দলের মূল আদর্শ আগে দেশ,পরে দল,সর্বশেষে ব্যক্তি ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি নষ্ট করার তৃণমূলের প্রচেষ্টা চলছে।দলের সকল রাষ্ট্রবাদী প্রকৃত কার্যকর্তাগণ সজাগ হোন।দলের বার্তা পরিষ্কার।যদি কারো বুঝতে অসুবিধা হয় মাননীয় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য মন দিয়ে শুনুন।
Abhilash Shaw BJP
CHOR MUKTO BANGLA
09/05/2026
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মজয়ন্তীতে কবিগুরুকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। 🙏
আমরা ভারত মাতার সৈনিক। অসংখ্য ঝড়-ঝাপটা, লড়াই ও প্রতিকূলতা পেরিয়ে আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
মাননীয় আগামীর বাংলার রূপকার হিসেবে পশ্চিমবঙ্গকে নতুন দিশা দেখাবেন — এই বিশ্বাস আমাদের প্রত্যেকের।
আমার প্রিয় দাদা -র নেতৃত্বে আমরা এই কঠিন সংগ্রাম লড়েছি। আজ তাঁর আমন্ত্রণে ও আশীর্বাদ নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলাম, এ আমার কাছে অত্যন্ত গর্বের ও আবেগের মুহূর্ত।
আমাদের ডক্টর বাবু, বিধায়ক আমার অভিভাবকের মতো। তাঁর সাহসিকতা, স্পষ্টবাদিতা ও লড়াকু মনোভাব আমাকে বারবার অনুপ্রাণিত করে।
আজ এখানে এসে বহু পুরনো নেতা-কর্মীদের সঙ্গে আবার সাক্ষাৎ হলো। সবার একটাই সংকল্প — দুর্নীতিমুক্ত সোনার পশ্চিমবঙ্গ গড়ে তোলা। দুর্নীতিমুক্ত বিধাননগর ও উন্নত দত্তাবাদ গড়ার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
দত্তাবাদ ও বিধাননগরের মানুষের যে ভালোবাসা, আশীর্বাদ ও বিশ্বাস পেয়েছি, তা নিয়েই আগামী দিনে মানুষের জন্য আরও বেশি কাজ করার শপথ নিলাম।
ভারত মাতা কি জয় 🇮🇳
বন্দে মাতরম 🚩
04/05/2026
দত্তাবাদ, বিধাননগর এবং সমগ্র রাজ্যবাসীকে আন্তরিক ধন্যবাদ।
এই জয় আপনাদের সকলের—আপনাদেরই উৎসর্গ করলাম।
এবার আমাদের দায়িত্ব আরও বড়—শান্তি বজায় রেখে, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা।
একসাথে মিলেই আমরা গড়ে তুলবো নতুন পশ্চিমবঙ্গ।
শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার শ্রেষ্ঠ আসন অর্জন করুক—এই আমাদের অঙ্গীকার।
ভারত মাতার জয়।
🙏🙏🙏
পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে চলেছে 🪷🙏
27/04/2026
প্রিয় বিধাননগরের বাসিন্দারা,
আপনাদের সকলের কাছে আমার আন্তরিক আবেদন—
এবারের ভোটটা দয়া করে ভেবে চিন্তে দিন।
কারণ, আজ শুধু একটি নির্বাচন নয়—
এটা আমাদের ভবিষ্যৎ, আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার রক্ষার লড়াই।
একবার চারপাশে তাকিয়ে দেখুন—
বিধাননগরসহ পুরো রাজ্যের পরিস্থিতি আজ কোথায় দাঁড়িয়ে।
মানুষের নিরাপত্তা বলে কিছু আছে কি?
প্রতিদিন কোথাও না কোথাও ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা আমাদের ঘিরে ধরছে।
তার ওপর রয়েছে তোলাবাজি, সিন্ডিকেট রাজ—
যেখানে সাধারণ মানুষকে নিজের কাজ করতেও বাধার মুখে পড়তে হয়।
বাড়ি বানাতে গেলে টাকা দিতে হবে, ব্যবসা করতে গেলে টাকা দিতে হবে—
না হলে কাজই করতে দেওয়া হবে না!
রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে,
একটু বৃষ্টি হলেই শহর অচল হয়ে যায়।
গর্তে ভরা রাস্তা, জল জমে থাকা পথ—
এটাই কি আমাদের প্রাপ্য?
আর সবচেয়ে বড় সমস্যা—
আমাদের শিক্ষিত ছেলে-মেয়েদের ভবিষ্যৎ।
ডিগ্রি নিয়ে, পরিশ্রম করে তারা চাকরির আশায় বসে আছে—
কিন্তু চাকরি নেই!
বরং হাজার হাজার চাকরি বাতিল হয়ে যাচ্ছে।
আপনারা যদি সল্টলেকের প্রাণকেন্দ্র করুণাময়ীতে যান,
দেখবেন—প্রতিদিন সেখানে অসংখ্য ছেলে-মেয়ে আন্দোলন করছে।
কেন?
তাদের ন্যায্য দাবির জন্য!
ভাবুন একবার—
যে ছেলেমেয়েরা পড়াশোনা করে, স্বপ্ন দেখে,
তাদের আজ রাস্তায় বসে প্রতিবাদ করতে হচ্ছে!
এটাই কি আমরা চেয়েছিলাম?
স্বাস্থ্য ব্যবস্থার কথাও বলি—
সরকারি হাসপাতালে গেলে শোনা যায়—বেড নেই, জায়গা নেই!
কিন্তু আশ্চর্যের বিষয়,
কোনো প্রভাবশালী নেতা বা মন্ত্রী গ্রেপ্তার হলেই
তাদের জন্য সঙ্গে সঙ্গে হাসপাতালের বেড পাওয়া যায়!
এবং দিনের পর দিন তারা সেখানে থেকে যায়!
এটা কি সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য নয়?
বন্ধুগণ,
এই সবকিছু মিলিয়ে আজ একটা প্রশ্ন উঠে আসে—
আমরা কি সত্যিই সেই উন্নয়ন পাচ্ছি, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল?
নাকি আমরা শুধু প্রতিশ্রুতির মোড়কে বাস্তব সমস্যাগুলোকে লুকিয়ে রাখছি?
আজ সময় এসেছে—
চোখ খুলে দেখার,
ভুল-সঠিক বিচার করার।
তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ—
কোনো ভয় নয়, কোনো প্রলোভন নয়,
নিজের বিবেকের কথা শুনে সিদ্ধান্ত নিন।
আপনার ভোট আপনার অধিকার।
আপনার একটি সিদ্ধান্তই ভবিষ্যৎ বদলে দিতে পারে।
তাই এবারের ভোট—
ভেবে চিন্তে, সঠিক জায়গায় দিন।
ধন্যবাদ।
১ম দফা ভোট ২৩ এপ্রিল,
উন্নয়নের পথে এগোতে নিজের মূল্যবান ভোট দিন।
🗳️🪷 পদ্মফুলে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তনের সুযোগ গড়ে তুলি।
এটাই আপনাদের শেষ সুযোগ।
🪷🙏🪷জয় শ্রী রাম🪷🙏🪷।
দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী ডাঃ শারদ্বত মখোপাধ্যায় ১১৬ বিধাননগর বিধানসভার অন্তর্গত সকল মানুষের কাছে বিনম্র আবেদন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন।। 🙏
আসন্ন বিধানসভা নির্বাচনে #১১৬বিধাননগর বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী Dr.Sharadwat Mukhopadhyay মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন।।
পাল্টানো দরকার চাই বিজেপি সরকার✊
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Bidhannagar
Kolkata
