Samirul Islam-সামিরুল ইসলাম

Samirul Islam-সামিরুল ইসলাম

Share

Member of Parliament, Rajya Sabha president Bangla Sanskriti Mancha

30/05/2026

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে পরিকল্পিত ও ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত উদ্বেগের বিষয়, এর আগে তাঁর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। এরপরই এই হামলার ঘটনা ঘটল, যা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে।
সোনারপুরে তাঁর কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল এবং সেই বিষয়ে প্রশাসন ও পুলিশকে আগাম অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। ফলে এই ঘটনার দায় এড়ানোর কোনও সুযোগ নেই বর্তমান বিজেপি সরকারের ।
গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্যের জবাব কখনও হিংসা বা আক্রমণ হতে পারে না। এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, বাংলার সচেতন মানুষ এই ধরনের রাজনীতির উপযুক্ত জবাব গণতান্ত্রিক পথেই দেবেন।

Photos from All India Trinamool Congress's post 30/05/2026
28/05/2026
24/05/2026
22/05/2026

আমাদের দেশের বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, আছে এবং থাকবে।
আজ আবারও দেশের সর্বোচ্চ আদালতে বাংলা ভাষাভাষী মানুষদের বাংলাদেশে বেআইনি ‘পুশ ব্যাক’ ও নির্বাসনের বিষয়টি শুনানি হল।
ভোদু শেখ ও আমির খানের মামলায় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতি বিবেচনা করে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হবে। এরপর তাঁদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে, যা সম্পূর্ণ হতে প্রায় ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। সুপ্রিম কোর্টও স্পষ্ট নির্দেশ দিয়েছে, তাদের ফিরিয়ে আনতেই হবে।
দীর্ঘ আইনি লড়াই, অসংখ্য শুনানি ও অপেক্ষার পর অবশেষে এই নির্দেশ এল। এটা শুধু কয়েকজন মানুষের ঘরে ফেরার লড়াই নয়, এটা সংবিধান, মানবাধিকার ও আইনের শাসনের এক বড় জয়।
এবার অপেক্ষা সুনালির স্বামী, সুইটি বিবি ও তাঁর দুই ছোট ছেলের ঘরে ফেরার।
যে পরিবারগুলো এতদিন রাষ্ট্রীয় অত্যাচারের যন্ত্রণা সহ্য করেছে, আমরা তাদের পাশেই আছি।
এই দীর্ঘ লড়াইয়ে যাঁরা আইনিভাবে পাশে থেকেছেন—অ্যাডভোকেট সঞ্জয় ঘোষ, সৌম্য দত্ত, রঘুনাথ চক্রবর্তী সহ সকল আইনজীবীকে আন্তরিক ধন্যবাদ।
মানুষের অধিকার ফিরিয়ে আনার এই লড়াই চলবে।
ন্যায়বিচারের পথ কখনও সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়।
বাংলার অসহায় নিপীড়িত মানুষের পাশে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।।

Photos from Samirul Islam-সামিরুল ইসলাম's post 20/05/2026

বীরভূমের নানুরে নিহত কর্মী আবির শেখের বাড়ি গিয়েছিলাম। অন্যান্য আক্রান্ত কর্মীদের সাথেও দেখা করেছি। প্রচুর পার্টি অফিস জেলা জুড়ে বন্ধ হয়ে পড়ে আছে। এই সব বিষয় নিয়ে বীরভূমের এসপির সাথে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন পার্টি অফিস পুনরুদ্ধার করা হবে এবং কেউ ঘরছাড়া থাকবে না ।

Photos from Samirul Islam-সামিরুল ইসলাম's post 17/05/2026

গত দু’দিন ধরে হুগলি জেলা ঘুরেছি। আজ খানাকুল ও চুঁচুড়া গিয়েছিলাম নির্বাচনের পরবর্তী হিংসার চিত্র দেখতে। বিজেপি যখন শান্তির বার্তা দিচ্ছে, তখন কোণায় কোণায় অত্যাচারের আর্তনাদ শোনা যাচ্ছে।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kolkata
731241