কুজমি খালের ওপর ব্রিজ নির্মাণ পাবনিয়া এবং ইন্দ্রার মধ্যবর্তী অংশে - প্রস্তাবিত ব্যয় ৭২ লক্ষ ৮৫ হাজার ৬৪৪ টাকা ( সম্পাদনায় - বিডিও কেশিয়াড়ি ব্লক )

*খড়গপুর শহর*

১ : পাঁচটি বিদ্যালয়ে ১২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যায় করে স্মার্ট ক্লাস নির্মাণ, ( অতুলমনি গার্লস হাই স্কুল, হিতকার্নি হাই স্কুল, তেলেগু বিদ্যাপীঠ, অন্ধ্র হাই স্কুল, তালবাগিচা হাই স্কুল )
২: বিশেষভাবে সক্ষম মানুষজনের মধ্যে সহায়ক সরঞ্জাম বিতরণ - প্রস্তাবিত ব্যয় ৯ লক্ষ টাকা

*খড়গপুর ১ ব্লক*

১: হিজলি কলেজে অডিটোরিয়াম হল নির্মাণ - প্রস্তাবিত ব্যয় ৩০ লক্ষ টাকা ( সম্পাদনায় - বিডিও, খড়গপুর ১ ব্লক )
২: খড়গপুর চৌরঙ্গীতে যাত্রী সাধারণের সুবিধার জন্য প্রতীক্ষালয় নির্মাণ ২ টি - প্রস্তাবিত ব্যয় কুড়ি লক্ষ ৪৩ হাজার ৭২৯ টাকা ( সম্পাদনায় - বিডিও খড়গপুর ১ ব্লক )

*মেদিনীপুর শহর*

১: অসুস্থ এবং পথ পশুদের জন্য আশ্রয়স্থল, এবং চিকিৎসালয় নির্মাণ - খরচ ২৪ লক্ষ ৮৮ হাজার ৭৫৫ টাকা , কাজ সম্পূর্ণ হয়েছে ( সম্পাদনায় মেদিনীপুর পৌরসভা )
২: বিশেষভাবে সক্ষম মানুষজনের জন্য সহায়ক সরঞ্জাম প্রদান - ৯ লক্ষ টাকা ব্যয়ে ইতিমধ্যেই সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়েছে ( সম্পাদনায় মেদিনীপুর পৌরসভা )
৩: অসুস্থ পশুদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স প্রদান - প্রস্তাবিত ব্যয় ৬ লক্ষ টাকা ( সম্পাদনায় মেদিনীপুর পৌরসভা )
৪: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে ব্যারাক হল নির্মাণ - প্রস্তাবিত ব্যয় ৫৫ লক্ষ টাকা ( সম্পাদনা - পি ডব্লিউ ডি )

*মেদিনীপুর সদর ব্লক*

১: কঙ্কাবতী কমিউনিটি হল উন্নতিকরন - ২১ লক্ষ ১১ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং উদ্বোধন হয়েছে। ( সম্পাদনায় - বিডিও, মেদিনীপুর সদর )
২: পাথরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিনগর সঞ্জয় বরদলের বাড়ি থেকে চকদৌলত পিচ রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ - ১২ লক্ষ ৭৮ হাজার ১২০ টাকা পেয়ে কাজ সম্পন্ন হয়েছে। ( সম্পাদনায় - বিডিও, মেদিনীপুর সদর )
৩: পাথর গ্রাম পঞ্চায়েতের বাজপাড়া রাশেদ আলীর বাড়ি থেকে গোবরাগেরা কাঁচা রাস্তা পর্যন্ত ভায়া পিয়ার আলীর বাড়ি পাকা রাস্তা নির্মাণ - কুড়ি লক্ষ্য একত্রিশ হাজার আটশ উনিশ টাকা ব্যয় কাজ সম্পন্ন হয়েছে ( সম্পাদনায় - বিডিও মেদিনীপুর সদর )
৪: মেদিনীপুর সদর দেপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের প্রসূতি বিভাগ, লেবার রুম, ওয়ার্ড নির্মাণ - প্রস্তাবিত ব্যয় ৩৫ লক্ষ টাকা ( সম্পাদনায় - বিডিও মেদিনীপুর সদর )

*মোহনপুর ব্লক*

১: মোহনপুর ব্লক গ্রামীণ হাসপাতালের বাউন্ডারি ওয়াল নির্মাণ - ২৯ লক্ষ ৯৪ হাজার ৯০২ টাকা ব্যয়ে কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ( সম্পাদনায় - বিডিও, মোহনপুর ব্লক )
২: মোহনপুর ব্লকের নীলদা অঞ্চলে কুমারদা এবং দিকদার মাঝে কালিয়াজাওন খালের ব্রিজ নির্মাণ - প্রস্তাবিত ব্যয় ৪১ লক্ষ্য ৪৭ হাজার ৬৪৬ টাকা ( সম্পাদনায় - বিডিও, মোহনপুর ব্লক )

