Baap Ke Bolo বাপ কে বলো

Baap Ke Bolo বাপ কে বলো

Share

To Reach Underprivileged and Marginalised People

12/01/2026

https://documents.doptcirculars.nic.in/D2/D02ser/14015_31_2015-AIS-I-10062015.pdf

এই পিডিএফ এর 16 নম্বর পেজে, 25 সিরিয়াল নম্বর. বাকিটা আপনার দায়িত্ব, যা হবে দেখা যাবে ✅ এতো মানুষের সমস্যা মানুষ দেখে নিক 🙏🏻

09/10/2025

রাজ্যে SIR শুরু হচ্ছে, সারা রাজ্যের BLO লিস্ট এক ক্লিক এই পাবেন ⤵️

https://ceowestbengal.nic.in/Downloads/BLOList/BLO.pdf

05/03/2025

🟥 দুমাস ধরে NOC সংক্রান্ত সমস্যা 11 ঘন্টায় বাপকে বলার মাধ্যমে সমাধান 🟥

♦️ ভুক্তভুগী লিখলেন, "আমি আসাদুজ্জামান উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার স্থায়ী বাসিন্দা I আমার ব্যবসার জন্য KHATABOOK App অ্যাকাউন্ট এর মাধ্যমে Niyogin Fintech Limited থেকে বিগত 19-12-2023 সালে 14 মাসের জন্য 3 লক্ষ টাকা লোন নিয়ে সময়ের আগেই তা পরিশোধ করে দিই I এরপর খাতাবুক ও নিওজিন ফিনটেক অফিসে আমার লোন পরিশোধের NOC দেয়ার জন্য অনুরোধ করি I গত 21শে ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রায় প্রতিদিন খাতাবুক ও নিওজিন ফিনটেক এর অফিসে যোগাযোগ করি তারা প্রতিদিন সময় নেয় এবং টালবাহানা করতে থাকে I

♦️এমত অবস্থায় গতকাল অর্থাৎ 04-03-2025 তারিখে Baap Ke Bolo বাপ কে বলো পেজের সাগির হোসেন ভাইকে বিষয়টা জানাই এর কিছুক্ষণ পর সাগির ভাই খাতাবুক এবং নিওজিন ফিনটেকের CEO & MD র ব্যক্তিগত মেল আইডি সহ হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দেন এবং কি লিখতে হবে সেটাও বলে দেন, সেই মতো সন্ধ্যা 7:30 PM এর সময় উপরে উল্লেখিত দুজনকেই তথ্যসহ ডিটেলস হোয়াটসঅ্যাপ করি এবং এর 20 মিনিটের মধ্যেই অর্থাৎ 7:52 মিনিটে নিওজিন ফিনটেক এর অফিস থেকে আমার কাছে ফোন আসে এবং 24 ঘন্টার মধ্যে NOC দিয়ে দেয়ার আশ্বাস দেন I
আজ সকাল 9:30 AM এর সময় আমার মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপে NOC পাঠান এবং নিওজিন ফিনটেক এর অফিস থেকে ফোন করে NOC পেয়েছি কিনা জানতে চান I

♦️ অসংখ্য ধন্যবাদ, সাগির হোসেন ভাই 2 মাসের সমস্যা 11 ঘন্টায় সমাধানে সহায়তা করার জন্য I
আজকে অনুভব করলাম এটাই হচ্ছে সাগির হোসেন এবং বাপকে বলো পেজের পাওয়ার I
তুমি লেজেন্ড সাগির ভাই I"

♦️ আমাদের পাশে থাকতে ⤵️

Trust Name - ASSISTANCE TO COMMON PEOPLE
ICICI BANK LTD
A/c No- 264105000507
IFSC - ICIC0002641
BRANCH - Narendrapur Branch ( NSC Bose Road, Narendrapur, Kolkata-700103 )

UPI ID - assttocmnppl@icici

09/02/2025

GOURIPUR HEMAZUDDIN HIGH SCHOOL
Village - GOURIPUR
P.O. - Singheswari Gouripur
P.S. - Sagardighi
Dist. - Murshidabad

এই স্কুলের হেড মাস্টার এর নাম পার্থ মন্ডল.

