SDPI Murshidabad Assembly

Directions Website Contact the organization

SDPI Murshidabad Assembly Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI Murshidabad Assembly, Political Party, murshidabad, KOLKATA.

SDPI Murshidabad Assembly
✊ মানুষের অধিকার, ন্যায় ও সাম্যের জন্য আমাদের সংগ্রাম।
🌾 ক্ষুধামুক্ত ও ভয়মুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।
🤝 মুর্শিদাবাদের প্রতিটি মানুষের পাশে, প্রতিটি সংকটে।

13/10/2026

💚❤️ JOIN SDPI — আসুন, মানুষের অধিকার ও ন্যায়বিচারের লড়াইয়ে শামিল হোন!

11/10/2026

**ঘর থেকে বেরিয়ে আসুন…
দেশকে রক্ষা করুন! ✊**
জ্ঞানেশ কুমারকে অপসারণ করতে হবে!
SIR অনুযায়ী তৈরি ভোটার তালিকা বাতিল করতে হবে!
SDPI-এর প্রতিবাদী পথসভা
📍 স্থান: চিন্নাক্কাডা, কোল্লাম
আয়োজনে: SDPI কোল্লাম জেলা কমিটি

10/10/2026

🔥 “MURDABAD! MURDABAD! GYANESH KUMAR MURDABAD!” ✊🚩

Aurangabad ki sarzameen par SDPI ke nare goonje! ❤️💚 Jab bhi loktantra, insaf aur awaam ke haq se jude sawal uthte hain, toh awaaz buland karna zaroori hai. Awaam ke haq ki baat hogi, loktantra ki hifazat ki baat hogi! ✊🔥

📢 Aap bhi awaam ke haq, insaf aur samvidhanik adhikaron ke liye apni awaaz buland karein.

🤝 SDPI se judiye

10/10/2026

SDPI Murshidabad Assembly

রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে বুথ দখল ও ভোট লুটের অভিযোগ, পুলিশ-প্রশাসনের ভূমিকা উদ্বেগজনক: হাকিকুল ইসলাম৬ অক্টোবর অন...
07/10/2026

রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে বুথ দখল ও ভোট লুটের অভিযোগ, পুলিশ-প্রশাসনের ভূমিকা উদ্বেগজনক: হাকিকুল ইসলাম

৬ অক্টোবর অনুষ্ঠিত রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণের নামে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বুথ দখল, ছাপ্পা ভোট, পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া এবং ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। রেজিনগরে একাধিক বুথে বিরোধী দলের এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও প্রকাশ্যে এসেছে।

বিশেষ করে রেজিনগরে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ অনুযায়ী, যেখানে ভোটার ও রাজনৈতিক দলের এজেন্টদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেখানে প্রশাসনের একটি অংশের ভূমিকা নিয়ে রাজ্য সরকার তথা বিজেপির পক্ষপাতিত্বের প্রশ্ন উঠেছে। পুলিশের হস্তক্ষেপে বিরোধী পক্ষকে দুর্বল করে ভোটের পরিবেশকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, সেই অভিযোগ নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

এসডিপিআই মনে করে, নির্বাচন কেবল ভোটের দিন বুথে ভোটগ্রহণের নাম নয়—প্রত্যেক ভোটার যাতে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এবং প্রত্যেক প্রার্থী যাতে সমান সুযোগ পান, সেটিই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মূল শর্ত। বুথ দখল, এজেন্টকে বের করে দেওয়া বা ভোটারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমরা নির্বাচন কমিশনের কাছে রেজিনগর ও নন্দীগ্রামে ওঠা সমস্ত অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, সংশ্লিষ্ট বুথগুলির সিসিটিভি ও ওয়েবকাস্টিং ফুটেজ পরীক্ষা এবং যেখানে অনিয়মের প্রমাণ মিলবে সেখানে আইন অনুযায়ী পুনর্নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

পুলিশ-প্রশাসনকে রাজনৈতিক দলের হয়ে নয়, সংবিধান ও জনগণের হয়ে কাজ করতে হবে। মানুষের ভোটাধিকার রক্ষা করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। ভোট লুট বা প্রশাসনিক পক্ষপাতের অভিযোগকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

হাকিকুল ইসলাম
রাজ্য সভাপতি
এসডিপিআই

—অ্যাডমিন

05/10/2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং SIR-এর বিরুদ্ধে SDPI-এর দেশব্যাপী আন্দোলনের কিছু মুহূর্ত।
সারা ভারতজুড়ে রাজপথে SDPI-এর প্রতিবাদ—ভোটাধিকার রক্ষার দাবিতে একটাই আওয়াজ,
জ্ঞানেশ কুমার পদত্যাগ করো! ✊🇮🇳

03/10/2026

SIR-এ ‘মৃত’ ঘোষণা, অথচ তিনি জীবিত!

SIR-এর ভোটার তালিকায় একজন জীবিত মহিলাকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করার অভিযোগ সামনে এসেছে। বিষয়টি জানতে ও তাঁর সঙ্গে সরাসরি
সাক্ষাৎ করতে তাঁর বাড়িতে পৌঁছান SDPI পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম।

জীবিত একজন মানুষের নাম যদি ভুলভাবে ‘মৃত’ হিসেবে চিহ্নিত হয়, তাহলে ভোটার তালিকার নির্ভুলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ায় এমন ভুল চিহ্নিত হলে সংশোধনের সুযোগ ও দাবি-আপত্তির প্রক্রিয়া রয়েছে।

নাগরিকের অধিকার রক্ষায় সত্যটা সামনে আসুক।
ভুল সংশোধন হোক, যোগ্য নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হোক।

#ভোটাধিকার #ভোটারতালিকা

29/09/2026

সাগরদিঘী নাককাটিতলা রেলগেট থেকে শুরু হয়ে ব্লক মোড়, সন্তোষপুর হয়ে নতুন রেলগেট পর্যন্ত প্রতিবাদ মিছিল।
SIR বাতিল, জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে পথসভায় সমাপ্ত হলো প্রতিবাদ মিছিল।

Address

Murshidabad
Kolkata
742164

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Murshidabad Assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Murshidabad Assembly:

Shortcuts

Share

Nearby government services