20/09/2022
।। হাল ছেড়ো না বন্ধু ।।
সমাজের চিন্তা ধারা কে একটু একটু অন্য পথে নিয়ে যেতে চাই
20/09/2022
।। হাল ছেড়ো না বন্ধু ।।
24/08/2022
কিছু না।। একটু লাভ ক্ষতির হিসাব করছিলাম আর কি
16/08/2022
আমরা আজকাল বড্ড সুন্দর এর পিছনে ছুটে চলি । সুন্দর বাড়ি, সুন্দর গাড়ী, সুন্দর বন্ধু, সুন্দরী বান্ধবী। কিন্তু জানেন তো মাকাল ফল দেখতে সুন্দর হলেও কোনো গুনা গুন নেই কিন্তু।।
জীবনের ক্ষেত্রেও অনেক টা তাই কিন্তু। আপনি ভালো এর পিছনে দৌড়ান, কিন্তু সুন্দর এর পিছনে নয়। সুন্দর আপনাকে হয়তো কিছু ক্ষণের জন্য আনন্দ দেবে, আপনাকে আকড়ে রাখবে না। কারো সৌন্দর্য ও যেমন চিরস্থায়ী হয় না ,তেমনি সৌন্দর্য ছাড়া সে মূল্য হীন হয়ে পরে।।
ব্যর্থতার অনেক উপায় থাকলেও সফলতার উপায় কিন্তু একটাই
•তোমার পরিশ্রম
01/08/2022
আজ সত্যিই গর্বের দিন।
একজন বাঙালি হিসাবে গর্বের দিন।
একজন ভারতীয় হিসাবে গর্বের দিন।
হাওড়ার দেওলপুর গ্রামের ২০ বছরের ছেলেটা ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭৩কেজি বিভাগে সোনা জিতলো।
চরম অভাবের সংসারে ছেলেটার মাত্র আট বছর বয়সেই তার রিক্সাচালক বাবা মারা যায়।
বাড়ির মুরগির পোলট্রি শেষ হয়ে যায় শেয়ালের হানায়।
মা দাদা সেলাইয়ের কাজ করে।
১২ বছর বয়সে ছেলেটা জিমে ভর্তি হয়। তবে ওই যে, শরীর গড়তে তিনবেলা অন্তত খাবারটা চাই। শরীর গড়ার কাজে মেতে থাকার ফাঁকে ছেলেটাও হাত লাগায় সেলাইয়ের কাজে। তাতে যদি ঘরে দুটো বাড়তি পয়সা আসে।
আজ ছেলেটা গর্বিত করলো আমাদের।
আজ ছেলেটা দেখিয়ে দিয়েছে যে কারো ফ্ল্যাটে রাশি রাশি সোনা থাকা সত্বেও সে শুধুই ঘৃণার পাত্র হিসাবে বিবেচিত হয়।
আর কেউ ছোট্ট একটা পাতলা সোনার চাকতি গলায় ঝোলাবার যোগ্যতা অর্জন করে রাজ্য তথা দেশকে গর্বিত করে।
স্যালুট অচিন্ত্য শিউলি।
একজন ভারতীয় এবং বাঙালি হিসাবে গর্বিত করার জন্য স্যালুট তোমায়।
আমরা kk এর অকাল মৃত্যুতে সবাই শোক স্তব্ধ হয়ে উঠেছিলাম। হ্যা আমিও kk এর একজন ভক্ত। আমারও রূপঙ্কর বাগচীর উপর খুব রাগও হয়েছিল। কিন্তু সেদিন আমরা দেখুন সবাই এক হয়ে রূপঙ্কর বাগচীর কথার প্রতিবাদ জানিয়ে সবাই কত পোস্ট করেছিলাম।।
কিন্তু আজ যখন আমরা দেখছি আমাদের রাজ্যের শিক্ষা কয়েক কোটি টাকার মূল্যে বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তার প্রতিবাদ না করে পার্থ-অর্পিতার ছবি কিংবা পার্থর কত গুলো বান্ধবী সেই নিয়ে মেতে উঠেছি।।
আরও একটা বিষয় অবাক করছে আজকে এই পরিস্থিতি দেখে বুদ্ধিজীবী মানুষেরা মুখে কুলু পেতে রয়েছে কেন?
শিক্ষা বিক্রি হতে দেখে এখনও চুপ থাকবেন আপনারা?
🖋️ সায়ন্তি ঘোষ
29/07/2022
আসলে ব্যাপার টা হল - আপনি শিক্ষিত তখনই প্রকাশ পাবে যখন আপনি কোনো state/central government employee হবেন।। নয়তো আপনার শিক্ষা কোনো মাধুর্য্য পাবে না এই সমাজের কাছে।।
এই সকল মানুষ দের কাছে নিজেকে প্রমাণ করার দরুন আজ এই পরিস্থিতির শিকার হয়েছেন এই 1259জন।।
এখন মানুষ ট্যাগ লাইন খোঁজে নামের আগে/পরে, শিক্ষা কে খোঁজে না।। আর তাঁরই সুযোগ নিচ্ছে এই পার্থ & অর্পিতা দের মত মানুষ জন।। আসলে জানেন তো আমরা আজকাল বড্ড নিজেকে নিয়ে ভাবতে শুরু করি, আরে আমি তো টাকা ও দিই নি আর আমার ও চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চলো তার থেকে বরং আমরা কিছু পার্থ আর অর্পিতা কে নিয়ে meme বানিয়ে সোশ্যাল মিডিয়া তে share করি।।
হায় রে বাঙালি
🖋️ সায়ন্তি ঘোষ