এক মাধ্যমিক ছাত্রী অ্যাডমিট পায়নি, হেড মাস্টার বলছেন ফর্ম ফিল আপ করেনি, কিন্তু ছাত্রী বলছে করেছে. ওই একজন ই পায়নি পুরো স্কুলে. হেড মাস্টারকে জিজ্ঞেস করা হলো, সারা বছর একজন স্কুলে আসছে টেস্ট দিলো, সে ফর্ম ফিল আপ করেনি ( যদি তর্কের খাতিরে ধরে নিই হেড মাস্টার এর কথা অনুযায়ী ছাত্রী ফর্ম ফিল আপ করেনি ), আপনারা একবার ও তাকে জানিয়েছেন? হেড মাস্টার উত্তর দিচ্ছেন না! কেনো? জানাননি তার উত্তর নেই! মানে পরিষ্কার কথা বলে বোঝা যায়, ভুল কোথাও স্কুলের আছে! উল্টে হেড মাস্টার কে কি করা যায় অনুরোধ করলে জানান, হাইকোর্ট এর রায় আছে, 15000 টাকা ক্যান্ডিডেট কে দিতে বলুন, তাহলে কিছু হতে পারে!

তারপর, বিষয়টি আমাদের কাছে আসে. যা যা করার করা হয়েছিলো. বাকিটা সমস্যার সমাধান শেষে ওনাদের লেখা দিলাম.

"মাননীয় স্যার, এত বড় উপকারের প্রতিদান কিভাবে দিতে হয় তার ভাষা আমার জানা নেই তবে আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার বোন ........ এবং আমি তার দাদা ........... আজকে স্কুলে গিয়ে যখন জানতে পারি যে তার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না তখন নিরাশ হয়ে বাড়ি ফিরে আসি এবং ধরে নিয়েছিলাম যে আমার বোন আর এই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না...

তারপর একটা আশার আলো জ্বালিয়ে আপনি আমাদের নক করেন আজকে পুরো দিনটা আপনি আমাদের সাথে কিভাবে অ্যাকটিভ ছিলেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না।

আপনি এই ব্যাপারটাকে পুরোটাই যেভাবে নিজের দায়িত্ব নিয়ে কাজ করে গিয়েছেন কোন স্বার্থ ছাড়াই এরকম মানুষ পৃথিবীতে খুব কম সংখ্যকেই আছে। প্রথমত স্কুলের হেডমাস্টারের নাম্বার নিয়ে তার সাথে কথা বলেন। তারপর আমাদের কাছ থেকে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ডি আই স্যার এর কাছে পৌঁছে দিয়েছেন। এবং আমাদেরকে ডিআই স্যারের নাম্বার দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুটাই আপনি এক হাতে করে গেছেন। আমাদের অবাধ্য হওয়া হেডমাস্টার মানতে বাধ্য হয়েছে শুধুমাত্র আপনারই জন্য আমার বোন যে আগামী রবিবার অ্যাডমিট কার্ড পাবে সমস্তটাই আপনারই অবদান।

থানার মেজ বাবু আমাদের বাড়ি এসে আমার বোনকে এবং আমাকে সসম্মানে গাড়িতে বসিয়ে এবং হেডমাস্টার মশাই কে স্নান করা বাদ দিয়ে আজিমগঞ্জ ফেরি ঘাটে ডেকে এনে সিগনেচার করিয়েছেন। সেটা আপনাদেরই জন্য।

এটা করে আপনি ক্ষ্যান্ত হননি আমরা যেন সুস্থভাবে ভালোভাবে বাড়ি ফিরতে পারি, সেদিকেও আপনি সমানভাবে খেয়াল রেখেছেন। এমনকি আপনি মেসেজ করেছেন যে বাড়ি পৌঁছে ফোন করে জানিও কি হল, সত্যি আপনার বিকল্প হয় না। আপনারে উপকার কক্ষনো ভুলবো না স্যার শেষে একটাই কথা বলব এর সমস্ত কিছুর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার"

