17/01/2025
কলকাতা বই মেলার গণতান্ত্রিক পরিসরকে নষ্ট করা ও যেকোনো প্রতিবাদী কর্মসূচির ওপর দমন-পীড়নের বিরুদ্ধে ২০২৫ কলকাতা বই মেলায় APDR-কে স্টল না দেওয়ার বিরুদ্ধে, যাদবপুর এইট-বি তে, APDR যাদবপুর-বাঘাযতীন শাখার আজকের প্রতিবাদ সভা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from APDR - Jadavpur Baghajatin, Social service, Jadavpur Baghajatin, KOLKATA.
17/01/2025
কলকাতা বই মেলার গণতান্ত্রিক পরিসরকে নষ্ট করা ও যেকোনো প্রতিবাদী কর্মসূচির ওপর দমন-পীড়নের বিরুদ্ধে ২০২৫ কলকাতা বই মেলায় APDR-কে স্টল না দেওয়ার বিরুদ্ধে, যাদবপুর এইট-বি তে, APDR যাদবপুর-বাঘাযতীন শাখার আজকের প্রতিবাদ সভা।
14/01/2025
আসুন সকলে।
12/10/2024
দ্রোহের উৎসব
জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের সমর্থনে ও রাজ্য তথা দেশজুড়ে চলমান আন্দোলনে শাসক শ্রেণির পুলিশি হামলা, হুমকি, হেনস্থা, গ্রেফতার, মামলা- সমস্ত রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এপিডিআর যাদবপুর বাঘাযতীন শাখার উদ্যোগে ৮বি বুকস্টলের পাশে সাংস্কৃতিক প্রতিবাদ।
11/10/2024
জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের সমর্থনে এবং বাকস্বাধীনতা হরনের অগণতান্ত্রিক প্রচেষ্টার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ।আগামীকাল বিকেল ৫টা যাদবপুর এইট-বি, APDR- যাদবপুর বাঘাযতীন শাখার বুকস্টল। আন্দোলন আরো তীব্র করতে এই কর্মসূচিতে যোগদিন সকলে।
09/10/2024
APDR যাদবপুর বাঘাযতীন শাখার প্রথম দিনের বুকস্টল। চলবে আগামী ১৩ তারিখ অবধি, যাদবপুর সুপার মার্কেটের সামনে।
08/10/2024
প্রতি বছরের মতো, এবারেও আমারা থাকছি।
সকলের আমন্ত্রণ রইলো।
22/03/2024
আজ দেবাশীষের নেতাজীনগরের বাড়িতে এপিডিআর - যাদবপুর বাঘাযতীন শাখার পক্ষ থেকে ৬ জনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছিলো। ওখানে গিয়ে জানা গেলো ২০১৯ সালে যখন প্রথম বার NRC ঘোষণা করা হয় তখন থেকেই দেবাশীষের মানসিক উদ্বেগ শুরু হয়। মাঝে কিছু দিন দেবাশীষ সুস্থ জীবন-যাপন করলেও শেষ ১১ তারিখ CAA ঘোষণার পর থেকে আবার মানসিক উদ্বেগ শুরু হয়। দেবাশীষের বাবা তপন সেনগুপ্ত ১৯৫১ সালে পূর্ববঙ্গ থেকে এখানে এসেছিলো। তপন বাবুর ওই দেশ থেকে আসার প্রমাণপত্র না থাকায় এবং এখানে ভাড়া বাড়িতে থাকার কারণে স্থায়ী ঠিকানা না থাকায় দেবাশীষের মানসিক উদ্বেগ আরো প্রবল হতে থাকে। অবশেষে গতকাল সুভাষগ্রামে এক আত্মীয়ের বাড়িতে দেবাশীষ আত্মহত্যা করে। আমারা মনে করি এই ঘটনা কখনোই আত্মহত্যা হতে পারে না, এটি রাষ্ট্র দ্বারা খুন। এই মৃত্যুর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এই মানসিক উদ্বেগ শুধু ওর একার নয় কোটি কোটি নাগরিকের এই একই উদ্বেগ। আমরা খুব শীঘ্রই সবিস্তারে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করবো।
22/03/2024
গতকাল নেতাজীনগরের বাসিন্দা দেবাশীষ সেনগুপ্ত নামে বছর ৩২ -এর এক যুবক আত্মহত্যা করে। মৃত ব্যক্তির বাবা তপন সেনগুপ্তের পুলিশকে দেওয়া বয়ান থেকে জানা যায় দেবাশীষ কিছু দিন ধরে CAA তে কাগজ দেখানোর আতঙ্কে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরে। এই মৃত্যুর দায় অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।
17/03/2024
আসুন।
01/03/2024
২৯তম কেন্দ্রীয় সম্মেলন সফল করুন।
29/02/2024
শিলদা মামলায় ২৩ জনের যাবজ্জীবনের পক্ষপাতদুষ্ট ও কলঙ্কিত বিচার প্রহসনের বিরুদ্ধে আজ এপিডিআর এর উদ্যোগে কলেজ স্ট্রিটে প্রতিবাদ সভা।