16/11/2025
স্থানীয় নাগরিকদের সহায়তার জন্য আমাদের শিবির 🙏🙏🙏
নমস্কার �।
এটি একটি অরাজনৈতিক পেজ। +919883153465 - শ্রী শৈবাল রায়
+919830080354 - শ্রী দেবজ্যোতি রায়চৌধুরী
16/11/2025
স্থানীয় নাগরিকদের সহায়তার জন্য আমাদের শিবির 🙏🙏🙏
21/09/2025
আজ মহালয়ার পূণ্য প্রভাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নগর একত্রীকরণ (বুড়োশিবতলা নগর)।
🙏🙏🙏
11/03/2025
🙏🙏🙏
01/02/2025
বিগত বছরগুলির ন্যায় এ বছরও আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-বেহালা/ RSS Behala পক্ষ থেকে মা সরস্বতী দেবীর আরাধনায় ব্রতী হয়েছি ।
*⭕দেবী আরাধনার সময়সূচী*⭕
২' রা ফেব্রুয়ারি ২০২৫ , রবিবার , বেলা ১২ টা ১৫ মিনিটে দেবীর আরাধনা ও বেলা ১ টা ১০ মিনিটে পুষ্পাঞ্জলি ।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের জানাই আমাদের পূজা মন্ডপে সাদর আমন্ত্রণ 🙏
02/10/2024
আজ মহালয়ার পূণ্য প্রভাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পথ সঞ্চালন(কালীঘাট ভাগ)। 🙏🙏🙏
26/08/2024
🙏জন্মাষ্টমী 🙏
এবারে অন্তত ননী মাখন তালের লুচি তালের বড়া ছেড়ে চক্রধারী কৃষ্ণের পুজো হোক। ছোটবেলায় গোপাল শুধু নাড়ু খেয়ে নাড়ুগোপাল হন নি। তিনি পুতনাকে বধও করেছিলেন। তিনি শুধু মাখন চুরি করেন নি কালিয়কে দমন ও করেছিলেন। বিষাক্ত নাগকে পাঠিয়েছিলেন রমনক দ্বীপে, আজীবন নির্বাসনে। এবার অন্তত সেই বীর কৃষ্ণের পুজো হোক। আপাতত শিকেয় তোলা থাক বাঁশি। প্রেম তোলা থাক কদম গাছে। সময় মত তাকে ফেরানো হবে। সময়ের দাবি মেনে সর্বত্র পূজিত হোক চক্রধারী কৃষ্ণ। যিনি বাংলার অর্জুনদের ডাক দিয়ে বলবেন - ক্লৈবং মাস্ম গম: পার্থ , অথবা যুদ্ধস্য কৃতনিশ্চয়। দুহাত তুলে হরিনামের নামের সময় মনে রাখুন চক্র ছাড়া নিরাপদ নয় বাঁশি। বীরত্ব ছাড়া নিরাপদ নয় রাধা অথবা দ্রৌপদী।
25/08/2024
🌳 বৃক্ষরোপণ 🌳
নিজেদের ভালো রাখতে হলে পরিবেশকে
ভালো রাখতে হবে।আর পরিবেশকে ভালো রাখতে হলে গাছ লাগাতে হবে।
একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস,লাগুক সবার প্রাণে❞
আসুন গাছ লাগায়,পরিবেশ বাঁচায়।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-বেহালা/ RSS Behala এবং NGO গ্রাম-এর সদস্যদের প্রচেষ্টা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ 🙏। আসুন, এভাবেই হাতে হাত রেখে আমাদের পৃথিবীকে রক্ষা করি।
#একতাইশক্তি
19/08/2024
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ও সঙ্ঘ দ্বারা পরিচালিত অন্যান্য সংগঠন একত্রিত হয়ে রাখী প্রস্তুত করা হলো। শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখী পূর্ণিমার পবিত্র তিথিতে বুড়োশিবতলা নগরের স্বয়ংসেবক ও সঙ্ঘ পরিচালিত অন্যান্য সংগঠনের কার্যকর্তাগণ সমাজকে বিপদ থেকে রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম। 🙏
13/02/2024
দেবী সরস্বতী সত্ত্বগুণের প্রতীক। তাই তিনি শ্বেতবর্ণা, শ্বেতবস্ত্র পরিহিতা, মহাশ্বেতা।
বৈদিক জনগোষ্ঠী ভরতদের আরাধ্যা বলেই তাঁর আরেক নাম ভারতী।
বৈদিক যজ্ঞস্থলে সারস্বত বীণাধ্বনিতে মুখরিত হয়ে উঠত প্রতিটি স্তোত্র। তাই তিনি বীণাপাণি।
সেই বাগ্দেবীর বন্দনায় প্রতি বছরের ন্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (কালীঘাট ভাগ) এ'বছরেও ব্রতী।
সমাজের সকলের মিলনোৎসব হোক শ্রীপঞ্চমী। তাই সকলেরে করি আহ্বান। 🙏🙏