21/07/2021
দেশের মাথায় উঠবে কবে তাজ?
সাম্যে গাঁথা নারী ও সমাজ...
সুদূর উড়ানের পথ চেনানোর দায়িত্ব যার কাঁধে সে বাড়ির একমাত্র মেয়ে।সমুদ্রবুকের বেলাগাম ঢেউ সাক্ষী যার দৃঢ়তার, বিয়ে হয়েছে সেই মেয়ের সদ্য। সদাজাগ্রত উর্দির স্বপ্নে বিভোর যে চোখ সে চোখ কাজলের মায়া ত্যাগ করেনি।
আমরা আজও ত্যাগ করি সদ্য জন্মানো কন্যা সন্তানকে।নিকাশ করি কন্যাভ্রণের ধুকপুক। কবে? আর কবে?পুরুষ ভাবনার,পুরুষ চিন্তার দর্পে সমাজ নারী স্পর্শ,নারী অধিকার কেন আজও অলীক? কেন আজও সমাজ নাক উঁচুর বিধান দেয় স্বাধীন নারী মনের ক্ষেত্রেই! পুরুষের দরাজ আওয়াজ, অহংকারী আস্তিনে অভ্যস্ত সমাজ কেন স্বীকার করবেনা নারী সমাজের স্পন্দনকে?
লড়ে চিনে নিতে হবে,জিতে নিতে হবে অধিকারের মেডেল।সমাজের,বাড়ির,কর্মক্ষেত্রের বিধান যেন হয় পক্ষপাতহীন,মাপকাঠি যেন হয় নিষ্কলুষ। এটুকুই গড়ে দেবে দেশের আগামী ভিত্তিকে,নিশ্চয়, একদিন।
