The Nurse
A NURSE FOR HUMANITY ❤️😌🙏🏼🤞
🔥BIG BREAKING. 0.4🔥
🖋️🖋️রাজ্যে নিয়োগবিধি নিয়ে একাধিক ঝলক--
📌 কোনো নিয়োগ সংস্থায় রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। কোনো সংস্থায় চেয়ারম্যান হোক আর প্রেসিডেন্ট কেউ রাজনৈতিক ব্যক্তি থাকবেন না।
📌 ইন্টারভিউের নম্বর কমে মিনিমাম ৫ থাকবে.. PSC, SSC, Primary সব ক্ষেত্রে।
📌 বিনামূল্যে আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।
📌 OMR এর কার্বন কপি দেওয়া হবে।
🔥 বিপুল পরিবর্তন আসছে..
26/05/2026
𝙎𝙩𝙖𝙛𝙛 𝙉𝙪𝙧𝙨𝙚 𝙂𝙧𝙖𝙙𝙚 𝙄𝙄
𝗦𝗵𝗼𝗿𝘁𝗹𝗶𝘀𝘁𝗲𝗱 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀 ≠ 𝗪𝗮𝗶𝘁𝗶𝗻𝗴 𝗟𝗶𝘀𝘁𝗲𝗱 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀
𝙎𝙩𝙖𝙛𝙛 𝙉𝙪𝙧𝙨𝙚 𝙂𝙧𝙖𝙙𝙚 𝙄𝙄 নিয়োগ পরবর্তী একটা অযৌক্তিক আন্দোলন যার সঙ্গে শুধু মাত্র স্বার্থপরতা ও 𝗖𝗼𝗻𝘁𝗲𝗻𝘁 ছাড়া আর বিশেষ কিছুই নেই তা ওনাদের ভাষা আর ওনাদের নিজেদের নতুন করে আবারও যোগ্য প্রমাণ করার অনিশ্চয়তা ছাড়া কিছুই বোঝায় না।
একটা নিয়োগ প্রক্রিয়া কীভাবে চলে বা চালানো হয় সেই নিয়েও ওনাদের কোনো অভিজ্ঞতা নেই। হয়তো কেন্দ্র সরকারের 𝗘𝘅𝗮𝗺 গুলোর 𝗣𝗮𝘁𝘁𝗲𝗿𝗻 ওনারা কখনও জেনেছে বা দেখেছে বলে আমার তো মনে হয় না। আজ হুট করে এই কথা বলার অবশ্যই কারণ আছে। সময়ের সঙ্গে পরিবর্তিত ওনাদের কিছু অযৌক্তিক যুক্তি…….
এত কম পদে কেনো 𝗦𝘁𝗮𝗳𝗳 𝗡𝘂𝗿𝘀𝗲 নিয়োগ হল? যেখানে প্রায় 𝟳𝟬 হাজারেরও বেশি 𝗨𝗻𝗲𝗺𝗽𝗹𝗼𝘆𝗲𝗱 𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗲𝗿𝗲𝗱 𝗡𝘂𝗿𝘀𝗲!
কেনো হুট করে এই 𝗖𝗕𝗧 এক্সাম নেওয়া হলো এমন তো কথা ছিল না।
কেনো 𝗦𝗵𝗼𝗿𝘁𝗹𝗶𝘀𝘁𝗲𝗱 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀 দের 𝟮𝗻𝗱 𝗟𝗶𝘀𝘁 বের করা হয়নি? আমাদের অতি সত্তর নিয়োগ করতে হবে।
𝗕.𝗦𝗰. 𝗠𝗮𝗹𝗲 𝗡𝘂𝗿𝘀𝗲 জনের ভুল বেরিয়েছে মানে Recruitment এ দুর্নীতি হয়েছে।
কেনো আমরা 𝟬.𝟭, 𝟬.𝟮 etc এর জন্য চাকরিটা পেলাম না। আমরা 𝗦𝗵𝗼𝗿𝘁𝗹𝗶𝘀𝘁𝗲𝗱 হয়েছি আমাদের নিতে হবে!
