Sankalpo-সংকল্প

Sankalpo-সংকল্প

Share

An initiative by the ex-students of Baranagore Ramakrishna Mission Ashrama (Batch of 2010)

03/08/2025

শুরু হয়েছিলো মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে, ২০২০-২১-এর ঝঞ্ঝাক্ষুব্ধ সময়ে। গৃহবন্দী পৃথিবীতে তৃতীয় বিশ্বের প্রান্তিকদের জীবন রাখাটাই তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা স্কুলের কয়জন বন্ধু মিলে প্রায় রাতারাতি সিদ্ধান্ত নিয়েছিলাম বিন্দু-পরমাণু-সমান হলেও কিছু করতে হবে। কারণ, আমরা বিশ্বাস করেছি, শিখেছি মন্ত্র- “আমাদের থাক মিলিত অগ্রগতি”। কোভিড-এর ঘাড়ে করেই তাই আমফান, ইয়াস যখন আছড়ে পড়লো অরক্ষিত, অপরিকল্পিত উন্নয়ন-কবলিত এলাকায়, আমাদের সীমিত সামর্থ্য আর “হয়ে যাবে ভাই”-এর অটুট জেদ বুকে নিয়ে নেমে পড়েছিলাম তহবিল সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছতে।

ঝড় গেছে। অতিমারী গেছে। কিন্তু মানুষের সব দুর্দশা তারা সঙ্গে নিয়ে যায়নি। সেই ভাবনা থেকেই পথ চলতে থাকার চেষ্টা।

আসন্ন উৎসবের মরশুমে তাই আমরা আবার যাচ্ছি, বাঁকুড়ার ডিহিপাড়াতে, বিগত বারের থেকেও কিছু বেশি সংখ্যক শ্রমজীবী পরিবারের শিশুদের হাতে নতুন জামা তুলে দিতে। আনন্দময়ীর বৎসরকার ঘরে ফেরার উৎসবে শিশুদের তৃপ্ত মুখের হাসিই অতসীপুষ্প-বর্ণাভা দেবীর আলোর বেণু।

ধর্ম-বর্ণ নির্বিশেষে এপার বাংলার শ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসবে তাই আপনারাও আসুন, পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে। বিগত পাঁচ বছরে আমাদের ক্ষুদ্র উদ্যোগের প্রশ্নে আপনারা কখনোই নিরাশ করেননি। এবারও তাই, কৃতজ্ঞতাপাশে নিজেদের জড়িয়ে নিতে এসেছি আপনাদের দ্বারপ্রান্তে।

ভালো থাকবেন, ভালো রাখবেন।

ইতি,
সংকল্প।

It all began from our innermost urge to stand with people during the turbulent times of 2020–21. In a world locked indoors, the biggest challenge for the marginalized communities in the Third World was to cling on to mere life. A few of us school friends decided almost overnight that we had to do something — however small, however atomic — because we believe and live by the thought: “Let us progress together.”

So when Amphan and Yaas struck vulnerable, poorly planned, and underdeveloped regions in the middle of COVID, we took to the field — with limited resources and an unshakable determination of “we’ll get it done Bhai” — to raise funds and reach people in need.

The storms passed. The pandemic faded. But not all of people’s suffering left with them. That very thought is what drives us to keep walking this path.

And so, in the upcoming festive season, we’re returning to Dihipara in Bankura — this time, to bring new clothes to even more children from working-class families than in previous years. In the festival that celebrates the annual homecoming of Dugga, the true hue of Atasipushpa-barnava Devi shines brightest in the smiles of happy children.

Regardless of religion or caste, this is Bengal’s greatest festival — the festival of life — and we invite you to join us, with a vow to stand together. Over the past five years, you have never turned away from our humble efforts. This time too, we come to your doorstep with gratitude in our hearts and hope in our hands.

Keep well.

