06/01/2021
Ashim ichche - অসীম ইচ্ছে
অসহায় মানুষগুলোর পাশে থাকার অঙ্গীকার
06/01/2021
Ashim ichchee r khuddro prochestha
21/06/2020
Happy Father's day to the heart n Father of - #অসীম_ইচ্ছে.....All the members promise you to fulfill your dream....follow the pathway that we have learnt from you...Love you❤️
তুমি চিরন্তন অনুভবে
তুমি বিরাজিত আদর্শে
20/06/2020
ডানা মেলে মানুষের মাঝে
18/06/2020
অনেক ভালোবাসা রইল Rangmashal - রঙমশাল এর জন্য
17/06/2020
নিঃস্ব সর্বহারা মানুষের পাশে থাকার অঙ্গীকার
নিঃস্ব সর্বহারা মানুষের পাশে থাকার অঙ্গীকার অসীম ইচ্ছে এর প্রথম প্রয়াস
15/06/2020
#অসীম_ইচ্ছে ডানা মেলল তার প্রথম প্রয়াসের মধ্য দিয়ে....আমফান বিধ্বস্ত সুন্দরবনের প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছে গিয়ে বোঝা গেল তাদের জীবন কিভাবে তারা কাটাচ্ছে...
দূর থেকে আমরা তাদের দুরাবস্থা, তাদের নিঃস্বতা , রিক্ততার চিত্র নানা প্রচার মাধ্যমে দেখেছি....সেই দেখা থেকেই ইচ্ছে তৈরী হওয়া...কিন্তু তাদের কাছে গিয়ে অনেক অদেখা দৃশ্য, তাদের সাথে কথাবার্তার মধ্যে দিয়ে উঠে এলো তাদের মনের হাহাকার...আমরা ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে দিয়ে তাদের পাশে ঠিক কতটা দাঁড়াতে পারলাম তা সত্যিই আমরা জানিনা...মনে তাগিদ তৈরী হয় আরও যদি কিছু করা যায়....নিখাদ সারল্যে ভরা মানুষগুলোর সাথে কাটানো মুহূর্তগুলো চোখের কোন চিকচিক করায়...মনকে ভাবায় এ জল কিছু করতে পারার তৃপ্তি না আরো নতুন কিছু করার সূচনা যা অতৃপ্তি থেকে তৈরী হওয়া.....
আমাদের প্রয়াসকে সার্থক রূপদানে এগিয়ে আসা প্রত্যেকটি মানুষকে জানাই আন্তরিক ভালোবাসা...
"মানুষ বড় কাঁদছে,
তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,
মানুষই ফাঁদ পাতছে,
তুমি পাখির মতো পাশে দাঁড়াও,
মানুষ বড় একলা,
তুমি তাহার পাশে এসে দাঁড়াও।
তোমাকে সেই সকাল থেকে
তোমার মতো মনে পড়ছে,
সন্ধে হলে মনে পড়ছে,
রাতের বেলা মনে পড়ছে।
মানুষ বড় একলা,
তুমি তাহার পাশে এসে দাঁড়াও,
এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও
এবং ভালোবেসে দাঁড়াও,
মানুষ বড় কাঁদছে,
তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।"
#অসীম_ইচ্ছের ডানায় ভর করে পৌঁছে যেতে চাই সেই সব মানুষদের কাছে যাদের প্রয়োজন ভালোবাসার স্পর্শ, একটু ভরসা, পাশে থাকার মতো কিছু মানুষ.....
বিভিন্ন ভাবে তাদের সাথে নিজেদের মিশিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ আমরা....বিপর্যস্ত এই সামাজিক পটভূমিতে দাঁড়িয়ে আমাদের এই উদ্দেশ্য সফল করতে আপনাদের হাত বাড়িয়ে দিন...কিছু করার মধ্যের আনন্দ.. মনকে তৃপ্ত করবে, দৈনন্দিন ব্যস্ততার মাঝে অন্যের মুখে হাসি ফোটানোর তাগিদ হয়তো আপনার মনকেও একা হয়ে যেতে দেবে না...মনের সাথে মনের যোগ ঘটুক...আত্মার সাথে আত্মার....এই ইচ্ছে থেকেই সৃষ্টি হোক #অসীম #ইচ্ছে পরিবার
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Kolkata