এখন নতুন 𝗖𝗠 কে এটাও বলছে যে আমরা 𝗦𝗵𝗼𝗿𝘁𝗹𝗶𝘀𝘁𝗲𝗱 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀 আমাদের 𝗣𝗮𝗻𝗲𝗹 𝗟𝗶𝘀𝘁 এ নাম আছে তবুও কেনো নিয়োগ করা হচ্ছে না।
𝗛𝗼𝘀𝗽𝗶𝘁𝗮𝗹 গুলো 𝗦𝘁𝗮𝗳𝗳 𝗡𝘂𝗿𝘀𝗲 𝗖𝗿𝗶𝘀𝗶𝘀 এ ভুগছে, আমরা যোগ্য 𝗦𝗵𝗼𝗿𝘁𝗹𝗶𝘀𝘁𝗲𝗱 হয়ে আছি আমাদের অতি সত্তর নিয়োগ করা হোক।
এবার আসি কতটা যৌক্তিক এই বিষয় গুলো।
𝘼𝙣𝙨𝙬𝙚𝙧𝙨…..
𝙊𝙛𝙛𝙞𝙘𝙞𝙖𝙡𝙡𝙮 𝙋𝙪𝙗𝙡𝙞𝙨𝙝𝙚𝙙 হওয়া বিজ্ঞপ্তি অনুয়াজি পুরো খালি পদ পূরণ করা হয়েছে। নিয়োগ পূর্ববর্তী "𝗠𝗮𝗿𝗰𝗵" এর আন্দোলনে এই 𝗦𝗼 𝗖𝗮𝗹𝗹𝗲𝗱 𝟳𝟬 হাজার যোগ্য প্রার্থীদের 𝟭𝟬% এর টিকি পর্যন্ত দেখা যায়নি। তখন কোন ঘুলিতে ঘুমাচ্ছিলেন আপনারা……?
𝗖𝗕𝗧 এক্সাম মুখে বলে করে দেওয়া হয়নি 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗡𝗼𝘁𝗶𝗰𝗲 দিয়েই করা হয়েছে, তখন কেনো আন্দোলন করনি? ভেবেছিলেন চাকরিটা আপনি পাচ্ছেন তাই?
𝗦𝗵𝗼𝗿𝘁𝗹𝗶𝘀𝘁𝗲𝗱 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀 মানে এই নয় আপনি 𝗦𝗲𝗹𝗲𝗰𝘁𝗲𝗱. দুটোর মধ্যে বিস্তর পার্থক্য সেটা স্বার্থপরতা নিয়ে বোঝা মুসকিল ভাই বোইন।
এত জনের 𝗥𝗲𝗰𝗿𝘂𝗶𝘁𝗺𝗲𝗻𝘁 এ মাত্র 𝟮 জন ভুয়ো? আজ্ঞে না, 𝗪𝗕𝗛𝗥𝗕 স্বীকার করেছে যে ওনাদের 𝗧𝗲𝗰𝗵𝗻𝗶𝗰𝗮𝗹 ভুল ছিল আর 𝗜𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗩𝗲𝗿𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 না হলে সেটাও ধরতে পারত না। তবে 𝗕.𝗦𝗰. 𝗠𝗮𝗹𝗲 𝗡𝘂𝗿𝘀𝗲 দুটোর একটাই ভুল ওরা বাইরের রাজ্য থেকে 𝗡𝘂𝗿𝘀𝗶𝗻𝗴 করেছে।
আচ্ছা আপনারা 𝟬.𝟭, 𝟬.𝟮 𝗲𝗰𝘁 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿 এর জন্য চাকরি পাননি, ভেবে দেখেছেন যারা এই ব্যবধানে 𝗦𝗵𝗼𝗿𝘁𝗹𝗶𝘀𝘁𝗲𝗱 হয়নি তাদের কথা? তারা কি তবে পুরোপুরিই অযোগ্য? আজ্ঞে না এটাই 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺 তার ঊর্ধ্বে কেউ নয়।
পরিস্থিতি সকলেই বোঝে তবে 𝗦𝗵𝗼𝗿𝘁𝗹𝗶𝘀𝘁𝗲𝗱 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀 মানেই 𝗣𝗮𝗻𝗲𝗹 𝗟𝗶𝘀𝘁𝗲𝗱 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀 এত ভুল ধারণা আসছে কোথা থেকে? এক্সাম 𝗣𝗿𝗼𝗰𝗲𝘀𝘀 জেনেই এক্সামে বসেছিলেন তো? মানে এত ভুল ধারণা থাকার কথা তো নয়।
একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে 𝗛𝗼𝘀𝗽𝗶𝘁𝗮𝗹 𝗦𝘁𝗮𝗳𝗳 𝗡𝘂𝗿𝘀𝗲 𝗖𝗿𝗶𝘀𝗶𝘀 একটু হলেও মিটবে আগামী 𝟯 মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।
পারলে আন্দোলন করে পদের সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করুন যাতে বেশিরভাগ সকলেই চাকরিটা যেন পেয়ে যায়। যৌক্তিক পথে আন্দোলন করতে থাকুন, নিজেদের জন্য সামনে থেকে লড়েছি দরকার পড়লে আবার আপনাদের সঙ্গ দিয়ে সকলের জন্য 𝗩𝗮𝗰𝗮𝗻𝗰𝘆 সংখ্যা বাড়ানোর জন্য ও অন্যান্য মিথ্যে প্রতিশ্রুতি সম্পন্ন হলে তার বিরুদ্ধে সামনে গিয়ে দাঁড়াব। 𝗕𝗲𝘀𝘁 𝗢𝗳 𝗟𝘂𝗰𝗸 🤞 খুব শীঘ্রই দেখা হচ্ছে……🤗
বিঃ দ্রঃ ≈ অযৌক্তিক তর্ক করার আগে একটু চিনে, জেনে তারপর আসবেন। ধন্যবাদ।
West Bengal Nurses Forum
24/05/2026
আরও একটি প্রাণ অকালে ঝরে গেল… 💔
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, হাওড়া জেলার ডোমজুড় ব্লকের Narna Health & Wellness Centre-এর Community Health Officer সায়ন্তনী সিনহা আজ সকাল ১০:১০ মিনিটে অ্যাপেলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মাত্র ২৯ বছর বয়সে, আড়াই বছরের ছোট্ট কন্যাসন্তানকে রেখে তাঁর এভাবে চলে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।