02/10/2024

⛔ বহু মানুষ পাসপোর্ট করার সময় সমস্যায় পড়েন পুলিশ ভেরিফিকেশনে। অধিকাংশ থানার DIB রা সিভিক পুলিশদের লাগিয়ে রাখা টাকা তোলার জন্য। আপনার সমস্ত কাগজ ঠিক থাকলেও এটা ওটা খুঁত বের করে অ্যাপ্লিকেশন পেন্ডিং রেখে দেয়। তবে বাপ কে বলো থাকবে, চিন্তার কোনোও কারণ নেই। আপনার প্রয়োজনীয় সমস্ত কাগজ ঠিক থাকলে কোনভাবেই আটকাবে না আপনার অ্যাপ্লিকেশন। শুধু যোগাযোগ করবেন একবার আমাদের সাথে। এক ব্যক্তি তার সাথে হওয়া একটা ঘটনার কথা তুলে ধরলেন:

♦️আমরা তিন বন্ধু (ভাই) একসঙ্গে পাসপোর্ট এর জন্য আবেদন করি,যথারীতি ডোমকল DIB ভেরিফিকেশন জন্য ডেকে পাঠাই,আমরাও নির্দিষ্ট দিনে ডোমকল DIB অফিসে উপস্থিত হই।সব অরিজিনাল কাগজ দেখাই, আমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক । তো আমরা অফিস থেকে বেরিয়ে আসি আমাদের কে তখন DIB সিভিক আমাদের জানিয়ে দেন তোমাদের পাসপোর্ট হবেনা কোনো কারণ ছাড়াই।

আমাদের এক বন্ধু ভয় পেয়ে সেই সিভিক এর সঙ্গে গোপনে কিছু কথা বলে।বাকি দুই বন্ধু মন খারাপ করে চলে আসি সব ডকুমেন্ট থাকার পর পাসপোর্ট হবে না ভেবে।

হঠাৎ দুই দিনের মধ্যে সিভিক এর সঙ্গে কথা বলা বন্ধু টার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাই কোনো এক অজানা জাদু বলে আমাদের তখনও পুলিশ ভেরিফিকেশন পেন্ডিং! _______________________!

♦️তারপর আমরা বাপ কে বলো পেজের সঙ্গে কন্টাক্ট করি। পেজ থেকে আমাদের কে একটা মেল id দিয়ে সেখানে মেল করতে বলে, আমরাও সেটাই করি, একদিন পরে আমাদের নিজের পুলিশ স্টেশন থেকে ডেকে পাঠাই, আমরাও যথাসময়ে পুলিশ স্টেশনে উপস্থিত হয়,এক অফিসার বাবু আমাদের সব ডকুমেন্টস ভেরিফিকেশন করলেন এবং জেরক্স জমা নিলেন!তারপরে উনি আমাদের বাড়িতে ফিরে যেতে বলেন, আমরাও বাড়ি ফিরে দিন গুনতে শুরু করি! ওই বন্ধু টার পাসপোর্ট চলে আসে ,কিন্তু থানা থেকে আসার ১৫ দিন পরও আমাদের পুলিশ ভেরিফিকেশন পেন্ডিং দেখাই এবং 16 দিনের মাথায় অনলাইন স্ট্যাটাস দেখায় আমাদের ভেরিফিকেশন কমপ্লিট!

একদিন পরে এসএমএস পাই আমাদের পাসপোর্ট প্রিন্ট হচ্ছে! আজকে অর্থাৎ ৩০/০৯/২৪ আমাদের পাসফোর্ট দুটো হাতে পেলাম! পেজ কে ধন্যবাদ জানিয়ে সকল জনসাধারণের উদ্দেশে আমাদের বার্তা, সব কাগজ ঠিক থাকলে ১পয়সা না দিয়ে পেজের সঙ্গে যোগাযোগ করবেন!

♦️♦️সামাজিক সুযোগ সুবিধা গুলো থেকে বঞ্চিত থাকা সাধারণ মানুষদের পাশে "বাপ কে বলো" সর্বদা যেভাবে ছিলো,আজীবন সেভাবেই থাকবে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাই আপনাদের সুবিধা পাইয়ে দেওয়ার;দরকার শুধু মাত্র আপনাদের একটু সহযোগিতা।

ASSISTANCE TO COMMON PEOPLE
ICICI BANK LTD
A/c No- 264105000507
IFSC - ICIC0002641
BRANCH - Narendrapur Branch ( NSC Bose Road, Narendrapur, Kolkata-700103 )
UPI ID - assttocmnppl@icici




Write to us your problem: www.acpind.com

Baap Ke Bolo বাপ কে বলো বাপ কে বলো (BaapKeBolo) Assistance To Common People - ACP Your Rights Our Assists

