31/07/2025
এই ছবিটি শুধুমাত্র একটি গ্রুপ ফটো নয়—এটি ওদের স্বপ্নপূরণের এক জীবন্ত প্রমাণ।
সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্রছাত্রীরা—এই প্রথমবারের মতো কনভোকেশন গাউন পরে, হাতে তুলে নিল স্কলারশিপের সনদ।
অভাব, প্রতিকূলতা আর সীমাহীন বাধা পেরিয়ে, অন্ধকারের বুক চিরে আজ ওরা নিজেরাই আলো হয়ে উঠেছে।
SOUL বিশ্বাস করে—
📘 প্রতিটি শিশুর প্রাপ্য শিক্ষার অধিকার
🍽️ প্রতিটি পেটে থাকা উচিত পরিপূর্ণ আহার
👩🏫 প্রতিটি মায়ের হাতে থাকা উচিত কলম
🌱 প্রতিটি পরিবারের থাকা উচিত জীবিকার নিশ্চয়তা
আপনারাই আমাদের সাহস, আপনারাই আমাদের শক্তি।
চলুন, একসাথে এগিয়ে চলি—আরও অনেক স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। 💚
----------------
🎓 This isn’t just a group photo—it’s a living proof of their dreams coming true.
These bright students from remote Sundarbans villages wore convocation gowns for the first time, holding their scholarship certificates with pride.
They’ve conquered poverty, hardship, and darkness—and today, they shine on their own.
At SOUL, we believe:
📘 Every child deserves education
🍽️ Every plate should have food
👩🏫 Every mother deserves literacy
🌱 Every family deserves a sustainable livelihood
You are our strength. You are our hope.
Let’s walk together to make more dreams a reality. 💚
26/07/2024
शरीर हो खंड खंड तब दर्शन होता है महादेव श्रीखंड।
🌄 Earth's Hardest and Toughest Shiva Pilgrimage 🌄
हर कदम पे चुनौती है, साथ में मिलेगा हर कदम पे हिमालय का एक अलग नज़ारा..
On the top, at 19000 feet, there are countless beautiful flowers in vibrant colors 🌸 that will surely mesmerize you as they did me. Here, you will find the Earth's rarest and most auspicious flower, the Bhrama Kamal.
আমি জানি না শিবলোক কতটা গর্জিয়াস আর অ্যাস্থেটিক্যালি সুন্দর, কিন্তু তাঁর কৃপায় আমি শিবলোকের থ্রেশহোল্ডের সৌন্দর্য দেখেছি। এটি ছবি বা শব্দ দিয়ে ব্যাখ্যা এবং প্রশংসা করার বাইরে... अद्भुत, অপূর্ব, বিষ্ময়ভরা শ্রীখন্ড কৈলাস।
Har Har Mahadev! 🚩 Visited On : 21.07.2024( Guru Purnima)
18/06/2024
অগ্নিবীর যোজনা মানে ভারতীয় সেনাতে ভর্তির পদ্ধতিতে আসছে ৪টে বড়সড় বদল ?
1. বেতন বৃদ্ধি হবে?
2. সময়সীমা বাড়বে ?
চট করে দেখনিন,আমাদের এই বিশ্লেষণ - অগ্নিবীর/অগ্নিপথ যোজনা কি? কাদের জন্য ? বর্তমান সমস্যা ও সমাধানের উপায় নিয়ে full analysis.
https://www.youtube.com/watch?v=5NjT-MHfqcU
29/05/2024
এটা একটা কাল্পনিক কাহিনী,যদি ভালো লাগে আমার Youtube চ্যানেল এর playlist এ ধৰ্ম,সেবা, রাজনীতি,ইতিহাস ,বিজ্ঞান বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্যপূর্ণ বিশ্লেষণ পাবেন, দায়িত্ব সহকারে বলছি অনেক তথ্য ও গল্প পাবেন যা আমাদের অনেকের কাছে অজানা ,এই বিশ্লেষণ আপনাকে নতুন করে ভাবার রসদ দেবে ।একবার চেক করতে পারেন https://www.youtube.com/ |
এই চ্যানেলে আমার ব্যক্তিগত বিশ্বাস ও অনুভূতির কথা যুক্তিসহ ব্যাখ্যা করেছি । আমার এই channel এর সাথে কোনো organization প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই যুক্ত নয়; এই channel সম্পূর্ণ আমার একান্ত ।
26/05/2024
Last 2days Our team is engaged in safeguarding the most vulnerable tribal community of sundarban from cyclone Remal
28/03/2024
একবার ভেবে দেখুন
রাজনৈতিক দলের শীর্ষনেতা বা মাঝারি মাপের নেতারা যখন দল পরিবর্তন করে, তখন তারা সলিড একটা জয়েনিং বোনাস পায় সেটা অর্থ বা পদ বা দুটোই হতে পারে ;এটা সেই নেতার নিগোশিয়েশন স্কিল বা দরাদরির দক্ষতার ওপর নির্ভর করে, তিনি জয়েনিং বোনাস হিসাবে কি পেতে পারেন!