সহকর্মীদের অভিযোগ অনুযায়ী, গত ০৮/০৫/২০২৬ তারিখে ব্লকে ASHA incentive format নিয়ে আলোচনা ও স্বাক্ষর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সায়ন্তনীর উপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করা হয়। ঘটনার পর তিনি বাড়ি ফিরে গভীরভাবে ভেঙে পড়েন এবং পরিবারের সঙ্গে কোনো কথা না বলে সম্পূর্ণ নীরব হয়ে যান। এতে স্পষ্ট বোঝা যায়, তিনি মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরদিন তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ICU ও ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ তিনি প্রয়াত হন।
কর্মক্ষেত্রে এই ধরনের মানসিক চাপ, ভয়ভীতি, হেনস্থা ও অপমানজনক আচরণের ফলে একজন স্বাস্থ্যকর্মীর এভাবে মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও মানসিকভাবে সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
**আমাদের দাবিসমূহ**
● ঘটনার অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে।
● দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
● শোকসন্তপ্ত পরিবারের পাশে স্বাস্থ্য প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
● স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ, ভয়মুক্ত ও মানসিকভাবে সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
একজন স্বাস্থ্যযোদ্ধার এভাবে চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, সমগ্র স্বাস্থ্যব্যবস্থার কাছেই এক গভীর প্রশ্নচিহ্ন।
সায়ন্তনী সিনহার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 🙏
ধন্যবাদান্তে,
All India Association Of Community Health Officers (AIACHO-WB)
J.P.Nadda Suvendu Adhikari Dilip Ghosh Agnimitra Paul
• Suvendu Adhikari কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP Nadda ও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রকল্প নিয়ে।
• মাতৃ ও শিশু স্বাস্থ্য, হাম-রুবেলা (Measles-Rubella), TB Mukt Bharat, ম্যালেরিয়া, ফাইলেরিয়া সহ বিভিন্ন জনস্বাস্থ্য প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
• কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পগুলির পূর্ণ সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পায়, তার জন্য একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করা হয়েছে।
• পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই Ayushman Bharat-এর নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। জুলাই মাস থেকে আয়ুষ্মান কার্ড দেওয়া শুরু হতে পারে।
• Swasthya Sathi প্রকল্পের সুবিধাভোগীরাও আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবেন, ফলে সারা ভারতে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।
• জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে Ayushman Arogya Mandir চুক্তি স্বাক্ষরিত হবে।