Photos from Baap Ke Bolo বাপ কে বলো 's post 29/08/2024

⛔ বীরভূম জেলার মুরারই এর এক বাসিন্দা ওনার ইলেট্রিক সংক্রান্ত সমস্যার কথা জানান আমাদের ওয়েবসাইট www.acpind.com এ। গত 1st August আমরা বিষয়টা দেখে ওনাকে ফোন করি, এবং জানতে পারি যে অনেকদিন আগে উনি ইলেকট্রিক কানেকশন এর আবেদন করেছেন কিন্তু ওনাকে মিটার দেওয়া হয়নি। এরপর আমরা ওই এলকার বিদ্যুৎ আধিকারিক এর নম্বর দিয়ে ওনাকে বিষয়টা জানাতে বলি। ওই আধিকারিক কোন উত্তর না করায় এবং পরের দু'দিন উইকএন্ডের ছুটি থাকায় আমরা ওনাকে অপেক্ষা করতে বলি। গত ৫ই আগস্ট, সোমবার ওই ব্যক্তি আমাদের জানান যে ওনার বাড়িতে নতুন মিটার লাগিয়ে দিয়ে গেছে বিদ্যুৎ অফিস থেকে।

♦️♦️সামাজিক সুযোগ সুবিধা গুলো থেকে বঞ্চিত থাকা সাধারণ মানুষদের পাশে "বাপ কে বলো" সর্বদা যেভাবে ছিলো,আজীবন সেভাবেই থাকবে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাই আপনাদের সুবিধা পাইয়ে দেওয়ার;দরকার শুধু মাত্র আপনাদের একটু সহযোগিতা।

ASSISTANCE TO COMMON PEOPLE
ICICI BANK LTD
A/c No- 264105000507
IFSC - ICIC0002641
BRANCH - Narendrapur Branch ( NSC Bose Road, Narendrapur, Kolkata-700103 )
UPI ID - assttocmnppl@icici




Write to us your problem: www.acpind.com

Baap Ke Bolo বাপ কে বলো বাপ কে বলো (BaapKeBolo) Assistance To Common People - ACP Your Rights Our Assists

01/08/2024

⛔ অনেক সমস্যা সমাধান এর মধ্যে সবগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়না। তবুও কিছু কিছু ইউনিক সমস্যা সমাধান এর কাহিনী আমরা আপনাদের সাথে ভাগ করে নিই। বাপ কে বলো থেকে সাহায্য পেয়ে এক ব্যক্তি যা লিখলেন, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম।

♦️"আমি এনজামুল হক , আমি ২০২২ সালে CSIR -UGC NET LS এ পাশ করি এবং সিলেক্টেড হয় NFOBC এবং MANF স্কিম এ কিন্তু সেটা আমি অনেক পরে জানতে পারি । ততদিন এ আমি ২০২২ এর ডিসেম্বর এর NET -JRF পেয়ে যায়। আমার Ph.D. ভর্তির পর ফেলোশিপ লিংক করার সময় UGC র তরফ থেকে জানানো হয় যে যেকোনো একটি ফেলোশিপ গ্রহণ করতে পারবে কিন্তু তার আগে বাকি দুটো বন্ধ করতে হবে । বাকি দুটি ফেলোশিপ বন্ধ করার জন্য আমি UGC,MANF এবং NFOBC কে মেইল করে বারবার অনুরোধ করা সত্ত্বেও কাজ না হওয়ায় আমি বাপ কে বলো পেজ এর শরণাপন্ন হয়। বাপ কে বলো পেজ এর এক সদস্য আমায় সঠিক ভাবে গাইড করেন এবং উপযুক্ত আধিকারিক দের মেইল আইডি দেন এবং মেইল করতে বলেন। আমি তাদের কথা মত মেইল করি আর ফাইনালি আমার কাজ টা করে দেওয়া হয় NFOBC, MANF এবং UGC থেকে । ধন্যবাদ বাপ কে বলো পেজ এর এডমিন এবং সকল সদস্য দের ।"