একটি টিভি চ্যানেলে পাওয়া তথ্য অনুযায়ী একটা MP র বাজারমূল্য ন্যূনতম কুড়ি কোটি । এবার পাটিগণিতের হিসাব করে কাউন্সিলর বা গ্রাম প্রধান বিভিন্ন পদের জন্যে কি জয়েনিং বোনাস হতে পারে তা আমরা একটা আন্দাজ করতে পারি !
এই পর্যন্ত তো ঠিক আছে...
কিন্তু আমায় চিন্তিত করছে সেই মানুষগুলো যারা দেয়াল লেখে ,যারা ফেস্টুন ,পোস্টার লাগায় ! যারা সেই নেতা দাদা বা দিদির জন্যে মিটিংয়ে ,rally তে প্রচার করে;
যারা শুধু এতেই খুশি হয়ে দাদা আমায় খুব ভালোবাসে -কারণ দাদা মাঝে মাঝে একটু হাতে টাকা ধরায় বা মদের বোতল বা বাইকের পেট্রল বা একটু পাড়ায় দাদাগিরি করার লাইসেন্স দিয়ে দেয়; ওকে পাড়ার ঝন্টু-মন্টু বা পল্টু বানিয়ে দেয় ! এরা দাদার এক কথায়, রাস্তায় নেমে পরে...মারপিট করে...রক্ত ঝরায় ..জেলে যায়।
প্রশ্ন হল -যাদের জন্যে দাদা নিজের জয়নিং বোনাস নিগোশিয়েট করে...তারা জীবনে কি পায় !
আমার চিন্তা তাদের থেকেও বেশি তাদের পরিবার কে নিয়ে ? তার সন্তান সন্তানিরা নিজের বাবার কর্ম পরিচয় কি ভাবে দেয় সমাজে -স্কুলে -কলেজে ? আমার বাবা ওই দলের অমুক নেতার দেয়াল লেখে বা পোস্টার লাগায় !
ভেবে দেখুন একটু কোটি কোটি রাজনৈতিক কর্মী দেশ জুড়ে রয়েছে, কত জনের কপালে পদ বা অর্থ শিকে ছেঁড়ে বলুন তো!
আমি এবার একটু তথ্য দি ,আপনাদের কাছে বিষয় টা আরো পরিষ্কার হবে -ইলেকশন কমিশনর তথ্য অনুযায়ী ,৯৬.৮ কোটি ভোটার ভোট দেবে এই ২০২৪ এর নির্বাচনে ।
আর ও একটি তথ্য দিই, দেশের সব থেকে বড় তিনটি রাষ্ট্রীয় দলের মেম্বার্স সংখ্যা :
বিজেপি-১৮ কোটি (২০১৯ র তথ্য অনুযাই) ,
কংগ্রেস: ৫.৫ কোটি (২০২৩) ,
আপ-১ কোটি (২০১৪)
অর্থাৎ মোট ২৪.৫ কোটি ;
দেশের আরও ৬০ টি জাতীয় ও আঞ্চলিক পার্টি নিয়ে এই সংখ্যা ৩০-৩২ কোটি হবে যা দেশের মোট ভোটারের প্রায় ১/৩ অংশ ।
এখন বিষয় টা হল আমাদের সবার কাছেই এইরকম ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ হবে এই নিচু স্তরের কর্মীদের যাদের আমরা দেখেছি সময়ের সাথে সাথে হতাশা তাদের গ্রাস করেছে। তারা আফসোশ করে ; কেউ তাদের দেখলো না, পার্টি তার জন্যে কিছু করে দিলো না ইত্যাদি ইত্যাদি !
