14/04/2023
440 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি অত্যাধুনিক ইনডোর সুবিধা, ধনাধন্য অডিটোরিয়াম উদ্বোধন করার সময় একটি গর্বের মুহূর্ত।
এই স্বপ্নের প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য PWD-এর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।
এই আধুনিক বিস্ময় আমাদের রাজ্যের অগ্রগতি ও উন্নয়নের প্রতীক।
12/04/2023
এক ঐতিহাসিক দিন! গঙ্গার নীচ দিয়ে হাওড়া পৌঁছল কলকাতা মেট্রো, 😍 ভারতে এই প্রথম কোনও নদীর নীচ দিয়ে যাতায়াত করল মেট্রো। ❤️.
** সংগৃহীত
22/02/2023
বিজ্ঞান আপনার কঙ্কাল পরীক্ষা করে প্রমান করে দেবে, আপনি বুড়ো বয়সে মারা গেছেন না কম বয়সে মারা গেছেন।
ফর্সা ছিলেন না কালো ছিলেন।
মহিলা ছিলেন না পুরুষ ছিলেন।
কোন মহাদেশের মানুষ ছিলেন, খাদ্যাভ্যাস কেমন ছিল? ঠিক কত বছর বয়সে মারা গেছেন। কি কারনে মারা গেছেন।
সব বিজ্ঞান প্রমান সহ বলে দেবে।
বিজ্ঞান কখোনোই যা বলতে পারবে না,,,,,,,,,,,,
আপনি হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন। আপনি শুদ্র ছিলেন না ব্রাহ্মন ছিলেন। আপনি শিয়া না সুন্নী ছিলেন। খ্রীষ্টান ছিলেন না ইহুদি ছিলেন?
বিজ্ঞান এসব বলতে পারবে না, কারন আপনি কোনদিন ওসব ছিলেনই না, আপনাকে জন্মের পর কিছু লোক ওসব বানিয়ে ছিল।
আর আপনি বিজ্ঞান ছেড়ে ওসব নিয়েই আছেন, যার কোন রকম মুল্য নেই এই বিশ্বে ভালো থাকার জন্য।
08/02/2023
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং শহরের কাছে মাতলা নদীর এই কাব্যিক ছবি ক্যমেরা বন্দী করেছেন জনপ্রিয় আলোকচিত্র শিল্পী বন্ধুবর Dipak Das। ছবিটি ইতিমধ্যে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
29/09/2022
কল্যাণী আই টি আই মোড় লুমিনাস ক্লাব 2022
থিম --- মালোয়েশিয়া টুইন টাওয়ার
06/09/2022
শাক সবজির ইংরেজী নাম:
শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।
04/09/2022
আজকের ছবি.... 😲😲😲
© সৌভিক সাহা 📷
#কলকাতা
04/09/2022
আমার স্ত্রীকে সেদিন খুব মারার পর আর তেমন একটা কথা বলে না।
বেশিরভাগ সময় চুপচাপ থাকে ।
সংসারের কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসে কাঁথা সেলাই করে। আগের মত আর ফোন চাপে না, গুন গুন সুরে গান করে না। পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না।যখন হাতে একেবারেই কোনো কাজ থাকে না তখন পুকুর পাড়ে গিয়ে বসে।
আমার বেশ ভালই লাগে। সারাক্ষণ বক বক করে মাথা খেত। এতটা বাচাল হওয়া কোনো বিবাহিত মেয়েরই ঠিক নয়। তাই ভাবলাম শুরুতেই ডগা ছেঁটে দেই।
তাই সেদিন দিলাম কয়েক ঘা বসিয়ে। সেদিন অর্পি শুধু নির্বাক হয়ে তাকিয়ে ছিল।
তার চোখের জল টলমল করে উপছে পড়তে চায়। আমি হাত উঁচু করে বলেছিলাম যদি সে কাঁদে তবে তাকে খুন করে ফেলব।
সেইযে চুপ ভয়ে এখন সে কাঁদতেও ভুলে গিয়েছে।
বেশ খেয়াল করে দেখছি যে তার ফোনে কোনো কলও আসে না৷ একটা আশংকা নিয়ে অর্পির ফোন নিয়ে দেখি ফোনটা খোলাই আছে। আমি অবাক হলাম এই ভেবে ফোন খোলা অথচ কেউ ফোন করে না।
অবশ্য ফোন করবে কে, বাবার বাড়ি থেকেই কোনো খোঁজ নেয় না তার আবার অন্য লোক!
কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলত। এখন তাও বলছে না। কল লিস্ট এবং সেভ করা নম্বর চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয়-স্বজনের নম্বর। ব্যাপারটা বেশ ভালই লাগল। বিয়ের পর মেয়েদের নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসের? বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমাতে গেলাম।
ঘুমের ঘোরে বিছানাটা ফাঁকা মনে হলো। হুট করেই জেগে দেখি পাশে অর্পি নেই। মুহুর্তেই ঘুম উধাও।
বিছানা ছেড়ে উঠে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটার কাঁটা ছুঁয়ে গেছে।
ঘর ছেড়ে বারান্দায় এলাম সেখানেও অর্পি নেই। পাশের কামরায় উঁকি দিয়ে দেখি জানালা দিয়ে সে আকাশ দেখছে। ঠিক বুঝতে পারলাম না ঘোরতর অমাবস্যার রাতে আকাশে দেখার কি থাকে? ওর পিছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশ পানে দৃষ্টি নিবদ্ধ করলাম। অজস্র তারায় আকাশটা কেমন সেজে উঠেছে। তারার অস্পষ্ট আলোতেও প্রকৃতি সত্যিই মোহনীয় সাজের দ্যূতি ছড়াচ্ছে।
যারা এই আকাশ দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ। অর্পি আকাশ দেখায় এতটাই মগ্ন যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি। কিছু না বলে পিছনের পা পিছনে রেখেই শোবার ঘরে ফিরে আসি। ঘরে এসে কিছুতেই মন টিকছে না। মেয়েটার উপর হয়তো অবিচার করা হচ্ছে।
খুব মন খারাপ করে থাকে আজকাল। যা বলি শুধু তারই উত্তর দেয়। যা বাজার করি তাই রান্না করে। বিগত ছয় ছয়টি মাস ধরে সে মুখ ফুঁটে কিছুই খেতে চায়নি। কেমন যেন বোবা হয়ে গিয়েছে। আদরেও নির্লিপ্ত থাকে শাসনেও তাই। কেমন যেন জড় পদার্থের মত হয়ে গিয়েছে। খাঁচায় ভরা পাখির মত মাঝে মাঝে ছটফট করে সে। তবে কি অর্পি মুক্তি চায়?
মনটা খুব করে খারাপ হয়ে গেল।
সারাদিন শেষে ও তো শুধু বান্ধবীর সাথেই কথা বলতো।বাস্তবিক পক্ষে অর্পি খুব ভালো মানুষ। খুব ভালো মনের সে। তবে ওকে হারাবার কিসের ভয় আমার? তবে কি আমি সন্দেহ বাতিক গ্রস্থ? না, আর দেরি করা চলবে না। আগামীকালই আমি একজন সাইক্রিয়েটিস্ট এর কাছ থেকে পরামর্শ নেব। সাতপাঁচ ভাবতে ভাবতে কখনযে ঘুমিয়ে গিয়েছি জানি না।
সকালে সবার চেচামেচিতে ঘুম ভেঙে বাইরে এসে দেখি ঘরের পূর্বদিকের খালপাড়ের কাত হয়ে পড়া জির গাছটির মোটা ডালে অর্পি কালো ভেড়াটার দঁড়ি গলায় দিয়ে ঝুলছে।
বন্দী পাখি
সমাপ্ত
কালেক্ট