♦️♦️সামাজিক সুযোগ সুবিধা গুলো থেকে বঞ্চিত থাকা সাধারণ মানুষদের পাশে "বাপ কে বলো" সর্বদা যেভাবে ছিলো,আজীবন সেভাবেই থাকবে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাই আপনাদের সুবিধা পাইয়ে দেওয়ার;দরকার শুধু মাত্র আপনাদের একটু সহযোগিতা।
ASSISTANCE TO COMMON PEOPLE
ICICI BANK LTD
A/c No- 264105000507
IFSC - ICIC0002641
BRANCH - Narendrapur Branch ( NSC Bose Road, Narendrapur, Kolkata-700103 )
UPI ID - assttocmnppl@icici




Write to us your problem: www.acpind.com

Baap Ke Bolo বাপ কে বলো
বাপ কে বলো (BaapKeBolo) Assistance To Common People - ACP Your Rights Our Assists

26/07/2024

⛔ বিগত ৫ বছর ধরে বাপ কে বলো থেকে সাধারণ মানুষের নানারকম সমস্যার সমাধান আমরা করে আসছি। কোন ধরনের কাজ আমরা করে থাকি বা আমাদের কাজ করার ধরন কেমন, সেগুলো আপনারা বিগত অনেক পোস্টের মাধ্যমে দেখেছেন। তার পরেও বহু মানুষ নানাভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন। পূর্বে অগুনতি পোস্ট হওয়া, প্রায় ৩৫ হাজার ফলোয়ার যুক্ত প্রথম তৈরি হওয়া মেন বাপ কে বলো পেজ কে অসাধু উপায়ে বন্ধ করে দেওয়া হয় গত বছর এপ্রিল মাসে। বহু চেষ্টা করেও আমরা তার অ্যাকসেস ফিরে পাইনি, কারণ সেই অসৎ কাজটি আমাদেরই কিছু পুরোনো সহকর্মী করেছিলো, আমাদের এডমিন থেকে রিমুভ করে। যারা যারা এই অসৎ কাজের সাথে যুক্ত ছিলো, তাদের আপনারা অনেকেই চেনেন। তারা এখনও ফেসবুকে নৈতিকতার জ্ঞান দিয়ে বেড়ায়।
যেভাবে পেজ টা মানুষের কাছে ছড়িয়ে পড়েছিল আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ১ লক্ষেরও বেশি ফলোয়ার হয়ে যেতো সেখানে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিচে ট্যাগযুক্ত আমাদের পেজ গুলো ফলো করুন। আমরা প্রতিনিয়ত আমাদের কাজের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো।

আমাদের দ্বারা সদ্য সমাধান হওয়া একটি ঘটনা:

♦️ হুগলির আরামবাগের বলপাই কালীমাতা প্রাথমিক বিদ্যালয় এর এক সহকারী শিক্ষক আমাদের ওয়েবসাইটে আজ সকালে একটি সমস্যার কথা জানান। এবং সমস্যাটি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় তিনি আমাদের ইনবক্সে একটি বিশেষ নোট দেন। এবং আমরা দ্রুততার সহিত সেই সমস্যার সমাধানের উপায় অবলম্বন করি। সমস্যাটি হলো এই যে, গত পরশুদিন অর্থাৎ ২৪/০৭/২০২৪ তারিখ থেকে ওনাদের স্কুলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ডকেট করার পর অফিস থেকে দুজন লোক এসে বলেন মেন লাইনে ফল্ট হয়েছে। পোস্ট থেকে মিটারের সঙ্গে সংযুক্ত কেবল টি চেঞ্জ করতে হবে। উনারা উনাদের থেকেই একটি কেবল নিতে বলেন, যেটা ৬৬ টাকা মিটার হিসাবে দাম বলেন। অথচ খোলা বাজারে সেটা কুড়ি টাকায় পাওয়া যায়। তখন হেড মাস্টারমশাই ইলেক্ট্রিকের দোকানের সঙ্গে যাচাই করে বলেন যে আমরা দশ মিনিটের মধ্যে কেবল এনে দিচ্ছি আপনারা অপেক্ষা করুন। কিন্তু ওনারা ১০ মিনিট অপেক্ষা না করে চলে যান এবং বলেন অন্য জায়গায় কাজ আছে আপনি নতুন ডকেট করুন আবার আমরা আসবো। নতুন ডকেট করার পরেও সমস্যার কোন সুরাহা হয়নি। দ্বিতীয়দিন রাত্রিবেলায় প্রধান শিক্ষক মহাশয়ের ফোনে মেসেজ আসে যে দুটি ডকেটই ক্লোজ হয়ে গেছে। তৃতীয় দিন ইলেকট্রিক অফিসের একজনকে ফোন করলে তিনি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে খুব খারাপ ভাবে অপমানজনক ভঙ্গিতে কথা বলতে থাকেন। অত্যাধিক গরমে ছাত্রছাত্রীদের অসুবিধার পাশাপাশি মিড ডে মিল চালানো অসম্ভব হয়ে উঠছিল। তাই আমাদেরকে ওই শিক্ষক সমস্যার কথা জানান। আমরা সেটা দেখার পরেই তৎক্ষণাৎ উনার এলাকার বিদ্যুৎ আধিকারিকের নাম্বার দিই এবং ওনাকে সরাসরি ফোন করে বিষয়টা জানাতে বলি। বিদ্যুৎ আধিকারিক সমস্যা কথা শুনে বলেন তিন ঘন্টার মধ্যে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং উনাকে ফিডব্যাক দিতে বলেন। তিন ঘন্টাও অপেক্ষা করতে হয়নি, মাত্র এক ঘন্টার মধ্যেই ইলেকট্রিক অফিস থেকে লোক এসে সমস্যাটির সমাধান করে দেয়।