আর এই হতাশার হাত থেকে বাঁচার জন্যে তাই বর্তমানে কিছু নিচু স্তরের ক্ষমতাশীল দলের কর্মীরা একটা ট্রিকস নিয়েছে -ওই নেতা দাদার মত, সাদা জামা -সাদা প্যান্ট- সাদা জুতো পরে আর সামর্থ অনুযায়ী বাইক বা চার চাকা একটা জোগাড় করে প্রোমোটারি, ল্যান্ড ব্রোকিং ,ছোট হোটেল বা রেস্টুরেন্ট ইত্যাদি করে নিজে কে সেটিং করে নেয়ার প্রানপন চেষ্টা করছে আর অনেকে তাতে সফল হচ্ছে ..
কিন্তু সেই সংখ্যাটাও অত্যন্ত সীমিত !
আর যারা বিরোধী দলে রয়েছে তারা যখন দেখছে ক্ষমতাশীল দলের ভোম্বল-এখন ভোম্বলদা হয়ে গেছে।..
তখন সে ভাবছে যেন-তেন ভাবে আমার টার্ন এলে আমিও ওর মত সেট হয়ে যাবো; আর তাই এই সেটিং এর চক্কর করতে করতে ভারত জোড়া বিভিন্ন কেলেঙ্কারি আমরা দেখতে পাচ্ছি ।
তথ্য বলছে, ২০১৯ এর নির্বাচন বিশ্বের সব থেকে ব্যায়বহুল নির্বাচন- ৫৫হাজার কোটি টাকার অধিক খরচা হয়েছে ।
আর আজ ভারতীয় রাজনীতি বিশ্বের মধ্যে সব থেকে আয় বহুল দেশসেবা কাজও বটে ..
SBI এর দেওয়া ইলেক্টোরাল বন্ডের তথ্য অনুযায়ী বারো হাজার কোটি টাকার অধিক টপ ৫টা রাজনৈতিক দলের কাছে মিলিয়ে আছে।
তাহলে আমার প্রশ্ন - কেন নিচু তোলার সব কর্মীদের একটা ঘন্টা-ভিত্তিক বৈধভাবে honorarium বা পারিশ্রমিক দেওয়া হচ্ছে না ????!
কেন রাজনৈতিক দলগুলো নিচু স্তরের কর্মীদের কথা ভেবে কিছু করছে না ?? !
একটু পাটিগনিতটা দেখুন , আগেই বললাম প্রায় ৩০-৩২ কোটি রাজনৈতিক কর্মী আছে;তার ১.৫-২% ও যদি দলের সক্রিয়কর্মী হয়ে; তাহলে সংখ্যা টা হয়ে ৫০ লক্ষের অধিক ;এর অর্থ দেশে প্রায় ৫০ লক্ষ মানুষের কর্ম সসংস্থান হয়ে যাবে !
কেন রাজনীতি নিচু স্তরের কর্মীদের কাছে ফ্রি-সার্ভিস থাকবে???!
যদি ওদের কিছু রোজগার এর ব্যবস্থা করা হয়ে ,এতে বহু মানুষের একটা বৈধ কর্ম সংস্থান হবে!
আর বহু সমস্যার নিবারণ হবে!
এতে রাজনৈতিক দলের নেতারা যে বিশেষ উদ্যোগ নেবে না সেটা তো জানি ।
কিন্তু সুপ্রিম কোর্ট কি ইলেকশন কমিশনার মাধ্যমে এই ধরণের জনস্বার্থে উদ্যোগ নিতে পারে!
আপনার কি মতামত জানবেন!
শুভঙ্কর ব্যানার্জী
27/03/2024
IQAir এ র তথ্য অনুসারে,বাংলাদেশ ও পাকিস্তানের পরে ভারত এখন বিশ্বের বায়ু দূষণের দিক থেকে তৃতীয় সবচেয়ে খারাপ দেশ। এই পরিস্থিতি দেখায় যে , ভারতের ৯৬% জনগণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার চেয়ে সাতগুণ বেশি দূষিত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এটি দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। নির্বাচনী প্রচারে, আলোচনা, বিতর্কে প্রার্থীদের এই জলবায়ু ইস্যুকে অগ্রাধিকার দেওয়া উচিত।
According to IQAir data, India ranks as the third-worst country for air pollution globally, following Bangladesh and Pakistan. This situation reveals that 96% of India's population is breathing air that's seven times more polluted than WHO safe limits. Immediate action is required. Election campaigns, discussions, and debates should prioritize this climate issue.