ISF Basirhat

Directions

ISF Basirhat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ISF Basirhat, Political Party, Basirhat, KOLKATA.

SIR এ বাতিল হওয়া বৈধ ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেজ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেমিছিল ও ডেপুটেশন এ উপস্থিত থ...
28/09/2026

SIR এ বাতিল হওয়া বৈধ ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে

মিছিল ও ডেপুটেশন এ উপস্থিত থাকছি

স্থান:-শিয়ালদা থেকে ধর্মতলা,

কলকাতা,

সময়-বেলা ১ টা

আগামীকাল মঙ্গলবার

পীরজাদা নওসাদ সিদ্দিকী

বিধায়ক, ভাঙড়। চেয়ারম্যান, আই এস এফ
Nawsad Siddique

28/09/2026

আজ (২৮/০৯/২০২৬) বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, বিধায়ক নওসাদ সিদ্দিকী

28/09/2026

#ভাইজানের চোখের সমস্যার জন্য চশমা ইউজ করছে স্টাইল দেওয়ার জন্য নয়

27/09/2026

প্রেস বার্তা
পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের ওপর প্রতিনিয়ত ঘাত-প্রতিঘাত নেমে এসেছে ও আসবে, আমরা তাকে প্রতিরোধও করব। কিন্তু কোনভাবেই অশালীন ভাষা প্রয়োগ করে প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রাম করব না।‌ মনে রাখতে হবে আমরা সমাজ পরিবর্তনের লড়াইয়ে নেমেছি। গণতান্ত্রিক পথে সেই রাস্তায় এগোতে হবে। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী সুস্পষ্ট ভাষায় একথা বলেন। দল থেকে সামসুর আলি মল্লিকের বহিষ্কারের প্রসঙ্গেই তাঁর এই মন্তব্য।রাজ্য কমিটির দুই‌ সদস্য কুতুবুদ্দিন ফাতেহী ও সাহাবুদ্দীন সিরাজীর বিরুদ্ধে শারিরীক হেনস্থার অভিযোগ‌ এনেছিলেন সামসুর মল্লিক। নওসাদ সিদ্দিকী বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।‌ ১৮ তারিখের রাজ্য কমিটির সভায় শোকজের উত্তর দিতে হাজির হয়েছিলেন সামসুর মল্লিক। সেখানে কি, কি ঘটেছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে নওসাদ সিদ্দিকী বলেন, বৈঠকে যে অডিও টেপ আমরা শুনেছি তাতে এটা‌ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সামসুর মল্লিক পার্টি সহ পার্টির প্রতিষ্ঠাতা ও অন্যান্য নেতৃত্বের নামে কুৎসা, অপপ্রচার ধারাবাহিকভাবে চালিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা‌ আর্থিক কেলেঙ্কারিও রয়েছে। তার প্রমাণ আমাদের কাছে আছে। এগুলির কোন‌ সদুত্তর তিনি দিতে পারেননি। তা সত্ত্বেও পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী চেয়েছিলেন তাঁকে পনেরোটা‌ দিন সময় দিতে। তারমধ্যে একটি‌ বোঝাপড়ার ভিত্তিতে তাঁকে দলে রেখে দিতে। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি আর দলে থাকতে চাইছেন না। তাই দুজন রাজ্য কমিটির সদস্যের নামে অপবাদ‌ দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে দল থেকে পদত্যাগের কথা বলেছেন।‌

একশোটা মিথ্যা বললে, সেটি মানুষের কাছে সত্যি বলে মনে হয়। তাই এক্ষেত্রে চুপ করে থাকাটা ঠিক নয়। পার্টির রাজ্য কমিটি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাতে না যায়, তাই আমাদের অবস্থান পরিষ্কার করে বলা হল বলে নওসাদ সিদ্দিকী মন্তব্য করেন।‌
২৭/৯/২৬

27/09/2026

আজ (২৭/০৯/২০২৬) ভাঙড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, বিধায়ক নওসাদ সিদ্দিকী