♦️♦️সামাজিক সুযোগ সুবিধা গুলো থেকে বঞ্চিত থাকা সাধারণ মানুষদের পাশে "বাপ কে বলো" সর্বদা যেভাবে ছিলো,আজীবন সেভাবেই থাকবে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাই আপনাদের সুবিধা পাইয়ে দেওয়ার;দরকার শুধু মাত্র আপনাদের একটু সহযোগিতা।
ASSISTANCE TO COMMON PEOPLE
ICICI BANK LTD
A/c No- 264105000507
IFSC - ICIC0002641
BRANCH - Narendrapur Branch ( NSC Bose Road, Narendrapur, Kolkata-700103 )
UPI ID - assttocmnppl@icici




Write to us your problem: www.acpind.com

Baap Ke Bolo বাপ কে বলো বাপ কে বলো (BaapKeBolo) Assistance To Common People - ACP Your Rights Our Assists

26/06/2024

⛔ লোকসভা নির্বাচনের জন্য আমাদের পেজ এর কাজ বেশ কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় পুরোদমে কাজ শুরু হয়েছে। আপনারা অভিযোগ/সমস্যার কথা জানাতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.acpind.com এ। আমরা আপনার সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করবো। আপৎকালীন পরিস্থিতিতে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন। আমরা সেই সমস্যাগুলো জরুরিভিত্তিতে দেখবার চেষ্টা করি। কয়েকদিন আগে এরকমই এক ব্যক্তি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করেন। ইমারজেন্সি বেসিসে আমরা সেই সমস্যা সমাধানে তৎক্ষনাৎ তৎপর হয়ে উঠি। ওই ব্যক্তি তাঁর নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে লিখলেন:-

♦️"আমি মোঃ ইয়াসিন সেখ, আমার বাড়ি নদীয়া জেলার করিমপুর 2 ব্লকে, আমার মায়ের স্বাস্থ্য সাথি কার্ডের মাধ্যমে EP test+ CAG হয়েছিল, দুর্গাপুর Healthworld হাসপাতালে20/06/2024 তারিখে এবং পরের দিন দুপুর 12 টাই ছুটি হয়েছিল, কিন্তু স্বাস্থ্য ভবন থেকে অ্যাপ্রুভ না হওয়ায় রিলিজ পাচ্ছিলামনা। তারপর আমি স্বাস্থ্য সাথি হেল্পলাইন নম্বরে 18003455384 ফোন করেছিলাম। তিনি বলেছিলেন," হয়ে যাবে একটু ওয়েট করুন।" কিন্তু তখনও হচ্ছেনা, দেখে Assistance to Common People এর Emergency নম্বরে whatsApp এ বিষয়টি দেখার জন্য অনুরোধ করি, সন্ধ্যা 6:45 মিনিট নাগাদ।

