05/10/2026
টলিউড অভিনেত্রী প্রাক্তন তৃণমূল সাংসদ কোয়েল মল্লিক আজকে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কার্য্যালয়ে বিজেপিতে যোগদান করলেন, যদিও গতকাল রাজ্যসভার আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়েছিল কোয়েল মল্লিককে.....
এইবার আসি আসল কথায়, গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে কোয়েল মল্লিকের নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকে বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা নিরাশ হয়েছেন, আপনারা হয়তো জানেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার আসন থেকে কোয়েল মল্লিক পদত্যাগ করেছিল মাত্র কয়েক মাস সাংসদ থাকার পরেই, এই পদত্যাগ কিন্তু বিজেপির সঙ্গে কথা বলেই ও আসন পাকা করার পর তারপরেই কোয়েল মল্লিক রাজ্যসভা পদত্যাগ করে, বিজেপি রাজ্যসভায় শক্তি বাড়িয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করার জন্য কোয়েল মল্লিককে রাজ্যসভার পদপ্রার্থী করেছে......
এবার আপনার হয়তো বলবেন কোয়েল মল্লিক ছাড়া আর কি কেউ ছিল না? আসলে ওই আসনটি কোয়েল মল্লিকেরই আসন যেটি তৃণমূল কংগ্রেস কোয়েল মল্লিককে দিয়েছিল, কোয়েল মল্লিক নিজের আসন ধরে রাখতেই কিন্তু বিজেপিতে এসেছে.....
বিজেপির রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, আর কোয়েল মল্লিকের রাজ্যসভার আসন প্রয়োজন, এখানে বৃহৎ স্বার্থের রাজনীতি জড়িয়ে আছে.....
আজকে যখন কোয়েল মল্লিক বিজেপি অফিসে গিয়ে বিজেপিতে যোগদান করলো তখন কোন নেতা মন্ত্রী বা হেভিওয়েট কেউ কিন্তু সেখানে যোগদান পর্বে অংশগ্রহণ করেনি কারণ সবাই জানে বিজেপির নেতাকর্মী সমর্থকরা এতে কষ্ট পাবে, রাজনীতিতে অনেক সময় এসব অকল্পনীয় জিনিস ঘটতেই পারে......
শকুন-হায়নার মত বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে বিজেপির বিরুদ্ধে একজোট হচ্ছে সেখানে রাজনৈতিক কৌশল করে গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ করিয়ে বিরোধী রাজনৈতিক শিবিরে কোমর ভাঙ্গার জন্য যদি কোয়েল মল্লিকদের মতো পরিযায়ীদের সমর্থন করতেও হয় সেক্ষেত্রে সমর্থন করতেও রাজী আছি......