03/06/2026
জয় মা সবার রক্ষা কর 🙏
News Type is an Online News Portal from the North Eastern state of Tripura having its head quarter in Kolkata (W.B.)
Visit our News in Youtube & Facebook and also visit newstype.in
03/06/2026
জয় মা সবার রক্ষা কর 🙏
অসহায় মানুষের পাশে আবারও সমাজসেবক অভিজিৎ দাস লিটন
02/06/2026
🌸 আজকে ত্রিপুরেশ্বরী মায়ের স্বরূপ দর্শন🌺
সরকারি কোষাগরের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সাব্রুম শহরকে সাজিয়ে তোলার উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। শহরের প্রাণকেন্দ্র অটোস্ট্যান্ড সংলগ্ন চৌমাথায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং নগর পঞ্চায়েতের বিভিন্ন কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে একটি বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল। কিন্তু উদ্বোধনের এক মাস পার হতে না হতেই গত ১০-১২ দিন ধরে স্ক্রিনটি সম্পূর্ণ বিকল হয়ে বন্ধ রয়েছে।
প্রশাসনের এই উদাসীনতায় ক্ষোভ জমছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মনে। ব্যবসায়ীদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার প্রকল্প এভাবে নষ্ট হলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। শুধু তাই নয়, সাব্রুম বাজারের অর্ধেকেরও বেশি স্ট্রিট লাইট বিকল হয়ে অন্ধকারে ডুবে থাকে রাতে। দ্রুত সাব্রুম নগর প্রশাসন ও মহকুমা প্রশাসনকে এই বিকল এলইডি স্ক্রিন সচল করতে এবং বাজারের আলো সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
এক মাসেই বিকল সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সাব্রুমের লক্ষাধিক টাকার এলইডি স্ক্রিন ।
নাবালক সন্তানকে নিয়ে গৃহবধূর নিখোঁজ, চেব্রি অফিসটিলায় চাঞ্চল্য ।
খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী স্থানীয় মেধাবী ছাত্রছাত্রী ও কৃতিদের সম্মান জানাতে বিভিন্ন সময় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে থাকেন। এ বছরও তাঁর অন্যথা নয়। খোয়াইয়ের স্থানীয় বেসরকারি হোটেলের উপরে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাৎ শর্মা, বিশিষ্ট সমাজসেবী অভিজিত দত্ত ভৌমিক, শিক্ষক পার্থ দেব, বিশিষ্ট ব্যক্তিত্ব অনিমেষ নাগ সহ অন্যান্যরা।
খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী স্থানীয় মেধাবী ছাত্রছাত্রী ও কৃতিদের সম্মান জানাতে বিভিন্ন সময় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে থাকেন।
01/06/2026
কারাবাস শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক প্রদীপ চন্দ্র পাল: বিএসএফ, বিজিবি ও খোয়াই থানার ওসি'র উপস্থিতিতে খোয়াই সীমান্ত দিয়ে প্রত্যর্পণ সম্পন্ন!
01/06/2026
ত্রিপুরায় এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের দামামা: ভোটার তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন!