সাগির হাসনাইন ও নুর আলম কবিতায় ও ছন্দে

সাগির হাসনাইন   ও  নুর আলম কবিতায়  ও ছন্দে

Share

Creative writing in bengali

Mobile uploads 25/12/2024
Photos from সাগির হাসনাইন   ও  নুর আলম কবিতায়  ও ছন্দে's post 05/10/2024
21/07/2024

রক্তে রাঙা মাটির কসম
********************
আবু সাঈদের রক্তে রাঙিলো
বাংলাদেশের মাটি,
ছাত্ররা খেলো সে মাটির কসম
গড়তে নিজের ঘাঁটি।
বস্তা পচা রাষ্ট্র নীতির
করে দেবে উৎখাত,
ন্যায়,সাম্য, মানবিকতার
উদিবে রাঙা প্রভাত।
হাল ছেড়োনা বন্ধু সকল
সুযোগ দিওনা আর,
রাজশক্তির গরাদ ভেঙে
করে দাও ছারখার!
আবু সাঈদের রক্তে মিশেছে
হাজারো রক্ত ধারা,
কঠিন হবে তাদের বিচার
খুন করেছিল যারা।
অন্যায় আর দ্বিচারিতা ঝড়
সব হবে নিঃশেষ,
হারানো গরিমা ফিরে পাবে তুমি
সোনার বাংলাদেশ।
নতুন করে গড়ে নাও এবার
শিক্ষার আলো জ্বেলে,
বিশ্ববাসী দেখুক তোমাকে
তুমি আছো পাখা মেলে।
মান সম্মানে বাংলাদেশ
গৌরব গাঁথা ভূমে,
সাঈদ সহ অনুসারী রবে
শান্তিতে চিরো ঘুমে।
-----------------------------------
২১জুলাই,২০২৪
মহ: সাগীর হাসনাইন
পার্ক সার্কাস, কলকাত

15/04/2022

বৈশাখী নিবেদন
মহ: সাগীর হাসনাইন
১লা বৈশাখ, ১৪২৯
১৫এপ্রিল,২০২২
********************

একদিন খাস করে
গায়ে পাঞ্জাবি পরে
বাঙালিটা সেজে ষোলআনা!
মাছ-ভাত দই-মিষ্টি
ভীরু চোখের মেলে দৃষ্টি,
এখানে-ওখানে আনাগোনা ।
মন খুশি প্রাণ খুশি
সকলেরই বেশি বেশি,
আনন্দে আটখানা মন।
শুভেচ্ছা ভালোবাসা
বিনিময় করে আসা,
এটাই তো অমূল্য ধন ।
তবে শুধু আজ'ই কেন
সারা জীবন বয়ে আনো,
আদর্শ মূল্যবোধের বারোতা -
ভুলে যাবে নাতো কেউ ?
মুছে যাবে নাতো ঢেউ ?
থাকবে তো মানার ক্ষমতা?

20/03/2022

"সময় থাকতে"
মহ: সাগীর হাসনাইন
২০মার্চ, ২০২২
কলকাতা, [email protected]
**********************************

মিথ্যার চাদর জড়িয়ে গায়ে
বলবে আমি সত্যবান,
অন্যের চোখে দিয়ে ধুলো
ভাবছো তুমি মূল্যবান !
সততা আর সত্যতা'তে
জীবন যদি জড়িয়ে নাও,
অন্ধকারেও খাবেনা হোঁচট
বিনা বাধায় পেরিয়ে যাও ।
হারাবার ভয় নেই যে তাতে
নাওনি কিছুই, যা তোমার নয়
যেটুকু পেলে সেটাই তোমার
তাতেই তুমি করবে জয়।
রইল বাকি জীবন রেখা -
বাড়িয়ে নেবার সাধ্য কার?
সেটাও যখন বাইরে হাতের
থাকল নাকো হিসাব আর!
মৃত্যুদূত আসবে যেদিন
জীবন বীণার খুলতে তার,
তুমি সেদিন স্মৃতির পাতায়,
মুক্ত হবে সকল ভার।
আবহমান এমনি ভাবেই
দুনিয়া জুড়ে একই রীত,
তবে কেনো মানুষ হতে
মনুষ্যত্বের নড়ছে ভীত?
তাই খুলে দাও মিথ্যা চাদর
কবুল করো নিজের ভুল,
বইবে দেখো জীবন নদী
রাখবে ধরে উভয় কূল।

