Voice Of Bengal - BJP

Voice Of Bengal - BJP

Share

বাংলার কণ্ঠস্বর, উন্নয়ন ও জাতীয়তাবাদের পথে অটল |

17/07/2026

রেলের ইতিহাসে নতুন অধ্যায়!

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের সূচনার মাধ্যমে দেশের রেল পরিবহণে যুক্ত হলো এক নতুন যুগ। অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব এই উদ্যোগ শুধু উদ্ভাবনের নয়, আত্মনির্ভর ও উন্নত ভারতের অগ্রযাত্রারও প্রতীক।
#জয় হিন্দ
#জয় ভারত

16/07/2026

🚩 শুভ রথযাত্রা 🚩

জয় জগন্নাথ! 🙏

রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, প্রেম, সমতা ও মানবতার এক মহামিলন। শ্রীজগন্নাথদেব তাঁর রথে চড়ে নিজেই ভক্তদের দ্বারে আসেন—এ যেন ঈশ্বরের অবারিত করুণার প্রতীক। তাঁর রথের দড়িতে টান দেওয়ার অধিকার সবার; এখানে নেই জাত-পাত, ধনী-গরিব বা কোনো ভেদাভেদ। সকলেই তাঁর সন্তান, সকলেই তাঁর আশীর্বাদের অংশীদার।

আসুন, প্রভু জগন্নাথের চরণে প্রার্থনা করি— তিনি যেন আমাদের জীবনের সকল বাধা দূর করে সত্য, ন্যায়, শান্তি ও ভালোবাসার পথে চলার শক্তি দান করেন। তাঁর কৃপায় প্রতিটি পরিবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক।

"রথের চাকা যেমন এগিয়ে চলে, তেমনি প্রভু জগন্নাথের আশীর্বাদে আমাদের জীবনও এগিয়ে যাক সাফল্য, শান্তি ও কল্যাণের পথে।"

সকলকে পবিত্র রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।
জয় জগন্নাথ! 🙏🚩

13/07/2026

আমরা ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকাভুক্ত হাসপাতাল হিসেবে অন্তর্ভুক্ত করেছি। পাশাপাশি, রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে যে প্রস্তাবগুলি এসেছে, সেগুলিও আমরা গ্রহণ করেছি।

13/07/2026

গুন্ডা দমন আইন কঠোরভাবে কার্যকর হোক।
সমাজে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সন্ত্রাস, তোলাবাজি ও গুন্ডামির বিরুদ্ধে জিরো টলারেন্সই হোক আমাদের অঙ্গীকার। অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী; আইনের কঠোর শাস্তিই তার প্রাপ্য।

13/07/2026

স্বনামধন্যা ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি!

12/07/2026

শুরু হলো শিল্পে বিনিয়োগ, সিঙ্গুরের অদূরে ডানকুনিতে লাক্স কোজির নতুন কারখানা।
ডানকুনিতে প্রায় ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে 'লাক্স কোজি'-র দ্বিতীয় তথা নতুন উৎপাদন ইউনিট।
শনিবার এই নতুন প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠান থেকে রাজ্যে শিল্পায়নের এক নতুন যুগের বার্তা দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় (Tapas Roy)।
৬০০ কোটি টাকার এই বিপুল বিনিয়োগের হাত ধরে কারখানার বার্ষিক উৎপাদন ২০ কোটি পিস থেকে এক লাফে বেড়ে দাঁড়াবে ৩৫ কোটিতে,
যা থেকে প্রতি বছর প্রায় ১,০০০ কোটি টাকার রাজস্ব আদায় হবে।
সবচেয়ে বড় বিষয়, এই মেগা প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৯,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে,
যা সমসংখ্যক পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলার শিল্পের মুকুটে এই নতুন পালক যুক্ত হল বলে দাবি করেন শিল্পমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সমীক ভট্টাচার্য, শ্রমমন্ত্রী অর্জুন সিং, পরিবহন ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব।
লাক্স গ্রুপের অশোক টোডি ও সাকেত টোডির এই উদ্যোগের প্রশংসা করে তাপস রায় জানান,
কারখানার নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটাতে এখানে একটি ২ মেগাওয়াট (2 MW) ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে।
পাশাপাশি পরিবেশবান্ধব এই প্রকল্পে একটি আধুনিক গোশালাও রয়েছে,
যেখানে ৫০টি গো-মাতা রয়েছেন এবং যা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী।
শিল্পমন্ত্রী আরও একটি বড় খবর দিয়ে জানান,
আগামী দুর্গাপুজোর আগেই রাজ্যে এই রকম আরও ৫টি বড় শিল্প প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।
অতীতে রাজনৈতিক অশান্তি বা প্রশাসনিক অপমানে রাজ্য ছেড়ে চলে যাওয়া টাটা এবং আদিত্য বিড়লা গ্রুপের পাশাপাশি ৬,৬৮৮টি ছোট, মাঝারি ও বড় শিল্পের প্রসঙ্গ টেনে শিল্পমন্ত্রী বলেন,
'বাংলার স্বার্থে, এ রাজ্যের নতুন প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে মুখ্যমন্ত্রী যদি আমাকে নির্দেশ দেন,
তবে আমি রাজ্য ছেড়ে চলে যাওয়া সেই সমস্ত শিল্পপতিদের দোরগোড়ায় যাব।
প্রয়োজনে তাঁদের হাত-পা ধরে,
অনুরোধ-উপরোধ করে পুনরায় এই বাংলায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করব।'

10/07/2026

শুধু প্রতিশ্রুতি নয়, শুরু হয়েছে বাস্তবায়ন।

মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীSuvendu Adhikari-এর নেতৃত্বে মাত্র ২ মাসেই পশ্চিমবঙ্গে শিল্প, স্বাস্থ্য ও পরিকাঠামো সোনার বাংলা গড়ার লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, নতুন শিল্প, আধুনিক স্বাস্থ্য পরিষেবা, ডেটা সেন্টার ও কর্মসংস্থানের নতুন দিগন্ত— উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলা।

পরিবর্তনের এই যাত্রায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

09/07/2026

আমরা কোনো মায়ের কোল খালি হতে দেখতে চাই না, কোনো মেয়ের স্বপ্ন ভেঙে যেতে দেখতে চাই না। তাই অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখে আজ অনেক সাধারণ মহিলা, গৃহবধূ ও কলেজপড়ুয়া মেয়েরা স্বস্তির কথা বলছেন। তাদের একটাই দাবি—নারীরা যেন ভয় নয়, নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে।

06/07/2026

যিনি অখণ্ড ভারতের স্বপ্নকে
জীবনের চেয়েও বড় মনে
করেছিলেন, যাঁর আদর্শে
জাতীয়তাবাদ আজও দীপ্ত
সেই ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর
১২৫তম জন্মজয়ন্তীতে
জানাই শতকোটি প্রণাম।
তাঁর দেখানো পথেই গড়ে উঠুক আত্মনির্ভর, শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারত।
ভারত মাতা কি জয়। 🇮🇳

04/07/2026

📄 এখন সম্পূর্ণ বিনামূল্যে খতিয়ান ও জমির দাগের তথ্য ডাউনলোড করুন!

✅ আবেদন ফি সম্পূর্ণ মকুব
✅ Authentication Fee নেই
✅ ডিজিটালি স্বাক্ষরিত (Digitally Signed) কপি
✅ ১০০% অনলাইন পরিষেবা

আপনার জমি, আপনার অধিকার—এখন আরও সহজ, আরও স্বচ্ছ, আরও মানুষের কাছে।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kolkata
Kolkata
700001