NIRVANA-The Ultimate Bonding

NIRVANA-The Ultimate  Bonding

Share

চলুন না, দেখি যদি একটা নিখোঁজ হওয়া মানুষকে তার ঘরে ফেরানো যায় ।

14/07/2025

একরকম হাসিমুখেই বসে ছিলেন।। নাম জিজ্ঞাসা করাতে সেরকম কিছুই বললেন না। কিন্তু বেশ কিছু তথ্য দিলেন, যেমন এখানে কাজ করতে এসেছেন, কোনো বিল্ডিং সাইটে কাজ করেন, খাওয়া দাওয়া ওখানেই করেন। এবং ওনার ধারণা উনি এই মুহূর্তে বিহারেই আছেন, ভাই এসে নিয়ে যাবেন।
ঠিকানা যেটুকু জানা গেল, তা কিছুটা এই প্রকার, শিকনি, চিতরপুর, রাচি , হাজারীবাগ। পায়ে জুতো নেই, হাতের আঙুলে অনেক রিং, যেগুলো খোলা সম্ভব হবে না হয়তো এমনি ভাবে। সাথে কোনো ব্যাগও নেই।
কিন্তু বড় খুশ মেজাজে ব্যক্তি। ঘটনাচক্রে নিজের মানসিক ভারসাম্যতা , বাড়ি ঘর, পরিজন পরিবার সব হারিয়েছেন।

যদি একটু শেয়ার করেন তাহলে হয়তো মানুষটা তার বাসায় ফিরে যেতে পারেন।

তারিখ - 14.07.2025
সময় - 03:16 pm
স্থান - সোদপুর গভ: হাউজিং এস্টেট, নীলগঞ্জ রোড এর কাছে।

প্লিজ যতটা সম্ভব শেয়ার করুন।

Shoubhik Dey

Photos from NIRVANA-The Ultimate  Bonding's post 14/07/2025

একরকম হাসিমুখেই বসে ছিলেন।। নাম জিজ্ঞাসা করাতে সেরকম কিছুই বললেন না। কিন্তু বেশ কিছু তথ্য দিলেন, যেমন এখানে কাজ করতে এসেছেন, কোনো বিল্ডিং সাইটে কাজ করেন, খাওয়া দাওয়া ওখানেই করেন। এবং ওনার ধারণা উনি এই মুহূর্তে বিহারেই আছেন, ভাই এসে নিয়ে যাবেন।
ঠিকানা যেটুকু জানা গেল, তা কিছুটা এই প্রকার, শিকনি, চিতরপুর, রাচি , হাজারীবাগ। পায়ে জুতো নেই, হাতের আঙুলে অনেক রিং, যেগুলো খোলা সম্ভব হবে না হয়তো এমনি ভাবে। সাথে কোনো ব্যাগও নেই।
কিন্তু বড় খুশ মেজাজে ব্যক্তি। ঘটনাচক্রে নিজের মানসিক ভারসাম্যতা , বাড়ি ঘর, পরিজন পরিবার সব হারিয়েছেন।

যদি একটু শেয়ার করেন তাহলে হয়তো মানুষটা তার বাসায় ফিরে যেতে পারেন।

তারিখ - 14.07.2025
সময় - 03:16 pm
স্থান - সোদপুর গভ: হাউজিং এস্টেট, নীলগঞ্জ রোড এর কাছে।

প্লিজ যতটা সম্ভব শেয়ার করুন।

Photos from NIRVANA-The Ultimate  Bonding's post 08/07/2025

না এবারেও নাম ঠিকানা কিছুই জানতে সক্ষম হইনি আমরা। বৃষ্টিতে ভিজে দ্বিধাহীন ভাবে হেঁটে চললেন। কিছু জিজ্ঞাসা করায় শুধুই হেসে গেলেন মৃদু ভাবে এবং তাকিয়ে রইলেন। খাবারের কথা জিজ্ঞাসা করলেও কিছু বললেন না।

স্থান - সোদপুর এক নম্বর প্ল্যাটফর্মের শেষদিকে।
তারিখ - 07.07.2025
সময় - 2:51 pm

অনুগ্রহ করে যতটা সম্ভব শেয়ার করুন।
যদি কেউ চিনতে পারেন।

কিছু সমস্যার কারণে এই পোষ্ট টা করতে বিলম্ব করায় আমরা ক্ষমাপ্রার্থী সকলের কাছে।

আমরা চেষ্টা করছি যাতে মানসিক ভারসাম্যহীন মানুষদের আমরা বাড়ি ফেরাতে বা তাদের কে খানিক ভালো রাখতে পারি। এই জন্য পাশে অনেক মানুষ দরকার। যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই জানান।

Shoubhik Dey

Photos from NIRVANA-The Ultimate  Bonding's post 08/02/2025

কোনো কিছুই জানা সম্ভব হয়নি, শুধুই নীরব থেকে গেলেন।
অনেকদিন যাবৎ স্নান করেননি, পায়ের জুতো নেই, খাবারের জন্য মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন।