*নারায়ণগড় ব্লক*

১: বেলদা স্টেডিয়ামের বাউন্ডারি ওয়াল নির্মাণ মাঠ সংস্কার এবং গেট নির্মাণ - প্রস্তাবিত ব্যয় ৬৯ লক্ষ ৭০ হাজার ৭৬০ টাকা , ইতিমধ্যেই কাজ সম্পূর্ণ হয়েছে ( সম্পাদনায় - বিডিও, নারায়ণগড় ব্লক )
২: নারায়ণগড় গ্রাম পঞ্চায়েতের বাহুরূপা থাঙ্গামারা শ্মশানের নিকট ব্রিজ নির্মাণ - প্রস্তাবিত ব্যয় 53 লক্ষ 39 হাজার 958 টাকা ( সম্পাদনায় - বিডিও, নারায়ণগড় ব্লক )

*শালবনী ব্লক*

১: কাশিজড়া গ্রাম পঞ্চায়েতের যুগডিহা এবং গোয়ালডিহির মাঝে পারাং খালের উপর ব্রিজ নির্মাণ - প্রস্তাবিত ব্যয় 74 লক্ষ 29 হাজার 927 টাকা ( সম্পাদনায় - বিডিও, শালবনী )
২: কর্ণগড় মহামায়া মন্দিরের নিকট রানী শিরোমনি রেস্ট হাউস নির্মাণ - প্রস্তাবিত ব্যয় 40 লক্ষ টাকা ( সম্পাদনায় - বিডিও, শালবনী )

উক্ত প্রকল্পগুলির সাথে খড়গপুর শহরের মহকুমা হাসপাতালে আধুনিকমানের মর্গ নির্মাণের প্রস্তাব প্রেরিত হয়েছে |

এই কাজগুলির মধ্য দিয়ে মেদিনীপুর লোকসভার
সাতটি বিধানসভা ক্ষেত্রে মোট ৯ কোটি ৮০ লক্ষ টাকার ৩৬ প্রকল্পের জন্য প্রস্তাব প্রেরণ করেছেন সাংসদ জুন মালিয়া মহাশয়া, তারমধ্যে
১০ টি প্রকল্প সম্পন্ন হয়েছে যার মোট ব্যয় ২ কোটি ৯৭ লক্ষ টাকা,
১০ টি প্রকল্পের কাজ দ্রুততার সাথে চলছে যার প্রকল্প মূল্য ৩ কোটি ৭৮ লক্ষ টাকা,
টেন্ডার প্রক্রিয়ায় ৩ প্রকল্প আছে যার প্রকল্প মূল্য ১ কোটি ৩৪ লক্ষ টাকা,
৭ টি নতুন প্রকল্প প্রক্রিয়ার মধ্যে আছে যার প্রকল্প মূল্য ২ কোটি ৭ লক্ষ টাকা,
এবং ৬ টি প্রকল্প প্রক্রিয়ার মধ্যে আছে যার প্রকল্প মূল্য ৭৩ লক্ষ টাকা

২০২৪ সালের জুন মাসে সাংসদ নির্বাচিত হওয়ার পর দেড় বছরের মধ্যে নিজের আর্থিক তহবিল থেকে যে সমস্ত প্রকল্পগুলো মাননীয়া সাংসদ প্রদান করেছেন তা অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ, ব্রিজ এবং কনস্ট্রাকশন এর বড় বড় প্রকল্প তিনি প্রেরণ করেছেন যা সম্পূর্ণ হতে সময় সাপেক্ষ,
এক্ষেত্রে বিজেপির নেতৃত্বরা নিজেদের মিথ্যাচারের প্রক্রিয়াকে কার্যত এগিয়ে নিয়ে গিয়ে যে মিথ্যাচার গুলি করেছেন তার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই,
প্রত্যেকটি প্রকল্প বিভিন্ন ব্লকের বিডিও সাহেবদের মাধ্যমে স্থানীয় মানুষজনের দাবির পরিপ্রেক্ষিতে গ্রহণ করা হয়েছে, আগামী দিনেও নিজের সংসদ তহবিল থেকে মানুষের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েই কাজ করবেন তিনি,

নিজের সাংসদ তহবিলের অর্থ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দপ্তরের মাধ্যমে মেদিনীপুর লোকসভা ক্ষেত্রের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ও অর্থের সংস্থান করেছেন মাননীয়া সাংসদ জুন মালিয়া মহাশয়া,
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উন্নয়ন প্রক্রিয়া চলছে এবং চলবে,

আগামী দিনে বিজেপির সাংসদ দের ব্যর্থতা অমরা তথ্য সহকারে প্রকাশ করব

Photos from সন্দীপ সিংহ আমাদের সাথে's post 26/10/2025
16/10/2025
Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kolkata