**********************

Photos from সাগির হাসনাইন   ও  নুর আলম কবিতায়  ও ছন্দে's post 09/03/2022

নাড়িতেই নারী
মহ. সাগীর হাসনাইন
কলকাতা
********************

নারী দিবস! সে তো দিবস রজনী,
ভগিনী - জায়া - জননী,
সুশীতল বাহুডোরে
বেঁধে নিতে পারে
বিশ্বচরাচরের উত্তপ্ত তটভূমি।
অলঙ্কার?
সেতো বাহিরের আভরণ;
অহংকারের অলঙ্কারে ভূষিত হয় নারীর জঠর। পৃথিবী কাঁপানো রাষ্ট্রনায়ক
অথবা আদিম থেকে আধুনিক পৃথিবীর রূপকার কিংবা মাটির পৃথিবী থেকে চাঁদের মাটিতে
পা বাড়ানো মানব মানবী যেই হও,
সবার আগে যে পথ পাড়ি দিয়েছো,
সে পথের রসদ ছিল নারীর মায়া,
মমতা মাখানো এক নিদারুণ যন্ত্রণার আবেগ মাখানো প্রানানিপাত প্রচেষ্টা!
তারপর প্রথম আলো দেখার সৌভাগ্য!
সহস্র যন্ত্রণা হার মানে তার কাছে।
এর পরেও দাম্ভিকতা?
নতমাথে -
হিম ঘরে -
রেখে এসে-
চলো,
সাজায় নিজের মুক্তির নৈবদ্য!

26/02/2022

" কথা বলা ফুল"
মোঃ সাগীর হাসনাইন
*****************************
এ ফুল কখনো দেখেছো জীবনে
যে ফুল কথা বলে?
সকলের প্রাণে খুশি বয়ে আনে
নিজের দুঃখ ভুলে !
বহুপথ বয়ে এনেছে সে আজ
ভালোবাসা ভরা ঝুলি,
ফিরায়ে দিও না ভুল করে যেন
প্রাণ ভরে নাও তুলি ।
সাত সমুদ্র তেরো নদী পারে
হয়তোবা আরো দূরে !
পথ চেয়ে থাকা পথিক বন্ধু
কেউ তো যাবেনা ফিরে ।
সব দায় তার একা নয় জানে
তবুও ক্লান্তিহীন ;
অনেক পথ'যে এখনও বাকি আছে
তাই ছোটে নিশীদিন ।
ফুল যদি ভাঙে মানুষের ভুল
তবে কেন নীরবতা,
কথা বলা ফুল হেসে বলে যায়
এইটাই ঠিক কথা।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

20/02/2022

সন্তান মোর মা'র
মহ. সাগীর হাসনাইন
২০ ফেব্রুয়ারি, ২০২২
*******************
ভারত তুমি আমাদের মাতা
আমরা তোমারই সন্তান;
তোমার দুগ্ধ চুরি হয় মাগো
প্রাণ করে শুধু আনচান!
নিশাচর সেজে পিশাচের দল
তোমারে করেছে দীর্ণ,
তোমার বাছারা অনাহারে তাই
দিনে দিনে হয় শীর্ণ!
পিশাচের দল তারাও যোদিগো
মা বলে তোমায় ডাকে,
"লজ্জা" তখন শরসজ্জার
বিছানায় মুখ ঢাকে।
শত পুত্রের গান্ধারী নও মা
লক্ষ কোটির বল,
সিংহভাগই শীর্ণ কেনো তবে
একই ছাতার তল ?
এমন সন্তান আসুক তোমার
আলোকিত হোক গর্ভ,
ভেঙে চুরমার করে দিক সব
পিশাচের যত দর্প!

Photos from সাগির হাসনাইন   ও  নুর আলম কবিতায়  ও ছন্দে's post 28/01/2022

২৬.১
রক্ত গোলাপ রেখেদিও
এ পৃথিবীর মাটিতে
কারন
আমিই তো সেই মাটি.

সমুদ্র পাহাড় ভেদ করে
যতই যাই ধেয়ে......
আমরা শুধুই এক গোলক
পৃথিবী

........নুর আলম ২৬. ১.২০২২

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kolkata
700017