• কাজ বা পড়াশোনার জন্য রাজ্যের বাইরে থাকা ১ কোটিরও বেশি বাঙালি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।
• কিশোরী ও মহিলাদের জন্য সার্ভিক্যাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচি ৩০ মে Bidhannagar Sub-Divisional Hospital-এ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
• কলকাতায় TB Mukt Bharat নিয়ে একটি কর্মশালা হবে, যেখানে সাংসদ, বিধায়ক ও জনপ্রতিনিধিরা অংশ নেবেন।
• পশ্চিমবঙ্গে PM Bharatiya Janaushadhi Pariyojana কেন্দ্রের সংখ্যা প্রায় ১৭০ থেকে বাড়িয়ে প্রায় ৪৭০ করা হবে।
• জনঔষধি ও AMRIT Pharmacy প্রকল্পের মাধ্যমে কম দামে ওষুধ দিয়ে সাধারণ মানুষের মাসিক ওষুধের খরচ অনেক কমানো হবে।
• কলকাতা, Murshidabad, Purba Bardhaman, Birbhum ও Malda জেলায় শিশু ও নবজাতকের মৃত্যুহার কমানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
• কুষ্ঠরোগ বেশি থাকা Birbhum, Bankura, Jhargram, Purulia ও Uttar Dinajpur জেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
• আগামী ৩ মাসের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
• National Quality Assurance Standards-এ পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের নিচে রয়েছে; চলতি অর্থবর্ষে তা উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
• কেন্দ্র সরকার এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যখাতে প্রায় ₹৩,০০০ কোটি বরাদ্দ করেছে।
• এর মধ্যে National Health Mission-এর জন্য ₹২,১০৩ কোটি এবং আয়ুষ্মান ভারতের জন্য ₹৯৭৬ কোটি বরাদ্দ হয়েছে।
• প্রায় ₹৫০০ কোটির প্রথম কিস্তি ইতিমধ্যেই ছাড় করা হয়েছে।
• এই অর্থ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যকর্মী নিয়োগ, মাতৃ ও শিশু স্বাস্থ্য, TB নির্মূল এবং সস্তায় ওষুধ প্রকল্প সম্প্রসারণে ব্যবহার করা হবে।
• প্রধানমন্ত্রী Narendra Modi-র ভাবনার সঙ্গে মিল রেখে সব জেলায় মেডিক্যাল কলেজ তৈরির জন্য কেন্দ্রের পূর্ণ সহায়তা চাওয়া হয়েছে।
• Alipurduar, Kalimpong ও Dakshin Dinajpur-এ মেডিক্যাল কলেজের কাজ এগোচ্ছে। এছাড়া Asansol ও Paschim Bardhaman সহ আরও জেলায় নতুন প্রস্তাব পাঠানো হবে।
• কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অর্থের অভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন থেমে থাকবে না।
• ভারত সরকার ও World Health Organization-এর বিশেষজ্ঞ দল পশ্চিমবঙ্গে এসে স্বাস্থ্যব্যবস্থা পর্যবেক্ষণ, প্রশিক্ষণ ও পরিষেবা উন্নয়নের কাজ করবে।
23/05/2026
বাংলায় শুরু হচ্ছে HPV vaccination ♥️🙏 বিনামূল্যে ✅
তিন মাসের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে বেশির ভ্যাকেনসি পূরণ হবে 🙏✅
স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ হবে♥️
প্রচুর সংখ্যায় নার্স - ডাক্তার - স্বাস্থ্যকর্মী নিয়োগ খুব শীঘ্রই ,ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় Suvendu Adhikari মহাশয় কে🧡
খুব শীগ্রই হবে নিয়োগ♥️
22/05/2026
Be Aware 🙏
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Kolkata
700001