♦️ Assistance to Common People এর WhatsApp থেকে আমাকে রাত্রি 01:12 তে জানানো হয় যে, বিষয়টি নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে, "আপনি সকাল 11 টা পর্যন্ত অপেক্ষা করুন, আশা করছি হয়ে যাবে, না হলে , জানাবেন।" তারপর সকাল 7 টার সময় আমার Approval মেসেজ চলে আসে। হাসপাতালের স্বাস্থ্য সাথি desk এর স্টাফ অবাক হয়ে বলেন, "আপনি কি ভাবে কোথায় যোগাযোগ করলেন? এতো তাড়াতাড়ি হয়ে গেলো। আজ তো শনিবার, তাতে আবার দুপুর 12 টার আগে কারো অ্যাপ্রুভ হয়না। আমি তখন তাকে, Assistance to Common People এর কথা বলি। ধন্যবাদ Assistance to Common People team কে রাত জেগে অসহায় দের সহায়তা দেওয়ার জন্য।"

Stand With Us for a Better World:

ASSISTANCE TO COMMON PEOPLE
ICICI BANK LTD
A/c No- 264105000507
IFSC - ICIC0002641
BRANCH - Narendrapur Branch ( NSC Bose Road, Narendrapur, Kolkata-700103 )
UPI ID - assttocmnppl@icici





Write to us your problem: www.acpind.com

Baap Ke Bolo বাপ কে বলো বাপ কে বলো (BaapKeBolo) 091470 99904

Assistance To Common People - ACP

Your Rights Our Assists

20/06/2024

♦️ খুব ছোট্ট স্টোরি কিন্তু ইন্টারেস্টিং স্টোরি. Our Job is to tell Stories!

♦️ আমাদের এক শুভানুধ্যায়ী অরুণাচল থেকে কলকাতা ফিরছিলেন গাড়িতে. স্করপিও তে. আসাম এসে গাড়ির ব্রেক এর সমস্যা হয়. ঈদ এর জন্য বাড়ি আসছিলেন. এটা ঈদ এর আগে শুক্রবার এর ঘটনা.

♦️ লোকাল ওখানেই মাহিন্দ্রা এর অথোরাইজড ডিলার GD Motor কে জরুরি ভিত্তিতে সারিয়ে দিতে বললে, হাজার বাহানা শুরু করে.

♦️ বিষয়টি আমাদের কাছে আসে, মাহিন্দ্রা অটোমোবাইল এর সিইও রাজেশ জেজুরিকর কে গুছিয়ে ভরে দেওয়া হয়. Full Screen Please

♦️ তারপর GD Motor, জরুরি ভিত্তিতে গাড়ি ঠিক করতে হাত লাগায়, এবং যারা আসছিলেন তাদের কে হোটেল এ রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করে লাঞ্চ এর ব্যবস্থা করে 😊

তাই বাপ কেই জানাতে হয় ✅

#নোট - অন্তর্ঘাত এর কারণে আমাদের পুরানো মূল পেজ খুঁজে পান না অনেকেই, সেই পেজ নেই আর. এখন এটাই আমাদের মূল পেজ. অন্তর্ঘাত এর বিস্তারিত আসবে শীঘ্রই, আমরা লিখবো.

আপনার সমস্যা জানাতে ভিজিট করুন: acpind.com

06/06/2024

♦️ 2024 লোকসভা নির্বাচনের কারণে বিগত প্রায় 3 মাস এর অধিক সময় আদর্শ আচরণ বিধি থাকার জন্য কোনো কাজ হয়নি.

♦️ আজ 6 জুন বিকালে কমিশন নোটিশ করে আদর্শ আচরণ বিধি তুলে নিয়েছে. আমরা আগের মতো পুরোদমে আবার কাজ শুরু করবো.

♦️ তাই আপনাদের যা সমস্যা আমাদের ওয়েবসাইটে acpind.com তে আবার লিখতে থাকুন. জমির সমস্যা হলে সময় দেবেন দীর্ঘ সময় লাগে, ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন.

♦️ ভীষণ ইমারজেন্সি কোনো বিষয় থাকলে সোজাসুজি ফোন করবেন. 091470 99904

#নোট - আমাদের আগের মূল বাপ কে বলো পেজ অন্তর্ঘাত এর কারণে হ্যাক হয়েছে. সেসব লিখবো আসতে আসতে প্রমাণ সহ. আপাতত এই পেজটি আমাদের মেন পেজ.

ছবিটা এমনি দিলাম 😊

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Jadavpur
Kolkata
700032