Murshidabad- Parijayee Shramik Aikya Mancha

Murshidabad- Parijayee Shramik Aikya Mancha

Share

Migrant Labourer Unity Forum✊
Help Line : 9800787845 / 8371039977 (Whatsapp)
Email- [email protected]

Photos from Murshidabad- Parijayee Shramik Aikya Mancha's post 27/05/2026
26/05/2026

🔸গত রাত ৮:২০-র ট্রেন (৬৩১০৫) শিয়ালদহ ষ্টেশনে এক রানাঘাটের এক নিত্যযাত্রী হঠাৎ “হ্যান্ডিক্যাপ কামরা” বলে চিৎকার করে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। লালগোলার পরিযায়ী শ্রমিক যাত্রী নওসাদ সেখ প্রশ্ন করেন, “হ্যান্ডিক্যাপ কামরা হলে আপনি নামছেন না কেন?” এই কথার পরেই কোনো প্ররোচনা ছাড়াই ওই নিত্যযাত্রী পরিযায়ী শ্রমিক নওশাদ শেখের মাথার পিছনে আঘাত করেন ও মারধর করে । ঘটনার সময় পরিযায়ী শ্রমিকের সহযোদ্ধা তানবির ইসলাম রুখে দাঁড়ায় সেই নিত্যযাত্রী বিরুদ্ধে তখন অন্যান্য যাত্রীরা প্রতিবাদে সামিল হন এবং দীর্ঘক্ষণ উত্তেজনা ও বচসা চলে। অভিযোগ, এত কিছু ঘটার পরেও রেল পুলিশ ঘটনাস্থলে (শিয়ালদহ প্লাটফর্ম-২) পৌঁছায়নি। শিয়ালদহ–লালাগোলা শাখায় নিত্যযাত্রীদের একাংশের হাতে পরিযায়ী শ্রমিক ও গ্রামাঞ্চলের সাধারন যাত্রীদের হেনস্থা বা আক্রমণের অভিযোগ নতুন নয়। অতীতেও এমন ঘটনায় প্রাণহানির অভিযোগ উঠেছে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

10/05/2026

#আনন্দবাজারপত্রিকা
নতুন সরকারের কাছে পরিযায়ীদের প্রত্যাশা

07/05/2026

অবিলম্বে ভোট পরবর্তী সন্ত্রাস বন্ধ করতে হবে।

#পরিযায়ী_শ্রমিক_ঐক্য_মঞ্চ

07/05/2026

ছবিতে যাকে দেখছেন ওনার
নাম: আরমান
বয়স: ২৮ বছর
উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি
রঙ: ফর্সা
বাড়ি -মুর্শিদাবাদ
উনি পরিযায়ী শ্রমিক। গত ৪ মাস থেকে নিখোঁজ | গত ২/৩ মাস আগে ওনাকে কেরল রাজ্যের কান্ডানথারা, পেরুম্বাভুর অঞ্চলে দেখা গিয়েছে | উনি বাংলা ও হিন্দী বলতে পারেন |
কেউ যদি ওনাকে দেখে থাকেন বা ওনার কোন খোঁজ দিতে পারেন, তবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। এই মেসেজটি যথাসম্ভব শেয়ার করুন৷

07/05/2026

🔹জীবন ও জীবিকা অনিশ্চিত । সমস্যা শুধু রানীনগর নয় রাজ্যের সমস্ত ডিলিটেড পরিযায়ী ভোটারদের।

07/05/2026
21/04/2026

🔸একদিকে অবৈধ ভাবে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে বিজেপি কমিশন। অন্য দিকে তালিকা থেকে বাদ না যাওয়া অংশের পরিযায়ীদের ভোট দান থেকে বিরত রেখে বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করছে । মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কয়েকটি জেলায় পরিযায়ী শ্রমিকদের ভোট খুব গুরুত্বপূর্ণ। রেল দফতর মোদির সভার জন্য ১৮ খানা ট্রেন বরাদ্দ করলেও পরিযায়ী শ্রমিকদের জন্য বাড়তি ট্রেন বরাদ্দ করে না। ভোট দেওয়ার উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে কাজ ছেড়ে জীবনের ঝুকি নিয়ে ফিরতে হচ্ছে পরিযায়ীদের।

17/04/2026

পরিযায়ী শ্রমিকদের প্রতি আবেদন, আসন্ন বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং দেশজুড়ে শ্রমিকদের প্রতি লাঞ্চনার, বঞ্চনার জবাব দিন।

17/04/2026

🔸তর্জনীর কালি শুধু ভোট দেওয়ার চিহ্ন নয়। বাংলাদেশী তকমা মুছে ফেলে ভারতীয় পরিচয়ের প্রতীক। সেই তাগিদেই নিজের শ্রমের টাকা খরচ করে বাড়ি ফিরছে। এবার তাদের কাছে ভোট দান গুরুত্বপূর্ণ প্রার্থী জেতানোর চেয়ে , সন্দেহ আর অবিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা ভোটকেন্দ্রে হাজির হবে।
আজকের আনন্দবাজার পত্রিকা

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kolkata