SDPI Murshidabad Assembly

SDPI Murshidabad Assembly

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI Murshidabad Assembly, Political Party, murshidabad, KOLKATA.

SDPI Murshidabad Assembly
✊ মানুষের অধিকার, ন্যায় ও সাম্যের জন্য আমাদের সংগ্রাম।
🌾 ক্ষুধামুক্ত ও ভয়মুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।
🤝 মুর্শিদাবাদের প্রতিটি মানুষের পাশে, প্রতিটি সংকটে।

31/05/2026

দমদম-সহ একের পর এক রেল স্টেশনে হকার উচ্ছেদ গরিব মানুষের জীবিকার উপর নির্মম আঘাত, অবিলম্বে বন্ধ করতে হবে: হাকিকুল ইসলাম

দমদম রেল স্টেশনে গভীর রাতে বুলডোজার এনে হকারদের দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

দমদম, শিয়ালদহ, হাওড়া, হালিশহর, বালি, কাশিমবাজার, বেলডাঙ্গা-সহ রাজ্যের একের পর এক রেল স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের নামে যে অভিযান চালানো হচ্ছে, তা গরিব মানুষের রুজি-রুটির উপর সরাসরি আঘাত।

উচ্ছেদ অভিযানে বুলডোজার, বিপুল পুলিশ বাহিনী ও সাঁজোয়া গাড়ি ( যুদ্ধে ব্যবহৃত) মোতায়েন প্রমাণ করে যে কেন্দ্রের বিজেপি সরকার জীবিকার অধিকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করে পরিবার চালানো মানুষদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে।

রেল স্টেশনকে কর্পোরেট বাণিজ্যের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে গরিব হকারদের উচ্ছেদ করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের সরিয়ে দিয়ে কর্পোরেট স্টল বসানোর পরিকল্পনা সাধারণ যাত্রীদের উপরও অতিরিক্ত অর্থনৈতিক বোঝা চাপাবে।

জীবিকার বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নের নামে গরিব মানুষকে জনপরিসর থেকে সরিয়ে দেওয়ার নীতি গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

এসডিপিআই অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ, ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসন এবং হকার সংগঠনগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানাচ্ছে।

হাকিকুল ইসলাম
রাজ্য সভাপতি
এসডিপিআই

28/05/2026

নতুন আশা ও নতুন উদ্দীপনা নিয়ে ইয়ং ডেমোক্র্যাটস কেরালা রাজ্য কমিটি গঠিত হয়েছে! 🔥
তিরুবনন্তপুরমের আয়্যাঙ্কালি হলে অনুষ্ঠিত ঘোষণাসভায় নতুন রাজ্য নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 🤝✨

26/05/2026

হাওড়ায় তিন বন্দিকে অন্তর্বাস পরিয়ে ঘোরানো বন্দিদের মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

সুমন মন্ডল,
সাধারণ সম্পাদক এস ডি পি আই - পশ্চিমবঙ্গ।


25/05/2026

মানবতার ডাকে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এলেন SDPI কর্মী জামিরুল ইসলাম।

সাগরদিঘী হাসপাতালে ভর্তি মোমিনা বেওয়ার জরুরী AB+ রক্তের প্রয়োজনে চিন্তিত ছিলেন রোগীর পরিবার, কোথাও কোনভাবে রক্তের ব্যবস্থা করতে না পেরে অবশেষে সমাজের বন্ধু মোরা - সংস্থার কর্ণধার মোঃ জাইনুল হকের সাথে যোগাযোগ করলে তার ডাকে সাড়া দিয়ে ৮ তম রক্তদানে এগিয়ে এলেন পাটকেলডাঙার SDPI রক্তযোদ্ধা জামিরুল ইসলাম!
#রক্তদান #জীবনদান

25/05/2026

Young Democrats of India

24/05/2026

বিজেপির রাজনীতির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম।
তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ও তীব্র বিতর্ক।
#বাংলার_রাজনীতি

24/05/2026

কুরবানী নিয়ে বিভ্রান্তি তৈরি করছে রাজ্য সরকার, অবিলম্বে স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করতে হবে : হাসিবুল ইসলাম

ঈদ-উল-আযহাকে সামনে রেখে পশু কুরবানী সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেও এখন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট অবস্থান জানানো হয়নি। এই নীরবতা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়াচ্ছে।

প্রতিবছরের মতো এবারও পশ্চিমবঙ্গের কয়েক কোটি মুসলিম ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় বিধান অনুযায়ী কুরবানীর প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সরকারের অস্পষ্ট ভূমিকা এবং প্রশাসনিক অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

এসডিপিআই মনে করে, ধর্মীয় অধিকার ভারতীয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। এবং দেশের কোন মানুষ কি খাবে, কি পড়বে সেটা তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে তাই আইন ও স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে সরকারের উচিত পরিষ্কার ও দায়িত্বশীল অবস্থান গ্রহণ করা। আদালতের নির্দেশের পরও সরকার যদি সিদ্ধান্তহীন অবস্থায় থাকে, তাহলে তার দায় সম্পূর্ণভাবে সরকারের উপরই বর্তাবে।

আমরা রাজ্য সরকারের কাছে অবিলম্বে বিষয়টি নিয়ে স্পষ্ট নির্দেশিকা প্রকাশের দাবি জানাচ্ছি, যাতে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার না হন এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। রাজ্য সরকার যদি স্পষ্ট ভূমিকা না নেই তবে রাজ্যের শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে অবশ্যই কোর্টকে হস্তক্ষেপ করতে হবে।

হাসিবুল ইসলাম
রাজ্য সাধারণ সম্পাদক
এসডিপিআই

18/05/2026

এক বছর সোনা কিনবেন না” — মোদীজির এই বক্তব্যের জবাবে
SDPI-এর জাতীয় সম্পাদক সাইদা সাদিয়া বলেন,
দেশের ৭০% মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার অবস্থাতেই নেই।
এটাই কি নতুন ভারতের বাস্তবতা? 🤔🇮🇳

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Murshidabad
Kolkata
742164