Yours,
Sankalpo

Photos from Sankalpo-সংকল্প's post 28/07/2025

~ NEW CLOTH DISTRIBUTION ~

|| PHASE XV : CLOTH DISTRIBUTION FOR CHILDREN ||

ITEMS PER SET:
SET OF SHIRT AND PANT OR FROCK/LEGGINGS AND KURTI 1
NON VEG LUNCH PACK 1
PACKAGED FRUIT JUICE 1
CANDIES

SPORTS EQUIPMENTS FOR ALL OF THEM TO PLAY TOGETHER:
BADMINTON RACKET: 4
SHUTTLECOCK (PACK OF 6): 1
CRICKET BAT: 2
TENNIS BALL: 2
FOOTBALL: 2

HEADS SERVED: 118 CHILDREN OF WORKING CLASS BACKGROUND (ALL AGED UNDER 15)

PLACE: DIHIPARA, SONAMUKHI, BANKURA

CARRIED OUT ON: 6TH OCTOBER, 2024

~ নতুন বস্ত্র বিতরণ ~

|| পঞ্চদশ পর্যায়: শিশু-কিশোর-কিশোরীদের নতুন বস্ত্র বিতরণ ||

মাথাপিছু সামগ্রী:
শার্ট-প্যান্ট অথবা ফ্রক/কুর্তি-লেগিংস-এর সেট ১
নন ভেজ লাঞ্চ প্যাক ১
প্যাকেজ ফ্রুট জুস ১
লজেন্স

সকলের একসঙ্গে খেলাধুলা করার জন্য খেলার সরঞ্জাম:
ব্যাডমিন্টন র‍্যাকেট: ৪
শাটল কক (৬টির প্যাকেট): ১
ক্রিকেট ব্যাট: ২
টেনিস বল: ২
ফুটবল: ২

উপকৃতের সংখ্যা: ১১৮ টি শ্রমজীবী পরিবারের সন্তান-সন্ততি (অনূর্ধ্ব ১৫)

স্থান: ডিহিপাড়া, সোনামুখী, বাঁকুড়া

তারিখ: ৬ ই অক্টোবর, ২০২৪

We thank Shri Shri Ramakrishna Sarada Devi Pathachakra, Dihipara for hosting us and letting us serve the children.

শ্রমজীবী পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়ার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবী পাঠচক্র, ডিহিপাড়া কে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

28/07/2025

একটানা তৃতীয় বারের জন্য, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকে, ডিহিপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবী পাঠচক্রের ঐকান্তিক সহযোগিতায় সংকল্প তার সাধ্যমতো শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে চলেছে একদল উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে। আগামী ৬ই অক্টোবর, শতাধিক শ্রমজীবী পরিবারের কচিকাঁচাদের আমরা পুজোর নতুন জামা দিতে চলেছি। তিন বছরের অভ্যাসে অনুরোধ করছি, সাধ্যমতো পাশে দাঁড়িয়ে শারদ-আলোর অরুণ আভা ওদের সঙ্গে ভাগ করে নিতে।

For consecutive third time in Sharad-Utsav, we at Sankalpo have decided to travel to Sonamukhi, Bankura on the eve of Bengal’s biggest annual festival. We thank Dihipara Shri Shri Ramakrishna Sarada Devi Pathochokro from the bottom of our heart to kindly allow us to spend a day with the children from more than a hundred families with working-class background. Coming October 6, we are going to distribute new clothes to the children. We request you to be kind like you have always been to Sankalpo, and share the joy of Durga Puja with these children.

Photos from Sankalpo-সংকল্প's post 28/10/2023

~ NEW CLOTH DISTRIBUTION ~

|| PHASE XIV : CLOTH DISTRIBUTION FOR CHILDREN ||

ITEMS PER SET:
SET OF SHIRT AND PANT OR FROCK/LEGGINGS AND KURTI 1
NON VEG LUNCH PACK 1

HEADS SERVED: 115 CHILDREN OF WORKING CLASS BACKGROUND (ALL AGED UNDER 15)

PLACE: DIHIPARA, SONAMUKHI, BANKURA

CARRIED OUT ON: 15TH OCTOBER, 2023

~ নতুন বস্ত্র বিতরণ ~

|| চতুর্দশ পর্যায়: শিশু-কিশোর-কিশোরীদের নতুন বস্ত্র বিতরণ ||

মাথাপিছু সামগ্রী:
শার্ট-প্যান্ট অথবা ফ্রক/কুর্তি-লেগিংস-এর সেট ১
নন ভেজ লাঞ্চ প্যাক ১

