01/05/2022
সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে আলাপ লাইব্রেরির উদ্যোগে হীরক রাজা সিনেমার ফিল্ম স্ক্রিনিং করা হলো।
আলাপ শুরু হোক ২ টাকায়!
01/05/2022
সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে আলাপ লাইব্রেরির উদ্যোগে হীরক রাজা সিনেমার ফিল্ম স্ক্রিনিং করা হলো।
30/04/2022
সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকীতে আলাপ লাইব্রেরির নিবেদন- হীরক রাজার দেশে ফিল্মস্ক্রিনিং ও ফিল্মস্ক্রিনিং শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা।
স্থান:- আলাপ লাইব্রেরি, বেলঘরিয়া।
সময়:- ১ লা মে, ২০২২, বিকেল ৬ টা
সকলে আসুন!😊❤️
26/10/2021
বিগত এক মাসে আমরা বহু ছাত্র-ছাত্রীদের কাছে তাদের প্রয়োজনীয় পাঠ্য পুস্তক পৌছে দিতে সমর্থ হয়েছি কিন্তু এখনো অনেক জনের প্রয়োজন মেটানো বাকি !!
//আলাপ// নিজের মতো করে প্রয়োজনীয় বই এর অভাব পূরণে তত্পর রয়েছে এবং সেই একই আবেদন নিয়ে আজ আমরা আপনাদের কাছে এসেছি -
নিম্নলিখিত বইগুলির কোন একটিও যদি আপনার বা আপনার পরিচিতের কাছে অব্যবহৃত অবস্থায় পরে থাকে তবে সেটি আমাদের পাঠাগারে প্রদান করে, ছাত্র-ছাত্রীদের সহয়তায় এগিয়ে আসুন -
//প্রয়োজনীয় বইসমূহর তালিকা //
1. ENVS:
Class 11 - 8 books
2. Philosophy:
Class 11 - 7 books
3. History:
Class 11 - 6 books
4. Education:
Class 11 - 4 books
5. Political Science:
class 11 - 2 Books
6. Psychology:
Class 11 - 1 book
7. Nutrition:
Class 11 - 1 book
8. Geography:
Class 11 - 1 book
9. Computer Application:
Class 11 - 1 book
10. Accountancy:
Class 11 - 1 book
11. Business Studies:
Class 11 - 1 book
**সবকটি বই wbchse বোর্ডের !!
বই donate বা অন্যান্য আর্থিক সহয়তার জন্য যোগাযোগ করুন :
1. 82409 88929
2. 97489 56310
3. 8017760508
23/09/2021
//আলাপ//
সফল তিন সপ্তাহ...
গত ৫ই সেপ্টেম্বর, কিছু ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমহাশয়দের যৌথ উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য একটি পাঠ্যপুস্তকের গ্রন্থাগার নতুন এক পথ চলা শুরু করেছে।
Allied Library for Academic Purpose -
(ALAP - আলাপ)
মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে এটির সূচনা :
প্রথমত, গত দুবছর ধরে ঘটে যাওয়া লকডাউনের প্রভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের ছাত্ৰ-ছাত্রীদের পড়াশুনা যাতে পাঠ্যবইয়ের অভাবে বিঘ্নিত না হয় সেই উদ্দেশ্যে এই পথ চলার শুরু।
দ্বিতীয়ত, প্রতিনিয়ত বই এর সাথে ছাত্র-ছাত্রীদের ক্রমবর্ধমান দূরত্ব, চিন্তন ক্ষমতার হ্রাস এবং একটি প্রতিক্রিয়াশীল সমাজের অবনমনের কথা মাথায় রেখে এই উদ্যোগ।
এবং সর্বোপরি এলাকায় একটি সক্রিয় গ্রন্থাগারের গুরুত্ব অনুধাবন করে আমরা -
বেলঘড়িয়া, দেশপ্রিয়নগর, চার নম্বর রেলগেটের সন্নিকটে, গ্রন্থাগারটির স্থাপনা করেছি।
প্রতি রবি এবং বৃহস্পতিবার সন্ধ্যে ৫:৩০ থেকে ৭:৩০ টে পর্যন্ত খোলা থাকে আলাপ।
গত তিন সপ্তাহে আলাপের পক্ষ থেকে:
এলাকার ১০ জন ছাত্র-ছাত্রীকে তাদের প্ৰয়োজনীয় ৩২ টি বই প্রদান করা হয়েছে।
এখনো অনেক বই বাকি, এখনো অনেক সাহায্যের হাত বাকি, এখনো অনেকের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বাকি...
তাই সকলের কাছে এই পোস্টটির মাধ্যমে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করছি-
যাদের প্রয়োজন আমাদের গ্রন্থাগারের এবং আমাদের গ্রন্থাগারকে সচল রাখতে যাদের প্রয়োজন, সকলের কাছে এই পোস্টটি পৌঁছে দিন !
********************************************
05/09/2021
আজ, ৫ সেপ্টেম্বর, বেলঘড়িয়া দেশপ্রিয় নগরে , একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক এবং সহায়িকা পুস্তকের লাইব্রেরী উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন বেলঘড়িয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অবনীরঞ্জন হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চবিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ব্যারাকপুর তালপুকুর ক্ষেত্রমোহন উচ্চবিদ্যালয়ের শিক্ষক শৌভিক ঘোষাল। কবিতা আবৃত্তি করে ছাত্র তনুজ ও উৎপল। সংগীত পরিবেশনা করে বহ্নিমান, আহিলী, অয়ন্তিকা এবং সায়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ছাত্র অয়ন।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের উদ্বোধন কর্মসূচি।
Stay tuned to our page...
05/09/2021
Allied Library For Academic Purpose (ALAP)
Join the fight for right to education for all!
Inaugration
Today । 5th september,sunday । 4 pm onwards । Belgharia DP nagar, 4 no. railgate।
Everyone is welcome 🙂
04/09/2021
Allied Library For Academic Purpose (ALAP)
Join the fight for right to education for all!
Inaugration
5th september, sunday । 4 pm onwards । Belgharia DP nagar, 4 no. railgate।
| Thursday | 9am - 5pm |
| Sunday | 9am - 5pm |