#3
App Download
কোনো অজানা অচেনা মানুষ সে নিজেকে ব্যাংক, এলআইসি বা যে কোনো সংস্থার পদাধিকার হিসেবেই পরিচয় দিক না কেন তার কথায় বা ম্যাসেজে কোনো App মোবাইলে ডাউনলোড করবেন না বা তাদের পাঠানো কোনো link থেকে ডাউনলোড করবেন না। আপনি প্রতারণার শিকার হতে পারেন। আপনার মোবাইলের গোপন তথ্য প্রতারকদের কাছে পৌঁছে যেতে পারে। আপনি আর্থিক ক্ষয়ক্ষতি ও সামাজিক সম্মানহানির সম্মুখীন হতে পারেন।
Atanu Santra
By profession I'm Inspector of Police, West Bengal. Socially I'm a human being, would like to serve society as much as possible by me.
#2
Video Chat with unknown social media friends
সাইবার বিশেষজ্ঞ বিভাস চ্যাটার্জী র পরামর্শ শুনুন। কিভাবে সোশ্যাল মিডিয়ার অজানা বন্ধুদের সাথে ভিডিও চ্যাট করে ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ ও বিপুল অঙ্কের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শেয়ার করুন সবার জানার জন্য।
https://www.facebook.com/100001310186656/posts/4053230331397266/
#1
OTP
ব্যাংক বা অন্য কোনো সংস্থা এমনকি পুলিশ ও কোনো প্রয়োজনে আপনাকে OTP চাইতে পারে না, অন্য কারোর অধিকার ই নেই আপনার OTP চাওয়ার বা জানার। তাই কোনোভাবেই কারো কথায় প্রভাবিত হয়ে OTP শেয়ার করবেন না।
এই পেজটি বানানোর অন্যতম উদ্দেশ্য সামাজিক মাধ্যমে আপনাদের সান্নিধ্যে থাকা, আপনাদের সুখ- দুখের সাথী হওয়া, সাধ্যমতো আপনাদের প্রয়োজনে সাহায্য করা।
আমি সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতনত করতে নানাভাবে উদ্যোগী হয়েছি যাতে সচেতনতার অভাবে সাধারণ মানুষ বিপদগ্রস্থ না হয়। এরফলে ভালো সংখ্যক নাবালক-নাবালিকার বিবাহ আমরা বন্ধ করতে পেরেছি। বেশকিছু যুবক-যুবতী কে মারণ নেশার কবল থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে পেরেছি, নারী পাচারকারীদের সক্রিয়তায় প্রতিবন্ধকতার কারণ হতে পেরেছি। স্কুলছুট ছাত্র-ছাত্রীদের স্কুলে ফিরিয়ে দিতে চেষ্টা করেছি। সাধারণ মানুষদের বিশেষত গ্রামাঞ্চলের স্কুলের ছাত্রীদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে আত্মসচেতনতার পাঠ দেবার চেষ্টা করেছি। সব ক্ষেত্রেই আমরা সম্পূর্ণ সফল হয়েছি তা নয় তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কখনো ভাটা পড়েনি। বরং দিনদিন আমাদের সঙ্গে এই ধরনের কাজ করার মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা অনুপ্রাণিত।
এই ধারা বজায় রাখার উদ্দেশ্যেই এই ধরনের পেজের সাহায্য নেওয়া। যেখানেই আমরা থাকি না কেন প্রযুক্তির দৌলতে আমরা একমুহূর্তে একত্রিত হতে পারি। ছড়িয়ে দিতে পারি আমাদের বার্তা, আমাদের আগামী পরিকল্পনা।
বর্তমান digitalization এর যুগে সাইবার সুরক্ষার প্রাথমিক সচেতনতা অত্যন্ত আবশ্যিক যে কোনো মানুষের জন্য। নাহলে যে কোনো সময় যে কোনো মানুষ সাইবার প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হতে পারে, social media য় অচেনা বন্ধুর বন্ধুত্বে সামিল হয়ে হারাতে পারে অর্থ, সম্মানসহ আরো অনেক কিছু। সচেতনতার অভাবে আপনি সাইবার চক্রান্তের শিকার হতে পারেন। তাই সমস্ত মানুষের মধ্যে সাইবার স্বাক্ষরতা (Cyber Literacy) আজ অত্যন্ত প্রয়োজনীয়।
এবিষয়ে আমি বিশেষজ্ঞ নই। যাঁরা এ বিষয়ে পারদর্শী তাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য নিয়ে আপনাদের সহজ ও সাবলীলভাবে এই পেজের মাধ্যমে সময়োপযোগী সচেতনতার বার্তা পৌঁছে দেবার চেষ্টা করবো আগামীদিনে। আপনারা অনুগ্রহ করে সেগুলো যথাসম্ভব share করে সংখ্যাধিক্য মানুষের কাছে পৌঁছে দিলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
ধন্যবাদ।।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Kolkata