উপকৃতের সংখ্যা: ১১৫ টি শ্রমজীবী পরিবারের সন্তান-সন্ততি (অনূর্ধ্ব ১৫)

স্থান: ডিহিপাড়া, সোনামুখী, বাঁকুড়া

তারিখ: ১৫ ই অক্টোবর, ২০২৩

We thank Shri Shri Ramakrishna Sarada Devi Pathachakra, Dihipara for hosting us and letting us serve the children.

শ্রমজীবী পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়ার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবী পাঠচক্র, ডিহিপাড়া কে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

02/10/2023

বিগত বছরের মতো এই বছরেও বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকে, ডিহিপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবী পাঠচক্রের ঐকান্তিক সহযোগিতায় সংকল্প তার সাধ্যমতো শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে চলেছে একদল উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে। আগামী ১৫ই অক্টোবর, দেবীপক্ষের প্রথম দিনে শতাধিক শ্রমজীবী পরিবারের কচিকাঁচাদের আমরা পুজোর নতুন জামা দিতে চলেছি। প্রায় তিন বছরের অভ্যাসে অনুরোধ করছি, সাধ্যমতো পাশে দাঁড়িয়ে শারদ-আলোর অরুণ আভা ওদের সঙ্গে ভাগ করে নিতে।

Like previous Sharad-Utsav, we at Sankalpo have decided to travel to Sonamukhi, Bankura on the eve of Bengal’s biggest annual festival. We thank Dihipara Shri Shri Ramakrishna Sarada Devi Pathochokro from the bottom of our heart to kindly allow us to spend a day with the children from more than a hundred families with working-class background. Coming October 15, on the auspicious first day of Devi-Paksh (Autumnal Navratri) we are going to distribute new clothes to the children. We request you to be kind like you have always been to Sankalpo, and share the joy of Durga Puja with these children.

Photos from Sankalpo-সংকল্প's post 30/09/2022

~ NEW CLOTH DISTRIBUTION ~

|| PHASE XIII : CLOTH DISTRIBUTION FOR CHILDREN ||

ITEMS PER SET:
SET OF SHIRT AND PANT OR FROCK/LEGGINGS AND KURTI 1
CADBURY CELEBRATION PACK 1

HEADS SERVED: 110 CHILDREN OF WORKING CLASS BACKGROUND (ALL AGED UNDER 12)

PLACE: DIHIPARA, SONAMUKHI, BANKURA

CARRIED OUT ON: 24TH SEPTEMBER, 2022

~ নতুন বস্ত্র বিতরণ ~

|| ত্রয়োদশ পর্যায়: শিশু-কিশোর-কিশোরীদের নতুন বস্ত্র বিতরণ ||

মাথাপিছু সামগ্রী:
শার্ট-প্যান্ট অথবা ফ্রক/কুর্তি-লেগিংস-এর সেট ১
ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক ১

উপকৃতের সংখ্যা: ১১০ টি শ্রমজীবী পরিবারের সন্তান-সন্ততি (অনূর্ধ্ব ১২)

স্থান: ডিহিপাড়া, সোনামুখী, বাঁকুড়া

তারিখ: ২৪ শে সেপ্টেম্বর, ২০২২

10/09/2022

আসন্ন শারদীয়া উৎসবে শিশুদের নতুন বস্ত্র বিতরণ করার পরিকল্পনা নিয়েছি আমরা। এই উদ্যোগে বিগত সব সময়ের মতোই আপনাদের সাহায্য ও সহযোগিতা প্রার্থনা করতে এসে আপনার দুয়ারে দাঁড়িয়েছে সংকল্প। সাধ্যমতো এগিয়ে আসতে অনুরোধ করছি।

In the upcoming festive season, Sankalpo has taken up an initiative to distribute new clothes to children from less fortunate section of our society. Requesting you to bless us with your contribution like numerous previous times.