26/09/2026

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের নির্বাচনী জনসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, বিধায়ক নওসাদ সিদ্দিকী

26/09/2026

*কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিকের পদত্যাগপত্র গ্রহণ এবং দল থেকে আজীবন বহিষ্কারের ঘোষণা করে আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিবৃতি*

অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিকের পদত্যাগ পত্র দলের রাজ্য কমিটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে এবং তাঁকে দল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতকাল হুগলীর ফুরফুরা শরীফের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে দলের রাজ্য কমিটির বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সভাপতি ও উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি তাপস ব্যানার্জিকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনিও আগে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সেটি গ্রহণ করা হয়। দলের রাজ্য কমিটির সদস্য সেখ সাব্বির আহমেদ বৈঠকের সিদ্ধান্তগুলি উল্লেখ করেন।

সামসুর আলি মল্লিকের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অনেকগুলি অভিযোগ আসছিল। সেগুলির ভিত্তিতে তাঁকে শোকজ করা হয়। সেগুলির উত্তর দেওয়ার জন্য গত ১৮ তারিখে তিনি কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আসেন। উপদলীয় কার্যকলাপ, দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে দুর্ব্যবহার, অন্য দলের সাথে সম্পর্ক রেখে আইএসএফকে দূর্বল করা, দলের নেতৃত্বের অনেককে অন্য রাজনৈতিক দলে যোগদান করানোর অপচেষ্টা ও উৎসাহিত করা, দল ভাঙানোর খেলা প্রভৃতি অভিযোগের পাশাপাশি একাধিক আর্থিক দুর্নীতির মতো ঘোরতর অভিযোগও ছিল। গত বিধানসভা নির্বাচনের সময় অর্থের বিনিময়ে প্রার্থীপদ প্রত্যাহারের প্রস্তাব, অর্থের বিনিময়ে প্রার্থী না দেওয়ার প্রস্তাব, অন্য দলের প্রার্থীর সঙ্গে গোপন আঁতাত রেখে আইএসএফকে হারানো—এই মারাত্মক কাজগুলির সাথে তিনি জড়িয়ে পড়েছিলেন। এছাড়াও দলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী সম্পর্কে মিথ্যাচার ও মিথ্যা অপবাদ, দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সম্পর্কে কুরুচিকর মন্তব্য সামসুর আলি মল্লিক করেছেন‌, এমন অভিযোগ ছিল। ১৮ তারিখের বৈঠকে এই‌ অভিযোগগুলির প্রত্যেকটিই প্রমানিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আব্বাস সিদ্দিকী। তিনি বলেছিলেন, আগামী ১৫ দিন সামসুর আলি‌ মল্লিক দলের কোন কাজ করবেন না। দলের তিনি বর্ষিয়ান নেতা ছিলেন‌; কোনরকম একটা বোঝাপড়ার ভিত্তিতে যদি তাঁকে দলে রাখা যায়, সেটাই তাঁর উদ্দেশ্য ছিল। কিন্তু দেখা গেল গত ২২ তারিখে তিনি সোস্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে দলের বিরুদ্ধে একরাশ মিথ্যা অভিযোগ করে সামসুর আলি মল্লিক পদত্যাগপত্র পাঠালেন। দল সেটা‌ গ্রহণ করেছে ও তাঁকে আজীবন দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া‌, ১৮ তারিখে বৈঠক‌ চলাকালীন সামসুর আলি মল্লিকের শারিরীক হেনস্থার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই প্রসঙ্গে দলের চেয়ারম্যান, নওসাদ সিদ্দিকী বলেছেন, এগুলি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। দল, দলের প্রতিষ্ঠাতা ও দলকে তিনি কালিমালিপ্ত করতে চেয়েছিলেন। এটা বরদাস্ত করা যায় না। তিনি কোনভাবেই লাঞ্ছনার শিকার হননি।
২৬/৯/২৬

24/09/2026

*নির্বাচনে 'খাম' প্রতীক বরাদ্দ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণে আইএসএফ-এর প্রতিক্রিয়া*


ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর ব্যবহৃত ‘খাম’ প্রতীক ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস(ডিটিসি)-কে দেওয়ার নির্বাচনী কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী।

গতকাল ও আজ মামলার শুনানি হয়েছে। আজ বিচারপতি কৃষ্ণ রাও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন—কোন যুক্তি এবং কোন বিধির ভিত্তিতে ‘খাম’ প্রতীকটি ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে বরাদ্দ করা হয়েছে।

বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ আইএসএফ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ‘খাম’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এক শতাংশের বেশি বৈধ ভোট পেয়েছিল। ২০২৬ সালের ২৮ মার্চ নির্বাচন কমিশন Election Symbols (Reservation and Allotment) Order, 1968-এর 10(B) ধারায় সংশোধন করে নিবন্ধিত অথচ অস্বীকৃত রাজনৈতিক দলের সাধারণ প্রতীক পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে শেষ দুই নির্বাচনের যে কোনও একটিতে অন্তত ১ শতাংশ বৈধ ভোট পাওয়ার শর্ত নির্ধারণ করেছে। ফলে ২০২৬ বিধানসভা নির্বাচনে খাম চিহ্নটি পশ্চিমবঙ্গে ব্যবহারের জন্য অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের দলের জন্য সংরক্ষিত করে । নন্দীগ্রামসহ সারা রাজ্যের বিভিন্ন বিধানসভায় আইএসএফ মনোনীত প্রার্থীরা খাম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—সংশোধিত বিধির আলোকে আইএসএফ-এর যোগ্যতা বিবেচনা করার পরও কেন তাদের ‘খাম’ প্রতীক থেকে সরিয়ে ‘আলমারি’ প্রতীক দেওয়া হল? একই সময়ে অন্য একটি দলকে ‘খাম’ প্রতীক দেওয়ার সিদ্ধান্তের নির্দিষ্ট আইনি ভিত্তিই বা কী?

নির্বাচনী প্রতীক কোনও নিছক ছবি বা চিহ্ন নয়। সাধারণ ভোটারের কাছে সেটিই অনেক সময় একটি রাজনৈতিক দলের প্রধান পরিচয়। ফলে কোনও দলের ব্যবহৃত প্রতীক পরিবর্তন বা অন্য দলকে সেই প্রতীক দেওয়ার সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে তার নির্বাচনী পরিচয় ও প্রচারের উপর। এই কারণেই প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হওয়া উচিত স্পষ্ট বিধি, স্বচ্ছ যুক্তি এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে।

আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, ‘খাম’ প্রতীক বরাদ্দের ক্ষেত্রে প্রযোজ্য সমস্ত বিধি, সংশ্লিষ্ট সিদ্ধান্তের কারণ এবং আইএসএফ-এর ১ শতাংশের বেশি ভোট পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচনা করা হয়েছে—তা প্রকাশ্যে স্পষ্ট করা হোক।

কলকাতা হাইকোর্টের প্রশ্ন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের কথাই নতুন করে সামনে এনেছে। নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা বজায় রাখতে হলে প্রতীক বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও স্বচ্ছতা ও সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে।
২৪/৯/২৬

আজ খাম চিহ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচার প্রতির মন্তব্য  #𝗔𝗱𝗺𝗶𝗻𝗣𝗼𝘀𝘁
24/09/2026

আজ খাম চিহ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচার প্রতির মন্তব্য
#𝗔𝗱𝗺𝗶𝗻𝗣𝗼𝘀𝘁

খুব তাড়াতাড়ি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে গভির চক্রান্তের সত্য প্রকাশ করা হবে।  #𝗔𝗱𝗺𝗶𝗻𝗣𝗼𝘀𝘁
23/09/2026

খুব তাড়াতাড়ি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে গভির চক্রান্তের সত্য প্রকাশ করা হবে।
#𝗔𝗱𝗺𝗶𝗻𝗣𝗼𝘀𝘁

Address

Basirhat
Kolkata
BASIRHAT

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISF Basirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share