স্থান - সোদপুর বাজারের গেটের দিকে, পাল মিষ্টান্ন ভান্ডার এর সামনে।
তারিখ - 08.02.2025
সময় - 12:55 pm

প্লিজ যতটা সম্ভব শেয়ার করুন।

Photos from NIRVANA-The Ultimate  Bonding's post 05/05/2024

যতটা সম্ভব দ্রুত শেয়ার করুন।

এই তীব্র গরমে রাস্তায় বসেছিলেন, একটা পুরানো ছেড়া ব্যাগে কিছু একটা খুঁজছিলেন।
নাম জিজ্ঞাসা করায় কিছু বলতে পারলেন না। কোথা থেকে এসেছেন জানতে চাওয়ায় বলছেন বিহার থেকে। সব কথারই বাংলায় উত্তর দিলেন, বেশি কিছু জিজ্ঞাসা করলে গালিগালাজও করলেন বটে। পরনে একটা ধুতির টুকরো । কোথায় যাবেন, কেউ আছে কিনা, কিছুই বলতে পারছেন না।। এমনকি কাছে টাকা-কড়ি কিছুই নেই, না একটা জলের বোতল।

লোকনাথ বাবু নামের একজন সদস্য ওনাকে দেখেছেন, সেই তথ্য গুলো দিলো আমাদের। খাবার খেতে চাইলে লোকনাথ বাবু ওনাকে খাবার দিলে খেলেন। এমনকি লোকনাথ বাবু জানালেন, ঠিকানা হারিয়ে ফেলেছেন। এবং এও জানালেন খুব বেশিদিন হয়তো হয়নি বাড়ি থেকে বেড়িয়েছেন। এর চেয়ে বেশি কিছু জানা সম্ভব হয়নি।

প্লিজ দেখুন যদি কেউ চিনতে পারেন। যতটা সম্ভব দ্রুত শেয়ার করুন।

স্থান - স্কুল রোড, কেয়ার মোড়ের কাছে, সোদপুর।
তারিখ - 05.05.24
সময় - 04:34 pm

অনুরোধ রইলো আপনাদের কাছে, যতটা সম্ভব শেয়ার করুন।

Souvik Dey
Goutam Giri
True Light
Usha Singh
LUKUS Technologies

05/04/2024

রাত নয়টা নাগাদ খরদহ রহড়া বাজারের মুখে মোর সুপার মার্কেট এর উল্টোদিকে ওনাকে বসে থাকতে দেখা গেলে, আশাপাশে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, উনি ওখানে দুপুর প্রায় একটা থেকে ওখানেই আছেন। নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না। এমনকি কিভাবে এখানে এলেন, সেটাও বলতে পারছেন না, শুধু বলছেন, একটা থাকার জায়গা চাই। এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন।
প্লিজ দেখুন যদি কারোর চেনা লাগে। উনি সম্ভবত কিছুই মনে করতে পারছেন না।

প্লিজ যত দ্রুত সম্ভব যতটা সম্ভব শেয়ার করুন।

স্থান - খরদহ রহড়া বাজারের সামনে মোর সুপার মার্কেট
এর উল্টোদিকের ফুটপাথে।
তারিখ - 05.04.2024
সময় - 09:10 pm

ছবি তুলেছেন এবং তথ্য দিয়েছেন পিউ রায়।

প্লিজ যতটা সম্ভব শেয়ার করুন।
Kolkata Police
True Light
Goutam Giri
Usha Singh
Souvik Dey

Photos from NIRVANA-The Ultimate  Bonding's post 27/03/2024

এই তীব্র গরমেও গায়ে কম্বল জড়িয়ে ঘুরছেন। যা ভীষণ ভাবেই অপরিষ্কার এবং দুর্গন্ধযুক্ত। পায়ে জুতো পর্যন্ত নেই। নাম ঠিকানা জিজ্ঞাসা করায় কিছুই বললেন না। নীরবে চেয়েছিলাম চায়ের দিকে, অবশেষে এককাপ চা খেলেন।
বেশ কয়েকদিন যাবৎ এই চত্বরেই নিবাস। কোথা থেকে এলেন বা কোথায় যাবেন কোনো তথ্যই পাওয়া যায়নি। স্বভাবে ভীষণই শান্ত। মানসিক ভারসাম্যতা হারিয়েছেন। একটু দেখুন, যদি কারোর চেনা লাগে।

স্থান - কাঁচারাপাড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের শেষে।
তারিখ - 27.03.24
সময় - 04:45 pm
প্লিজ যতটা সম্ভব শেয়ার করুন। আপনাদের শেয়ার একজন মানুষকে তার পরিজনদের কাছে ফিরে যেতে সাহায্য করবে ।

True Light
Goutam Giri
Usha Singh
Souvik Dey
Gates Foundation India
Gates Foundation

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sodepur
Kolkata
700110