23/03/2026
শহীদ-ঈ-আজম ভগৎ সিং,রাজগুরু ও শুকদেব কে জানাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি।
বিপ্লব দীর্ঘজীবী হোক।
বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন নকশালবাড়ির ধারায় গড়ে ওঠা যুব সংগঠন।
23/03/2026
শহীদ-ঈ-আজম ভগৎ সিং,রাজগুরু ও শুকদেব কে জানাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি।
বিপ্লব দীর্ঘজীবী হোক।
14/03/2026
প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।
28/02/2026
দিল্লীতে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আইসা নেতৃত্বসহ অন্যান্য প্রতিবাদী পড়ুয়াদের উপর দিল্লী পুলিশের নৃশংস পুলিশি আক্রমণ ও ১৪ জন পড়ুয়ার গ্রেপ্তারের বিরুদ্ধে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলালী মোড়ে AISA-AIPWA-RYA র বিক্ষোভ কর্মসূচি।
সংঘ পরিবারের ফ্যাসিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিসর রক্ষা ও জাতি বৈষম্যের বিরুদ্ধে ইউজিসি ইক্যুইটি রেগুলেশান লাগু করার দাবি ওঠে এই কর্মসূচিতে।
27/02/2026
অবিলম্বে জেএনইউয়ের ১৪জন কমরেডের মুক্তি চাই। অবিলম্বে রোহিত অ্যাক্ট চালু করতে হবে।
20/02/2026
কোলকাতার টালিগঞ্জের ৫৬ নং বস্তিতে গণসদস্য সংগ্রহ অভিযান।
14/02/2026
SIR বাতিলের দাবীতে বিভিন্ন গণসংগঠনের ডাকে রামলীলা ময়দান থেকে মিছিল।
একলব্য
নির্লজ্জ ব্রাহ্মন্যবাদীদের শোষণ মূলক জাতপাত ব্যবস্থার ফল।
যাকে প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত করা হল - তারপরেও তাকে আটকাতে তার বুড়ো আঙ্গুল কেটে অর্জুনকে তথাকথিত মেধাবী প্রতিপন্ন করা হলো ।
যদি একলব্য জাতিগত বৈষ্যমের শিকার না হতো -
যদি একলব্য প্রথাগত শিক্ষা পেত -
অর্জুনের তথাকথিত মেধা কোথায় থাকতো?
মহাভারতের যুগে অপদার্থরা যেমন শয়তানি করে নিজেদের মেধাবী প্রতিপন্ন করতো বর্তমানেও সেই ট্রাডিশন সমান ভাবে বর্তমান ।
সেইজন্য আমি বলি আজও যদি এই মুহুর্তে জাতপাত উঠে যায়, জাতিগত বৈষ্যম না থাকে
তবে তথাকথিত উচ্চবর্ণীয় মেধাবীরা দলিত আদিবাসী মুসলিম ও মহিলাদের পায়ের তলায় পরে থাকবে ।
এটা ওরাও ওদের পূর্বপুরুষদের মতো ভালো করেই জানে তাই সেই সমস্ত তথাকথিত মেধাবীরা হাজারটা কথা বললেও জাতপাতের বিনাশ বা জাতিগত বৈষ্যমের বিনাশের ব্যাপারে একটা কথাও বলবে না।
কারন দলিত আদিবাসী মুসলিম ও মহিলাদের আটকানোর একটাই রাস্তা - বৈষম্য ।
08/02/2026
প্রেস বিজ্ঞপ্তি
আমরা যথেষ্ট উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, পশ্চিমবঙ্গের কলেজগুলোতে কর্মরত SACT-১ ও SACT-২ শিক্ষকদের কোনোরকম বেতন বৃদ্ধির কথা সাম্প্রতিক রাজ্য বাজেটে নেই। অথচ রাজ্যের শিক্ষাব্যবস্থার অপরিহার্য অংশ হিসাবে এঁদেরকে ক্লাস নেওয়া, পরীক্ষার ডিউটি, খাতা দেখা সহ কলেজগুলোর প্রায় সবরকম কাজেই অংশ নিতে হয়, অধিকাংশ কলেজের এমন বেশ কিছু বিভাগ আছে যেখানে এই স্যাক্ট শিক্ষকরাই কেবলমাত্র আছেন সমস্ত কাজ পরিচালনার জন্য। ফলে সপ্তাহে ১৫ ঘন্টার সরকার নির্ধারিত সময়সীমার থেকে অনেক ক্ষেত্রেই বাস্তবে অনেক বেশি সময় এঁরা কলেজগুলোতে শ্রমদান করে থাকেন, তারপরেও এঁদের প্রতি বিভিন্ন বৈষম্যমূলক আচরণ আসে বিভিন্ন দিক থেকে।
আমরা দৃঢ়ভাবে দাবী জানাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঘোষিত বেতনক্রমের ন্যূনতম অঙ্ক ৫৭৮০০ টাকা এবং নির্দিষ্ট কাজের শর্তাবলী এঁদের জন্য লাগু করতে হবে।
ধন্যবাদান্তে,
রনজয় সেনগুপ্ত
রাজ্য সম্পাদক
RYA West Bengal, বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন পশ্চিমবঙ্গ
খাদ্যাভ্যাস - বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে কেন্দ্র করে পরিকল্পিত সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টাকে রুখে দিন।
- রনজয় সেনগুপ্ত
রাজ্য সম্পাদক
02/02/2026
খাদ্যাভ্যাস - বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে কেন্দ্র করে পরিকল্পিত সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টাকে রুখে দিন।
আজ অলি পাবের কর্মচারীকে মুক্তি ও সাম্প্রদায়িক উসকানিদাতা ভ্লগারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আইসা, আইপোয়া, আরওয়াইএ, এআইসিসিটিইউ এবং গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে পার্কস্ট্রিট থানায় ডেপুটেশন দেওয়া হল।
02/02/2026
পার্ক স্ট্রিট থানায় বিক্ষোভ ডেপুটেশন
পার্ক স্ট্রিটে অলিপারের ঘটনায় সাম্প্রদায়িক রং লাগিয়ে কর্মচারীকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তি ও কাজে ফিরিয়ে দেওয়ার দাবিতে —
পার্ক স্ট্রিট থানা
২ ফেব্রুয়ারি
বিকেল ৪:৩০টা
বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে কেন্দ্র করে পরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন।
✊ সবাইকে যোগ দেওয়ার আহ্বান
AISA | RYA | AIPWA | AICCTU | পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