Photos from Sankalpo-সংকল্প's post 12/10/2021

~ NEW CLOTH DISTRIBUTION ~

|| PHASE XII : CLOTH DISTRIBUTION FOR DHAKIS ||

ITEMS PER SET:
SAREE 1
SHIRT 1
LUNGI 1

HEADS SERVED: 150 DHAKIS FROM AROUND 55 PUJA COMMITTEE

PLACE: BARANAGORE, NORTH 24 PARGANAS

CARRIED OUT ON: SHARAD SAPTAMI, OCTOBER 12, 2021

~ নতুন বস্ত্র বিতরণ ~

|| দ্বাদশ পর্যায়: ঢাকীদের নতুন বস্ত্র বিতরণ ||

মাথাপিছু সামগ্রী:
শাড়ি ১
শার্ট ১
লুঙ্গি ১

উপকৃতের সংখ্যা: প্রায় ৫৫ টি পুজো কমিটির ১৫০ জন ঢাকি

স্থান: বরানগর, উত্তর ২৪ পরগণা

তারিখ: শারদ সপ্তমী - ১২ই অক্টোবর, ২০২১

Photos from Sankalpo-সংকল্প's post 08/10/2021

Due to the flood situation caused by incessant rain on the gangetic plain, Arambagh block of Hooghly district has been one of the worst affected regions. In a unanimous decision taken in an emergency meet, Sankalpo pledged to extend monetary and infrastructural help to organize a 4-day community kitchen from 5th-8th October, 2021 in Madhabpur village of Arambagh block.

Cooked food were served on a daily basis to nearly 150 people in this community kitchen. We thank Madhabpur Roy Family Worshippers' Trust from the bottom of our heart for inviting us to collaborate with them in conducting this kitchen.

গাঙ্গেয় বঙ্গে অতিবৃষ্টির ফলে উদ্ভূত বন্যা পরিস্থিতিতে অন্যতম ক্ষতিগ্রস্ত অঞ্চল হুগলি জেলার আরামবাগ ব্লক। জরুরি ভিত্তিতে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, ৫-৮ অক্টোবর - এই চারদিন ব্যাপী আরামবাগ ব্লকের মাধবপুর গ্রামে এক যৌথ রান্নাঘরের আয়োজনের সুবিধার্থে সংকল্প আর্থিক ও অন্যান্য সাহায্য করবে।

এই যৌথ রান্নাঘরে প্রতিদিন প্রায় ১৫০ মানুষকে রান্না করা খাবার পরিবেশন করা হয়। মাধবপুর রায় ফ্যামিলি ওয়ারশিপার্স ট্রাস্ট-কে আমরা ধন্যবাদ জানাই, সংকল্প-কে এই মহতী উদ্যোগে শামিল করার প্রস্তাব দেওয়ার জন্য।

06/10/2021

শারদপ্রাতের আলোকমঞ্জির। মনে হয় যেন কাল-দরিয়ায় দেড় ঘন্টার ডুব। বানভাসি বাংলার, মহামারীর বাংলার কোণায় কোণায়, দু'চোখ বুজে "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"-র চাওয়ামাত্র পূর্ণ করুক শারদোৎসব। শারদলক্ষীর প্রশান্ত সাম্য-সৌম্যে বাংলার শ্রী লেগে থাকুক সংস্কৃত মন্ত্রপাঠে।

যৌথ বাড়ির দাওয়া, ফ্ল্যাটের লিভিং রুম, আলিশান বাংলোর জানালা, ঘিঞ্জি বস্তির চোঙ, অন্তর্মুখী মেয়েটির ইয়ারফোন-এ ইউনিসনে তরঙ্গায়িত হোক সুদিনের, সুস্থিতির কালজয়ী জয়কাব্য।

শারদোৎসবের সংকল্প-শুভেচ্ছা।

14/09/2021

We are trying to do our bit. If you can join us in celebrating the festivities, we will be grateful to you too.

People build communities. And during the largest festival of Bengal, can we afford to leave our people grim? Hence, we have decided to distribute new clothes to the people in need. Please come forward to join hands and build a society where everyone is blessed by the bare minimum of "যা চাই পরতে খাইতে পারি"।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kolkata